Mirsarai Upazila News

Mirsarai Upazila News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mirsarai Upazila News, Newspaper, Chittagong.

‘আমার ছবি দিয়ে দোকানদারি বন্ধ করুন, আমি কারো থেকে কমিশন নেই না’ এমপি নুরুল আমিন।
15/02/2026

‘আমার ছবি দিয়ে দোকানদারি বন্ধ করুন, আমি কারো থেকে কমিশন নেই না’ এমপি নুরুল আমিন।

মিরসরাইয়ের একটি রেস্টুরেন্টে নির্বাচনোত্তর সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান
15/02/2026

মিরসরাইয়ের একটি রেস্টুরেন্টে নির্বাচনোত্তর সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান

11/02/2026

"চট্টগ্রাম -০১ মিরসরাই আসনে ১নং করেরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তেলিগ্রামে বিএনপির সন্ত্রা-সী মোমিন ও সিএনজি ড্রাইবার বেলাল কতৃর্ক বাড়িতে গিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ"

11/02/2026

বিএনপির কট থ্রেড >>>

11/02/2026

গতরাতে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নে গণধ*র্ষণের ঘটনায় জড়িত বিএনপি নেতাসহ দুই ধ*র্ষণকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনসাধারণ

11/02/2026

মিরসরাই পৌরসভায় যুবদলের মিছিল ঘিরে সিএনজি রিকশা চালকদের জোরপূর্বক অংশগ্রহণের অভিযোগ
----------------------
মিরসরাই পৌরসভা এলাকায় যুবদল নেতা কামরুলের নেতৃত্বে আয়োজিত একটি মিছিলকে কেন্দ্র করে সিএনজি রিকশা চালকদের জোরপূর্বক মিছিলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেল আনুমানিক তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় এলাকায় চরম যানবাহন সংকট দেখা দেয় বলে অভিযোগ স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী কয়েকজন সিএনজি চালকের দাবি, মিছিলে অংশ নিতে অনিচ্ছা প্রকাশ করলেও তাদের বাধ্য করা হয়। কামরুলের নেতৃত্বে সিএনজি, অটোরিকশা সমূহ কে জোরপূর্বক বন্ধ করে স্টেডিয়াম মাঠে রাখা হয়। এতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরসরাই পৌর এলাকার বিভিন্ন সড়কে সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়ে। জরুরি কাজে বের হওয়া মানুষজন প্রয়োজনীয় যানবাহন না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাজনৈতিক কর্মসূচির নামে এ ধরনের জোরজবরদস্তি ও যানবাহন সংকট জনগণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে।
এ বিষয়ে যুবদল নেতা কামরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও পেশাজীবীদের স্বাধীনতা ক্ষুণ্ন করা অনভিপ্রেত ও নিন্দনীয়।

ভুল ভোটার স্লিপের মাধ্যমে মীরসরাইয়ে ভোটারদের বিভ্রান্ত করছে বিএনপি! মীরসরাই পৌরসভার অন্তর্গত দক্ষিণ তালবাড়িয়া এলাকার ভোট...
11/02/2026

ভুল ভোটার স্লিপের মাধ্যমে মীরসরাইয়ে ভোটারদের বিভ্রান্ত করছে বিএনপি!

মীরসরাই পৌরসভার অন্তর্গত দক্ষিণ তালবাড়িয়া এলাকার ভোটকেন্দ্র এস রহমান আইডিয়াল স্কুল। কিন্তু এই এলাকার ভোটারদের বিএনপি প্রদত্ত ভোটার স্লিপে কেন্দ্রের নাম দেয়া হয়েছে এস এম হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধারণা করা হচ্ছে ভোটারদের কেন্দ্রবিমুখ করতে এই কৌশল নিয়েছে বিএনপি। অনেক স্লিপে ভোটারের সিরিয়াল ভুল দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ভোটকেন্দ্রে বিশৃংখলা সৃষ্টি করে ভোট প্রদানে ধীরগতি সৃষ্টি করে কাস্টিং ভোট কমাতে এই কৌশল নেয়া হয়েছে।

মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের মধ্যম মুরাদপুর (বানাতলী) গ্রামের ঈসমাইল হাজ্বী বাড়ির বাসিন্দা, মলিয়াইশ প্রাথমিক...
20/01/2026

মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের মধ্যম মুরাদপুর (বানাতলী) গ্রামের ঈসমাইল হাজ্বী বাড়ির বাসিন্দা, মলিয়াইশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম এর ছোট মেয়ে জান্নাতুল হুমায়রা (বয়স আনুমানিক ৩ বছর) আজ বিকালে পুকুরে পানিতে ডুবে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রাত ১০ টায় মধ্যম মুরাদপুর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

20/01/2026

মীরসরাইয়ের কিশোর গ্যাং MSK এর বিক্ষোভ মিছিল!

"মাদক কোনো সমাধান নয়, বরং ধ্বংসের পথ"। আসুন, আমরা মাদককে ঘৃণা করি কিন্তু মাদকাসক্ত ব্যক্তিকে নয়। সঠিক চিকিৎসা আর এক বুক ...
12/01/2026

"মাদক কোনো সমাধান নয়, বরং ধ্বংসের পথ"।

আসুন, আমরা মাদককে ঘৃণা করি কিন্তু মাদকাসক্ত ব্যক্তিকে নয়। সঠিক চিকিৎসা আর এক বুক ভালোবাসা দিয়ে তাদের ফিরিয়ে আনি আলোর পথে। আমাদের প্রিয় মিরসরাই হোক আগামীর মাদকমুক্ত প্রজন্মের জন্য এক নিরাপদ ঠিকানা।

নুরুল আমিন
চট্টগ্রাম -১ মিরসরাই
বি এন পি মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mirsarai Upazila News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category