Salauddin 02

Salauddin 02 আপনাদের সহযোগিতা চাই।
যতদূর পর্যন্ত তুমি ভাবো, ততদূর পর্যন্ত জীবন তোমাকে নিয়ে যাবে।
(1)

গৃহবধূর দাঁত ভেঙে, চুল কেটে, যৌনাঙ্গে মরিচের গুঁড়া ছিটিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ
14/08/2026

গৃহবধূর দাঁত ভেঙে, চুল কেটে, যৌনাঙ্গে মরিচের গুঁড়া ছিটিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ

রাঙ্গুনিয়ায় ছাদে ফুলের বাগান দেখতে গিয়ে শিশুর মৃত্যুরাঙ্গুনিয়ায় ছাদে ফুলের বাগান দেখতে গিয়ে শিশুর মৃত্যুচট্টগ্রামের রাঙ্...
14/08/2026

রাঙ্গুনিয়ায় ছাদে ফুলের বাগান দেখতে গিয়ে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় ছাদে ফুলের বাগান দেখতে গিয়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর টিলা এলাকায় ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশাত ওই এলাকার আব্দুস ছবুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিশাতের মা সুলতানা আক্তার দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে নিশাত বাড়ির ছাদে ফুলের বাগান দেখতে যায়। একপর্যায়ে ছাদের র‍্যালিং থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।
জুমার আজানের সময় নিশাতের চাচি জান্নাতুল কাউছার ছাদে গিয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি পরিবারের অন্য সদস্যদের ডাকলে দ্রুত শিশুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাঙ্গামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. হোসেন বলেন, “ঘটনাটি আমি শুনেছি। শিশুটি ছাদের ওপর ফুলের বাগান দেখতে গিয়ে ছাদের র‍্যালিং থেকে পড়ে গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি খুবই দু:খজনক।”
এদিকে, শিশুটির এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
14/08/2026

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮

ভিক্ষুকের কাছে তল্লাশি চালিয়ে পাওয়া গেল ৫৭ লাখ টাকা!সেই ভিক্ষুকের কাছে মিলল আরও এক বস্তা টাকা!সিরাজগঞ্জ সদর উপজেলার মাছু...
14/08/2026

ভিক্ষুকের কাছে তল্লাশি চালিয়ে পাওয়া গেল ৫৭ লাখ টাকা!
সেই ভিক্ষুকের কাছে মিলল আরও এক বস্তা টাকা!
সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় কওমি জুট মিলের এক কোণের বারান্দায় বসবাস করেন সালেয়া বেগম (৬৫)। অনেকে তাকে ‘সালে পাগল’ নামেই চিনেন। প্রতিদিন সকালবেলা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বের হন, বিকেলে ফিরে আসেন নীরবে। সম্প্রতি তার ভিক্ষা করে জমানো টাকা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) তার কাছে দুই বস্তা টাকা পাওয়ার পর আজ শনিবার (১১ অক্টোবর) সকালে তার কাছ থেকে স্থানীয়রা আরও এক বস্তা টাকা উদ্ধার করেছেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গুনে দেখা যায়, এই বস্তাটিতে রয়েছে ৪৭ হাজার ৮২৬ টাকা।
এর আগে ৯ অক্টোবর সকালে সালেয়া বেগমের দুই বস্তা থেকে মোট ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পাওয়া যায়। সব মিলিয়ে তার তিন বস্তা থেকে উদ্ধার হওয়া ব্যবহারযোগ্য টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা।
সালেয়া বেগমের একমাত্র মেয়ে শাপলা খাতুন বলেন,‘মা একা থাকতে চাইতেন। আমরা জানতামই না, তিনি এত টাকা জমিয়েছেন। এখন মা অসুস্থ। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে।’

শুভ সকাল! 🌞আপনার আজকের দিনটি হোক সুন্দর, শান্তিময় ও সফল।নতুন সকাল, নতুন আশা—ভালো থাকুক প্রতিটি মুহূর্ত।
14/08/2026

শুভ সকাল! 🌞
আপনার আজকের দিনটি হোক সুন্দর, শান্তিময় ও সফল।
নতুন সকাল, নতুন আশা—ভালো থাকুক প্রতিটি মুহূর্ত।

13/08/2026

চট্টগ্রামের লালদীঘি পূর্ব ক্যাশ ভল্টে থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি পাওয়া গেছে।
এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন এবং মো. জাফরুল্লাহ তানভীর নাম একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং হৃদয়স্পর্শী একটি উপলব্ধি!সাংসারিক বা পার্থিব কাজ যতই গুরুত্বপূর্ণ মনে হোক না কেন, তা ...
13/08/2026

আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং হৃদয়স্পর্শী একটি উপলব্ধি!

সাংসারিক বা পার্থিব কাজ যতই গুরুত্বপূর্ণ মনে হোক না কেন, তা শেষ পর্যন্ত এই ক্ষণস্থায়ী জীবনের জন্যই। অথচ সালাত কেবল একটি ওয়াজিব ইবাদত নয়—এটি কোলাহলময় ও ক্লান্তিভরা জীবনের মাঝে আত্মাকে রিচার্জ করার সবচেয়ে বড় উপায়।

"জেনে রেখো, আল্লাহর জিকর (স্মরণ)-তেই কেবল অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।" (সূরা আর-রা'দ: ২৮)

কাজের সুনির্দিষ্ট ব্যস্ততার মাঝেও যখন একজন বান্দা অযু করে সিজদায় অবনত হয়, তখন যেন সে জগতের সমস্ত মানসিক চাপ ও অস্থিরতা রবের দরবারে সঁপে দিয়ে আসে। সালাতই মূলত কাজের মাঝে সত্যিকারের বরকত ও শান্তি ফিরিয়ে আনে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের গুরুত্ব বুঝে সঠিক সময়ে প্রশান্তির সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমীন!

