Law With Tazin

Law With Tazin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Law With Tazin, Digital creator, Chittagong.

Law With Tazin ⚖️👩‍⚖️
আইন কঠিন না, আইন সবার জন্য!
আমরা আইনকে বুঝাই সহজ ভাষায়।
আপনার অধিকার, দায়িত্ব ও আইনি সচেতনতা — সবকিছু এক জায়গায়।সহজ ভাষায় আইন শিখুন ,অধিকার জানুন🖤🤍⚖️
Legal Awareness | Know Your Rights

20/08/2026

ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা হলেই ভয় পাবেননা। নিকটস্থ একজন ফৌজদারি আইনজীবীর সাথে পরামর্শ করুন। অনেক সময় জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা হতে পারে। আর জামিনযোগ্য ধারায় আসামি জামিন পেতে হকদার। ভয় নয়। আইন জানুন। সঠিক আইন জানার মাধ্যমে সঠিকভাবে প্রতিকার পাওয়া যায়। সুতরাং ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা হলেই ভয় পাওয়ার দরকার নেই।

আজকাল আত্মীয়স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করবে আপনার টাকার উপর।😊
20/08/2026

আজকাল আত্মীয়স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করবে আপনার টাকার উপর।😊

19/08/2026

Life is so beautiful . So just forget all problems and be happy. 🌸🤍

19/08/2026
19/08/2026

🔐 ফেসবুক আইডি হ্যাক হলে কী করবেন? দ্রুত নিন এই জরুরি পদক্ষেপ

ফেসবুক আইডি হ্যাক মানে শুধু আইডি হারানো নয়—আপনার ছবি, ব্যক্তিগত তথ্য, মেসেজ, পরিচিতদের সাথে প্রতারণা, মানহানি—সবকিছুর ঝুঁকি তৈরি হয়। তাই দেরি না করে দ্রুত ব্যবস্থা নিন।

📌 ১. সাথে সাথে Password Change করুন

যদি এখনো প্রবেশ করতে পারেন—

✅ Password পরিবর্তন করুন
✅ সব ডিভাইস থেকে Log Out করুন
✅ Two-Factor Authentication চালু করুন
✅ Recovery email / phone check করুন

📌 ২. Login না হলে Account Recovery করুন

Facebook এর Forgot Password / Hacked Account অপশন ব্যবহার করুন।
Trusted device থাকলে দ্রুত ফিরে পাওয়ার সুযোগ থাকে।

📌 ৩. Report করুন

✅ হ্যাকড অ্যাকাউন্ট রিপোর্ট দিন
✅ বন্ধুদের বলুন suspicious message ignore করতে
✅ Fake পোস্ট বা scam message হলে রিপোর্ট করান

📌 ৪. Screenshot Evidence রাখুন

খুব গুরুত্বপূর্ণ। নিচের সবকিছুর স্ক্রিনশট রাখুন—

📷 Email alert
📷 Password changed notice
📷 অচেনা পোস্ট / মেসেজ
📷 নতুন নাম্বার / ইমেইল যুক্ত হলে
📷 টাকা চাইলে সেই চ্যাট

এসব ভবিষ্যৎ অভিযোগে প্রমাণ হিসেবে কাজে লাগবে।

📌 ৫. Cyber Crime অভিযোগ করুন

বাংলাদেশে সাইবার অপরাধে আইনগত অভিযোগ করা যায়।

✅ সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ
✅ থানায় GD/অভিযোগ
✅ প্রয়োজন হলে আইনজীবীর সহায়তা নিন

📌 ৬. আইনের ধারা (সহজ ভাষায়)

📘 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ডিজিটাল নিরাপত্তা সম্পর্কিত আইনসমূহ অনুযায়ী—
অননুমোদিত প্রবেশ, অ্যাকাউন্ট দখল, তথ্য চুরি, প্রতারণা, মানহানি ইত্যাদি শাস্তিযোগ্য হতে পারে।

📘 দণ্ডবিধি ধারা 419 / 420 – প্রতারণা ও ছদ্মবেশে প্রতারণা
📘 ধারা 500 – মানহানিকর পোস্টের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে (পরিস্থিতি অনুযায়ী)

📌 ৭. যদি টাকা দাবি করে?

❌ কোনো টাকা পাঠাবেন না
❌ OTP দিবেন না
❌ Recovery code শেয়ার করবেন না

📌 ৮. আগাম সুরক্ষা

✅ শক্তিশালী Password
✅ Two-Factor Authentication
✅ Unknown link এ ক্লিক না করা
✅ নিয়মিত security checkup

⚖️ আইডি হ্যাক হলে ভয় নয়—প্রমাণ রাখুন, রিপোর্ট করুন, আইনের পথে চলুন।

— Law With Tazin

📢 ঐতিহাসিক রায়🎉📣। সমন জারি ঠিক থাকলে একতরফা ডিক্রি বাতিলের আবেদন চলবে না—হাইকোর্ট ⚖️🏛️।দেওয়ানি মামলার দীর্ঘসূত্রতা কমাতে...
19/08/2026

📢 ঐতিহাসিক রায়🎉📣।
সমন জারি ঠিক থাকলে একতরফা ডিক্রি বাতিলের আবেদন চলবে না—
হাইকোর্ট ⚖️🏛️।
দেওয়ানি মামলার দীর্ঘসূত্রতা কমাতে এবং আইনের অপব্যবহার রোধে ১৬ আগস্ট ২০২৬ তারিখে এক যুগান্তকারী রায় দিয়েছেন মহামান্য হাইকোর্ট বিভাগ।

📣আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন—
কোনো মামলায় যদি বিবাদীর ওপর সমন জারি যথাযথ ও আইনসম্মতভাবে সম্পন্ন হয়, তবে পরবর্তীতে শুধু

