26/07/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসন্ন ২ নং মানিকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাউর রহমান ভূঁইয়া তাঁর নিজ এলাকা, ৫ নং ওয়ার্ড (শিকিরগাঁও–মানিকারচর)-এর সর্বস্তরের জনগণকে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত সভায় গ্রামের সর্বস্তরের মানুষ দল-মত নির্বিশেষে উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত জনগণ মোঃ আতাউর রহমান ভূঁইয়ার প্রতি তাদের আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা এবং জনকল্যাণে তাঁর পাশে থেকে কাজ করার অঙ্গীকারও করেন।
আপনাদের সকলের দোয়া কামনা করি।