Mariam Style

Mariam Style Rising Strong, Shining Bright ✨

13/08/2026

শয়তানি বুদ্ধিতে যার সাথে পেরে উঠবেন না,
তাকে আল্লাহর হাতে ছেড়ে দিবেন।

10/08/2026

একটা বাচ্চা সব থেকে বেশি ভালো ভাবে বড় হবে, যখন তার মার মেন্টাল হেলথ ভালো থাকবে, বাকি সব সময় ও পরিস্থিতি শিখিয়ে দেয়, অনেক প‍্যারেন্টিং টিপস লাগে না! Kids need a happy mom! Take care of yourself!

04/08/2026
17/07/2026

মায়েরা সন্তানকে কখনো বলে শেখান না—"নানুবাড়ির মানুষকে ভালোবাসো" কিংবা "দাদুবাড়ির মানুষকে ভালোবাসো।"

কারণ ভালোবাসা মুখে শেখানো যায় না।

একটা শিশু খুব ছোটবেলা থেকেই দেখে, বোঝে, অনুভব করে। সে লক্ষ্য করে—তার মায়ের কঠিন সময়ে কে পাশে ছিল, কে রাত জেগেছে, কে বিনিময়ে কিছু না চেয়ে সাহায্যের হাত বাড়িয়েছে, কে মায়ের মুখের ক্লান্তিটা পড়ে ফেলতে পেরেছে।

একজন মা যখন নিশ্চিন্ত মনে কাউকে নিজের সন্তানের দায়িত্ব দিতে পারেন, তখন সেই নিশ্চিন্ততাও সন্তান ধীরে ধীরে অনুভব করতে শেখে।

তাই অনেক সময় দেখা যায়, কোনো সম্পর্ক রক্তের কারণে নয়, যত্নের কারণে গভীর হয়ে ওঠে।

সন্তানকে আলাদা করে বলে দিতে হয় না, "তোমার নানুবাড়ির মানুষকে ভালোবাসো" বা "দাদুবাড়ির মানুষকে ভালোবাসো।"

সন্তান ভালোবাসতে শেখে সেই মানুষদের, যাদের ভালোবাসা সে প্রতিদিন নিজের চোখে দেখে।

যে মানুষটা মায়ের সবচেয়ে কঠিন সময়ে ভরসা হয়ে দাঁড়ায়, যে মানুষটা মায়ের কষ্ট নিজের কষ্ট মনে করে—সন্তানের মনেও সেই মানুষটার জন্য আলাদা একটা জায়গা তৈরি হয়।

কারণ শিশুরা কথার চেয়ে আচরণ থেকেই বেশি শেখে। তারা শেখে কে কতটা সময় দিয়েছে, কে কতটা যত্ন করেছে, আর কে নিঃস্বার্থভাবে পাশে থেকেছে।

ভালোবাসা কখনো শেখানো যায় না; ভালোবাসা অর্জন করে নিতে হয়—ব্যবহার, ত্যাগ আর উপস্থিতি দিয়ে। 🤍

16/07/2026

কম চাওয়া, কম পাওয়া, কম আফসোস, এই সরলতা'তেই জীবন সুন্দর। 🤍

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mariam Style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share