চাঁদপুরে ট্রে/নে কা/টা পড়ে মাদরাসাছাত্রীর মৃ/ত্যু
13/08/2026

চাঁদপুরে ট্রে/নে কা/টা পড়ে মাদরাসাছাত্রীর মৃ/ত্যু

পরের আঘাতে মানুষ সতর্ক হতে শেখে, কিন্তু আপন মানুষের বিশ্বাসঘাতকতায় মানুষের বিশ্বাসের ভিতটাই কেঁপে ওঠে।"ইতিহাসের কিছু বিখ...
13/08/2026

পরের আঘাতে মানুষ সতর্ক হতে শেখে, কিন্তু আপন মানুষের বিশ্বাসঘাতকতায় মানুষের বিশ্বাসের ভিতটাই কেঁপে ওঠে।"
ইতিহাসের কিছু বিখ্যাত উদাহরণ:

নবাব সিরাজউদ্দৌলা ও মীর জাফর: পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের মূল কারণ ছিল তাঁরই সবচেয়ে বিশ্বস্ত প্রধান সেনাপতির বিশ্বাসঘাতকতা।
জুলিয়াস সিজার ও ব্রুটাস: সিজার যখন আততায়ীদের হাতে আক্রান্ত হন, তখন নিজের সবচেয়ে প্রিয় বন্ধু ব্রুটাসকে দেখে ব্যথিত হয়ে বলেছিলেন, "Et tu, Brute?" (তুমিও, ব্রুটাস?)।

কেন কাছের মানুষই সবচেয়ে বড় আঘাত দিতে পারে?
দুর্বলতা জানা: দূরের শত্রু কেবল আপনার শক্তির জায়গাটা দেখে, কিন্তু কাছের মানুষ জানে আপনার দুর্বলতা ঠিক কোথায়।
অপ্রস্তুত অবস্থা: অচেনা মানুষের কাছ থেকে আমরা সতর্ক থাকি, কিন্তু কাছের মানুষের প্রতি আমাদের কোনো প্রতিরোধ দেয়াল থাকে না।
কাছের মানুষের দেয়া আঘাত মানুষকে এক রাতে বদলে দেয়, কিন্তু একই সাথে জীবনকে বাস্তবতার নিরিখে দেখতেও শেখায়।

তিন সন্তান রেখে প্রবাসীর টাকা-স্বর্ণালংকার নিয়ে কথিত প্রেমিকসহ লাপাত্তা স্ত্রীনারায়ণগঞ্জের আড়াইহাজারে মালয়েশিয়া প্রবাসী ...
13/08/2026

তিন সন্তান রেখে প্রবাসীর টাকা-স্বর্ণালংকার নিয়ে কথিত প্রেমিকসহ লাপাত্তা স্ত্রী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মালয়েশিয়া প্রবাসী এক লোকের স্ত্রীর বিরুদ্ধে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে স্বামীকে গোপনে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। এরপর কথিত প্রেমিকের সঙ্গে ওই নারী বাড়ি থেকে চলে যান। এ সময় প্রবাসী স্বামীর পাঠানো প্রায় ২০ লাখ টাকা ও ১১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে ওই নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন। এর আগে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার রুমা আক্তার (৩২) ও একই এলাকার কবির হোসেন (৪০)।

এ ঘটনায় মামলা করেছেন রুমা আক্তারের স্বামী মনির হোসেনের ভাগনে মো. রিফাত মিয়া (২৪)। তিনি আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রুমা আক্তারের সঙ্গে মালয়েশিয়াপ্রবাসী মনির হোসেনের প্রায় ২৫ বছর আগে বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় চার বছর আগে মনির হোসেন আবার মালয়েশিয়ায় চলে যান। এরপর তিনি তার উপার্জনের টাকা নিয়মিত স্ত্রী রুমা আক্তারের কাছে পাঠাতেন।

বাদী মো. রিফাত মিয়া এজাহারে অভিযোগ করেন, প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে রুমা আক্তার প্রতিবেশী কবির হোসেনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গত ২ জানুয়ারি তিনি গোপনে মনির হোসেনকে তালাক দেন। তবে সেই তথ্য স্বামীকে না জানিয়ে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ অব্যাহত রাখেন এবং জমি কেনার কথা বলে টাকা ও স্বর্ণালংকার নেন।

এজাহারে বলা হয়েছে, প্রায় চার বছরে মনির হোসেন রুমা আক্তারের কাছে প্রায় ২০ লাখ টাকা এবং প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার পাঠান। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা।

বাদীর অভিযোগ, গত ৭ আগস্ট রুমা আক্তার ও কবির হোসেন ওই টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে চলে যান। চার দিন পর ১১ আগস্ট সকালে তারা কবির হোসেনের বাড়িতে ফিরে এলে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বিয়ে করেছেন বলে জানান। একই সময় রুমা আক্তার তার প্রবাসী স্বামীকে তালাক দেওয়ার কথাও জানান।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তারা রাজি হননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় মামলা বা মীমাংসার চেষ্টা করলে বাদী ও রুমার সন্তানদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়। পরে স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এরপর রিফাত মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানায়, মামলার পর রুমা আক্তার ও কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Address

Andarkilla
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Salauddin 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share