24/03/2026
রাক্ষস মুভিতে নতুন মুখ
রাক্ষস' মুভিতে সোহেল মন্ডলের ভিলেনিয়াস এপিয়ারেন্সটা সত্যিই মাথা থেকে নামছে না। ক্যারেক্টরটা পিওর নেগেটিভ, কিন্তু যেভাবে তিনি এটাকে পর্দায় তুলে ধরেছেন - অভিনয়, স্যোয়াগ, স্ক্রিন প্রেজেন্স আর একদম শার্প ডায়লগ ডেলিভারি - সব মিলিয়ে যখনই তিনি স্ক্রিনে আসেন চোখ সরানোই কঠিন । তার ভয়েস টোনটাও আলাদা করে ইমপ্যাক্ট তৈরি করে।
ছোট পর্দার নিয়মিত মুখ হলেও 'রাক্ষস'-এ তাকে একদম পারফেক্ট বিগ স্ক্রিন ম্যাটেরিয়াল মনে হয়েছে। সত্যি বলতে, সিনেমার মূল ভিলেন হিসেবে ইন্ডিয়া থেকে আনা সাদাফ ফিগারের চেয়েও সোহেল মন্ডল অনেক বেশি পাওয়ারফুল পারফরম্যান্স দিয়েছেন।
কমার্শিয়াল সিনেমায় এন্টাগনিস্ট বা গ্রে শেডের চরিত্রে তাকে আরও বেশি ব্যবহার করা উচিত।