Pana Ullah 63

Pana Ullah 63 Retired High School Teacher & Author

আবঝাকাঁড়া কবি ও মেথির পানি!নোয়াখালী জেলা শহর মাইজদী ও তৎসংলগ্ন এলাকায় আমরা হাতেগোনা কয়েকজন লেখক গবেষক কবি রয়েছি।বছর...
18/07/2026

আবঝাকাঁড়া কবি ও মেথির পানি!

নোয়াখালী জেলা শহর মাইজদী ও তৎসংলগ্ন এলাকায় আমরা হাতেগোনা কয়েকজন লেখক গবেষক কবি রয়েছি।
বছরে অনেক কাঠখড় পুড়িয়ে কিছু সাহিত্য সভা আড্ডা আমরা করে থাকি। কীভাবে কোন প্রক্রিয়ার ভেতর দিয়ে অর্থায়ন, সাংগঠনিক তৎপরতা পরিচালিত হয় সেখবর মফস্বল লেখক কবিরা খবরও রাখেন না। তাঁরা ফোনে দাওয়াত পান(দু-তিন বার ফোনের পর) মন চাইলে হেলেদুলে অনুষ্ঠানে আসেন। এদের দুচারজন কে দাওয়াত দিলে তারা অসীম ব্যস্ততা দেখান এবং নিজেদের মহাকবি মনে করে আত্মতুষ্টিতে ভোগেন। তাদের ব্যস্ততা বাংলাদেশের প্রধানমন্ত্রী র ব্যস্ততা কে ছাড়িয়ে গেছে। বোধকরি সেকারণে উনারা নিজেদের আমেরিকার স্টেটে ডিপার্টমেন্টের হাই অফিসিয়াল ভাবেন! পানা উল্যাহ কোন্ ছাতার বস্তু যে, তাঁর ডাকে সাড়া দিতে হবে?
এইসব ন্যাকোদের আবার পলিসি গুরু আছে এবং তারা এদের অনুরাগী, লালনপালন ও করেন। বাস্তবতা বিবেচনায় এইসব ন্যাকোদের চিকিৎসা হওয়া দরকার। তাই পরামর্শ দিচ্ছি-আপনারা দয়াকরে মেথি ভেজানো পানি খান, সুগার কমান আর নিজেদের একটু বদলান।

প্রসঙ্গ: ঐতিহাস-ঐতিহ্য: সোনাপুর বাজার ও জিরোপয়েন্ট সংযোগ স্থল:-১৭৭০-এর দশকে ব্রিটিশ জরিপবিদ James Rennell বাংলার প্রথম ...
11/07/2026

প্রসঙ্গ: ঐতিহাস-ঐতিহ্য: সোনাপুর বাজার ও জিরোপয়েন্ট সংযোগ স্থল:-

১৭৭০-এর দশকে ব্রিটিশ জরিপবিদ James Rennell বাংলার প্রথম বিস্তারিত মানচিত্র প্রস্তুত করেন। সেই মানচিত্রে বর্তমান নোয়াখালীর উপকূলীয় অঞ্চল, মেঘনার মোহনা এবং নদী-খালগুলো দেখানো হলেও "Sonapur" নামে কোনো বাজার বা জনপদের উল্লেখ পাওয়া যায় না। তবে এটি পুরাতন সুধারাম জেলা সদরের বর্ধিত অংশ হিসেবে এখনও ঐতিহ্যিক ধারা বজায় রেখেছে। বর্তমানেও জেলা প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে রয়েছে। জেলা পরিষদ ভবন,সরকারি গ্রন্থাগার, জেলা পরিষদ ডাক বাংলা, বাপাউবো, বিআরটিসি বাস ডিপো, সোনাপুর পুলিশ কেন্দ্র, রেলস্টেশন, পৌর সুপার মার্কেট, কাঁচা বাজার, মাছের আড়ৎ, অজস্র শিক্ষা প্রতিষ্ঠান তো রয়েছে।
বিশ শতকের প্রথমার্ধে নোয়াখালীতে সড়ক যোগাযোগ বাড়তে শুরু করলে সোনাপুরের গুরুত্ব দ্রুত বৃদ্ধি পায়। পরে এটি এমন একটি সংযোগস্থলে পরিণত হয়, যেখানে নোয়াখালী–ঢাকা, হাতিয়া, কবিরহাট–বসুরহাট এবং চর জব্বার–রামগতি সড়ক মিলিত হয়েছে। এই অবস্থানই বাজারটিকে জেলার অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্রে পরিণত করে।
বাংলা ভাষায় "সোনা" অর্থ স্বর্ণ বা মূল্যবান, আর "পুর" অর্থ জনপদ বা বসতি। সে হিসেবে "সোনাপুর" অর্থ হতে পারে "স্বর্ণসম জনপদ" বা "সমৃদ্ধ গ্রাম"। এতদঞ্চলের বহু স্থানের নাম একই রীতিতে গঠিত হয়েছে—যেমন কৃষ্ণপুর, জয় কৃষ্ণপুর, হরিনারায়নপুর, মধুসূদনপুর, লক্ষীনারায়নপুর ইত্যাদি। তবে এটি ভাষাতাত্ত্বিক ব্যাখ্যা; নোয়াখালীর সোনাপুরের ক্ষেত্রে এর পক্ষে কোনো ঐতিহাসিক দলিল নেই।
মুক্তিযুদ্ধে সোনাপুর
১৯৭১ সালের ১৫ জুন সোনাপুর ও শ্রীপুর এলাকায় পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়। বাজার এলাকাও ক্ষতিগ্রস্ত হয় এবং বহু নিরীহ মানুষ শহীদ হন এবং সোনাপুর বাজারের আগুন ধরিয়ে দেওয়া হয়। বাজার পুড়ে ছাই হয়ে যায় ও অনেক লোক আগুনে পুড়েও মারা যান। এই ঘটনা সোনাপুরের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণীয়। বৃহত্তর নোয়াখালীতে পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর কর্তৃক যে কয়েকটি গণহত্যা চালানো হয় তন্মধ্যে সোনাপুর ও শ্রীপুর অন্যতম।
তথ্য সংযোগ:-
#বাংলাপিড়িয়া-বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
#বিশ্বতথ্যকোষ
#নোয়াখালীতেগণহত্যা-লে.কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির
#নোয়াখালীগেজেটিয়ার১৭৭৮১৯১১১৯১২

22/05/2026

খুবই অসুস্থ আছি - আপনাদের দোয়া চাই।
জীবন চলারপথে ভুল গুলো মার্জনা করবেন।

29/03/2026

প্রকৃতি মুগ্ধতা....

Address

Maijdeecourt, Noakhali
Chittagong
88

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pana Ullah 63 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share