"সমন পাইনি"

এই ঠুনকো অজুহাতে একতরফা ডিক্রি (Ex-parte Decree) বাতিলের আবেদন আর গ্রহণযোগ্য হবে না।

📌 আইনিপ্রেক্ষাপট (দেওয়ানি কার্যবিধি):
সাধারণত দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ (CPC)-এর আদেশ ৯, বিধি ১৩ (Order IX, Rule 13) অনুযায়ী,
কোনো বিবাদী যদি আদালতে প্রমাণ করতে পারেন যে তার ওপর সমন জারি করা হয়নি, তবে আদালত একতরফা ডিক্রি বাতিল করতে পারেন।কিন্তু হাইকোর্ট এই রায়ের মাধ্যমে নতুন এক নজির স্থাপন করলেন।

📣আদালত স্পষ্ট করেছেন—
মামলার সমন যদি বিবাদীর সঠিক ঠিকানায় যথাযথভাবে পৌঁছানোর অকাট্য প্রমাণ থাকে, তবে বিবাদীর একতরফা ডিক্রি বাতিলের আবেদন সরাসরি নাকচ হয়ে যাবে।

🎯এর ফলে এই সংক্রান্ত একটি সিভিল রিভিশন (Civil Revision) মামলার রুল খারিজ করে পূর্বের স্থগিতাদেশও প্রত্যাহার করেন আদালত।
Adv Sadiatul Jannat
Chittagong judge court.
💡 সহজ কথায় সাধারণ মানুষের জন্য এর বার্তা কী?

১️⃣ ইচ্ছাকৃত অনুপস্থিতির দিন শেষ:
অনেকে মামলা দীর্ঘায়িত করার জন্য সমন পেয়েও ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির হন না এবং পরে একতরফা রায় হলে তা বাতিলের আবেদন করেন। এই রায়ের ফলে আইনের এমন অপব্যবহার আর করা যাবে না।

২️⃣ আইনি নোটিশের গুরুত্ব:
আদালত থেকে সমন বা যেকোনো আইনি নোটিশ পাওয়ার পর তা অবহেলা করার কোনো সুযোগ নেই। নোটিশ পাওয়া মাত্রই দ্রুত আইনজীবীর শরণাপন্ন হওয়া এবং নির্দিষ্ট দিনে আদালতে হাজির হওয়া প্রত্যেক নাগরিকের আইনি দায়িত্ব।

৩️⃣ মামলার দ্রুত নিষ্পত্তি:
এই সিদ্ধান্তের ফলে দেওয়ানি মামলার দীর্ঘদিনের জট অনেকাংশে কমবে এবং বিচারপ্রার্থীরা দ্রুত ন্যায়বিচার পাবেন।

আইন জানুন,
সচেতন থাকুন এবং অপ্রয়োজনীয় আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখুন। ✨ Bangladesh Supreme Court-এর এই সিদ্ধান্ত বিচারব্যবস্থাকে আরও গতিশীল করবে।🔗 আপনার পরিচিতজনদের সচেতন করতে পোস্টটি শেয়ার করুন।

#আইনসচেতনতা #হাইকোর্ট ারি #দেওয়ানি_আইন #১৬আগস্ট২০২৬ #আইনি_পরামর্শ

❤️
19/08/2026

❤️

18/08/2026

🚨 মারামারি হলে মামলা কীভাবে হয়? জানুন সহজভাবে

⚖️ মারামারি/আঘাত একটি ফৌজদারি অপরাধ। সঠিকভাবে পদক্ষেপ নিলে আপনি আইনের মাধ্যমে প্রতিকার পেতে পারেন।

📌 ১. আঘাতের প্রমাণ (Evidence)
🩸 শরীরের আঘাতের ছবি/ভিডিও রাখুন
👕 রক্তমাখা কাপড় সংরক্ষণ করুন
📍 ঘটনার সময়-স্থান নোট করুন

--
🏥 ২. মেডিকেল রিপোর্ট (Medical Evidence)
👉 দ্রুত সরকারি হাসপাতালে যান
👉 ডাক্তার দিয়ে ইনজুরি রিপোর্ট (MLC) করান
👉 এই রিপোর্টই আদালতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ

👮 ৩. থানায় অভিযোগ (FIR)
👉 নিকটস্থ থানায় গিয়ে লিখিত অভিযোগ দিন
👉 পুলিশ FIR রেকর্ড করবে
📚 আইনি ভিত্তি: ফৌজদারি কার্যবিধি (CrPC) ধারা 154

👥 ৪. সাক্ষী (Witness)
👉 ঘটনাস্থলে যারা ছিল তাদের নাম দিন
👉 নিরপেক্ষ সাক্ষী মামলাকে শক্তিশালী করে

⚖️ ৫. প্রযোজ্য আইনের ধারা (Bangladesh Penal Code)
🔸 ধারা 323 – স্বেচ্ছায় আঘাত করা
🔸 ধারা 325 – গুরুতর আঘাত করা
🔸 ধারা 326 – বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত
🔸 ধারা 307 – হত্যার চেষ্টা (গুরুতর ক্ষেত্রে)

🛡️ প্রতিকার / করণীয়
✅ দ্রুত চিকিৎসা নিন
✅ থানায় FIR করুন
✅ সব প্রমাণ সংরক্ষণ করুন
✅ আইনজীবীর পরামর্শ নিন

📢 মনে রাখুন:
আইন জানলে আপনি নিজের অধিকার রক্ষা করতে পারবেন। অন্যায় সহ্য না করে আইনের পথে চলুন।

ানুন

Address

Chittagong
4202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law With Tazin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share