18/08/2026
প্রিয় নবী সা. বলেছেন,তোমাদের মধ্যে আমার নিকট ঐ ব্যক্তি বেশী প্রিয়, যে বেশী চরিত্রবান। নবীজি সা.বলেন
إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ صَالِحَ الْأَخْلَاقِ
আমি তো আল্লাহ তাআলার পক্ষ হতে সর্বোত্তম চরিত্রমাধুরীর পূর্ণতা বিধানের জন্যই প্রেরিত হয়েছি। মুসনাদে আহমদ, হাদীস নম্বর-৮৯৫১|
সচ্চরিত্রের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে নবীজী বলেন,
إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا
তোমাদের মাঝে উত্তম সে, যে চরিত্রবান। সহীহ মুসলিম, হাদীস নম্বর-২৩২১|
অন্য হাদীসে নবীজী বলেন,
إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا
যার চরিত্র সব চেয়ে ভালো, কেয়ামতের দিন সেই হবে আমার কাছে সবার চে প্রিয়। সুনানে তিরমিযি, হাদীস নম্বর-২০১৮|
একটি হাদীসে নবীজী বলেন,
مَا شَيْءٌ أَثْقَلُ فِي مِيزَانِ المُؤْمِنِ يَوْمَ القِيَامَةِ مِنْ خُلُقٍ حَسَنٍ
কেয়ামতের দিন মিযানের পাল্লায় সচ্চরিত্র সবচে বেশি ওজনী ও ভারী হবে। সুনানে তিরমিযী, হাদীস নম্বর-২০০২|
আরেক হাদীসে এসেছে,
أَكْثَرُ مَا يَلِجُ بِهِ الْإِنْسَانُ الْجَنَّةَ: تَقْوَى اللهِ عَزَّ وَجَلَّ، وَحُسْنُ الْخُلُقِ
খোদাভীতি ও নেক চরিত্র এমন এক গুণ, যার উসিলায় অধিক হারে মানুষ জান্নাতে যাবে। মুসনাদে আহমদ, হাদীস নম্বর- ৯০৯৬|
অন্য এক হাদীসে এসেছে,
إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ
একজন চরিত্রবান মুমিন দিন ভর রোযা আর রাতভর নফল নামায পড়ার সওয়াব লাভ করে। সুনানে আবু দাউদ, হাদীস নম্বর-৪৭৯৮
অর্থাৎ যে সৌভাগ্যবানের ঈমান রয়েছে, নির্ধারিত ফরজগুলি যে আদায় করে চলে এবং যার চরিত্র ভালো, কিন্তু সে তত বেশি নফল রোযা-নামায করতে পারে না। আল্লাহ তাআলা তাকে সব সময় রোযা-নামাযে নিমগ্ন ব্যক্তির সমান সওয়াব দান করেন।