chief adviser Younus

chief adviser Younus সরকারি কর্মকর্তা

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য প্রধান উপদেষ্টা মহোদয়ের পক্ষ হতে নববর্ষের উ...
15/04/2025

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য প্রধান উপদেষ্টা মহোদয়ের পক্ষ হতে নববর্ষের উপহার হিসেবে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫ জারি করা হয়েছে।

এই নীতিমালায় সরকার সেবা কর্মীদেরকে কাজে উৎসাহিত করা লক্ষ্যে কয়েকটি বিশেষ সুবিধা প্রদান করেছে। এর মধ্যে ০৫টি ক্যাটাগরির সেবা ও ০৩টি বিশেষ সেবার জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া এক মাসের সমপরিমাণ সেবামূল্যের অর্ধেক (৫০%) হারে দুইটি উৎসব ও এক পঞ্চমাংশ (২০%) হারে বৈশাখী প্রণোদনা প্রদান করা হয়েছে। পাশাপাশি সেবা কর্মীদের বার্ষিক ১৫ দিনের ছুটি ও মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে।

একইসাথে প্রতিটি সেবা কর্মীকে প্রতিবছর দুইটি নতুন ইউনিফর্ম প্রদান করা হবে। নারী সেবা কর্মীগণ ৪৫ (পয়তাল্লিশ) দিনের মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য হবেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন সুবিধার অন্তর্ভুক্ত করার মাধ্যমে পেনশন সুবিধা গ্রহণ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় ক্রয়কৃত সেবামূল্য সেবাকর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাব / MFS ( Mobile Financial Service) এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে প্রদেয় হবে। সবোর্পরি, সেবা কর্মীগণ তাঁর মাসিক সেবামূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহে প্রদান নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

সারাদেশে জেলায় জেলায় বর্ণিল আয়োজনে উপযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। প্রথমবারের মতো পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অ...
14/04/2025

সারাদেশে জেলায় জেলায় বর্ণিল আয়োজনে উপযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। প্রথমবারের মতো পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বিপুল মানুষের অংশগ্রহণে রাজধানীতে বৈচিত্র্যময় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ছবি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

উৎসব নববর্ষ ১৪৩২ বাংলা উদযাপিত
14/04/2025

উৎসব নববর্ষ ১৪৩২ বাংলা উদযাপিত

Engro looks for business opportunities in BangladeshDHAKA, April 10: Abdul Samad Dawood, CEO of Engro Holdings of Pakist...
11/04/2025

Engro looks for business opportunities in Bangladesh

DHAKA, April 10: Abdul Samad Dawood, CEO of Engro Holdings of Pakistan, called on Chief Adviser Professor Muhammad Yunus at the State Guest House Jamuna on Thursday to discuss investment opportunities in Bangladesh.

During the meeting, the Engro CEO expressed a strong interest in expanding the company's footprint in Bangladesh, particularly in telecommunications and energy sectors.

“We are excited about the potential in Bangladesh’s telecommunications sector, and we also see great promise in partnering to help distribute gas from Bhola to fuel industrial growth,” said Dawood.

Welcoming the interest, Chief Adviser Muhammad Yunus emphasised the importance of sustainable and forward-looking collaboration.

“We should focus on long-term projects that bring improvements to the lives of our people,” he said.

Dawood, who came to join the Bangladesh Investment Summit, praised the four-day long conference, which was hosted by the Bangladesh Investment Development Authority (BIDA).

“The BIDA Summit had a human touch—it felt sincere, welcoming, and purposeful. It was remarkable to see so many top companies represented under one roof,” he said.

Professor Yunus encouraged Engro’s leadership to visit Bangladesh again and see the scope for collaboration across sectors.

“I invite you to come again. Bangladesh has a lot to offer—not just to investors, but to the world,” the Chief Adviser added.

Chief Adviser’s Special Envoy for International Affairs Lutfey Siddiqi, SDG Coordinator Lamiya Morshed and Principal Secretary Sirajuddin Sathi were also present at the meeting.

বুধবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫-এর মূল অধিবেশনে যোগ দেন। এটি এক...
09/04/2025

বুধবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫-এর মূল অধিবেশনে যোগ দেন। এটি একটি যুগান্তকারী অনুষ্ঠান যা অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগ-বান্ধব নীতি এবং টেকসই উন্নয়নের প্রতি দেশের প্রতিশ্রুতিকে তুলে ধরে।

Vladimir Kazbekov, Vice-President and Chief Operating Officer of New Development Bank, a multilateral development bank, ...
08/04/2025

Vladimir Kazbekov, Vice-President and Chief Operating Officer of New Development Bank, a multilateral development bank, calls on Chief Adviser Professor Muhammad Yunus at the State Guest House Jamuna on Tuesday.

