29/10/2025
মোল্লারা নাকি অপয়া অধম,
সমাজের নাকি বোঝা।
হাল জামানার বোঝেনা কিছুই,
কেবলই নামাজ রোজা।
আমি বলি বাছা সবুর সবুর,
এতোটা তো নয় সোজা।
কে কতোটা ভালো কে কতোটা দোষী,
এসো শুরু করি খোঁজা।
প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে,
সন্ত্রাস করে কারা?
আমরা তো দেখি তোমরাই করো,
করেনা তো মোল্লারা।
পার্কে-বাগানে এখানে-
সেখানে,
ভাঙা বস্তির ফাঁকে।
গাঁজার আসরে দেখেছ কি বলো,
কভু কোনো মোল্লাকে?
কোনখানে কোন মদের আড্ডা,
কিংবা জুয়া খেলাতে।
তোমাদের কভু দেখা হয়েছে কি,
কোনো মোল্লার সাথে?
হাটে বা বাজারে অলিতে-
গলিতে,
কিবা রাস্তার.. সংগ্রহ