08/04/2025

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় সিলেটসহ বিভিন্ন শহরে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

এখন পর্যন্ত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দোষীদের বিচারের আওতায় আনতে পুলিশ গত রাতে অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য যাদের কাছে আছে তাদের সহযোগিতার জন্য আমরা আহ্বান জানাই। এই ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর। যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদেরকে জবাবদিহির আওতায় আনতে আমরা সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।

আইনের শৃঙ্খলা রক্ষায় আপসহীন অবস্থানে পুলিশ প্রশাসন—দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্র...
08/04/2025

আইনের শৃঙ্খলা রক্ষায় আপসহীন অবস্থানে পুলিশ প্রশাসন—দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

(এডমিন)

07/04/2025

আধুনিক 'ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর উদ্যোগ নিয়েছে সরকার

ঢাকা, এপ্রিল ৬, ২০২৫: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের জরুরি নির্দেশনা অনুসারে, ভূমি ডিজিটাইজেশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেয়ার অংশ হিসেবে ইতিমধ্যে ঢাকা জেলার ১৯টি ভূমি সার্কেলে ই-মিউটেশনের উন্নততর ভার্শন এবং সহজে ব্যবহারযোগ্য সফটওয়্যারের পাইলটিং শুরু হয়েছে।

তথ‍্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে এছাড়াও চার ধরনের ভূমিসেবা অনলাইনে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেবাগুলো হচ্ছে— এলডি ট্যাক্স (সারাদেশে), ই-মিউটেশন (পাইলট ফেইজ, ঢাকার ১৯টি সার্কেল), ই-পর্চা (সারাদেশে), ই-খতিয়ান এবং মৌজা ম্যাপ (সারাদেশে)।
এলডি ট্যাক্স সেবাটি সারা দেশে উন্মুক্ত হয়েছে। ইতিমধ্যে প্রায় ২০০ কোটি টাকার ভূমিরাজস্ব আদায় সম্পন্ন হয়েছে।

নাগরিক ভোগান্তি কমাতে বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা সফটওয়্যার সিস্টেমে ডিজিটাল ভূমি সেবা না দিয়ে সরকার এলডি ট্যাক্স, ই-মিউটেশন, ই-পর্চা/ই-খতিয়ানসহ চারটি সেবাকে আন্ত:সংযুক্ত করে একটি আধুনিক 'ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর উদ্যোগ নিয়েছে। এতে সেবাগুলোর জন্য আলাদা রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। এই সিঙ্গেল সার্ভিস গেইটওয়ে সারাদেশের সব ভূমি সার্কেলের উন্মুক্ত করা গেলে নাগরিকদের আরো সহজে ভূমি সেবা দেয়া সম্ভব হবে।

যেহেতু ই-মিউটেশন পদ্ধতিগতভাবে বিচারিক প্রক্রিয়ার সাথে সংযুক্ত, পাশাপাশি এতে একাধিক সংস্থা ও দপ্তর সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে, এই সেবাটির পদ্ধতিগত সহজিকরণ এবং ই-নথি ব্যবস্থা সহজীকরণে আরো পর্যাপ্ত পাইলটিং প্রয়োজন।

প্রধান উপদেষ্টা নিজে এবং তার দপ্তর, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ভূমি সেবার ট্রান্সফর্মেশনে যৌথভাবে কাজ করছেন।

ভূমি সেবা ডিজিটাইজেশনের পরবর্তী পর্যায়ে বেসরকারি উদ্যোক্তা এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ট্রেইনিং এর ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে অনলাইন ভূমি সেবাগুলোকে উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত করে দেয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের আদালতগুলোতে মোট মামলা এবং অপরাধের প্রায় ৭০ শতাংশের বেশি ভূমির মালিকানা, দখল, বেদখল, অধিগ্রহণ ও হস্তান্তর কেন্দ্রিক। এমতাবস্থায় সরকার ভূমি সেবাগুলোকে যথাসম্ভব দ্রুততার সাথে সহজে ব্যবহারযোগ্য সফটওয়্যারের মাধ্যমে নাগরিকদের কাছে উন্মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার বিমসটেক শীর্ষ সম্মেলনের অফিসিয়াল নৈশভোজের স্ক্রিন গ্র্যাব।
03/04/2025

বৃহস্পতিবার বিমসটেক শীর্ষ সম্মেলনের অফিসিয়াল নৈশভোজের স্ক্রিন গ্র্যাব।

Address

চট্টগ্রাম
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when chief adviser Younus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share