newsreports.bd

newsreports.bd কারন প্রতিটি প্রতিবেদনেই গুরুত্বপূর্ন
বিজ্ঞাপন বা যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন
mail: [email protected]
Call: 01614185029

18/04/2026

জুলাই যোদ্ধা ও এক বিএনপি নেতাকে শাসাতে দেখা যাচ্ছে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম কে। এই সময় তিনি সেই জুলাই যোদ্ধাকে বিভিন্ন কুটুক্তি করেও কথা বলে। কুটুক্তি করে তিনি বলেন, "জুলাই যোদ্ধা হলে ড. ইউনুসের কাছে যা। কিসের জুলাই যোদ্ধা একবারে ডুকাই দিমু জুলাই যোদ্ধা বলেও কুটুক্তি করেন। #বিএনপি #জুলাই_যোদ্ধা

যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি আনতে পারছে না, তাদের নিজ দায়িত্বে তেল সংগ্রহের আহ্বান জানিয়েছে...
31/03/2026

যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি আনতে পারছে না, তাদের নিজ দায়িত্বে তেল সংগ্রহের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি কিনতে বলেছেন তিনি। এছাড়া হরমুজ দিয়ে তেল আনার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র কোনো সহায়তা দেবে না বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে যুক্তরাজ্যের মতো যেসব দেশ বিমানের জ্বালানি পাচ্ছে না এবং যারা ইরানকে পরাস্ত করার লড়াইয়ে আমাদের সঙ্গে ছিল না— তাদের জন্য আমার দুটি পরামর্শ আছে। প্রথমত— যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিমানের জ্বালানি কিনুন। আমাদের কাছে পর্যাপ্ত জ্বালানি রয়েছে। দ্বিতীয়ত— নিজেদের সাহস জোগাড় করুন, হরমুজে যান এবং তেল নিয়ে আসুন।”

“এখন আপনাদের শিখতে হবে কীভাবে নিজেদের জন্য লড়াই করতে হয়। কারণ যুক্তরাষ্ট্র আর সেখানে আপনাদের সহায়তা করবে না। ইরান ইতোমধ্যে পরাস্ত হয়েছে। কঠিন অধ্যায় শেষ হয়েছে। নিজেদের তেল নিজেরাই আনুন।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, যেখান দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়। হরমুজ বন্ধ থাকায় বিশ্বের বেশিরভাগ দেশে জ্বালানির দাম বেড়েছে, যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

দেশের সনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান "এস এ গ্রুপ" এর বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে চ...
31/03/2026

দেশের সনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান "এস এ গ্রুপ" এর বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে চট্টগ্রামের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল "সি ভিশন"।

এস এ গ্রুপের পণ্য গোয়ালিনি ফুল ক্রিম মিল্ক পাউডার এর একটি ব্যাচ কে বাজার থেকে উঠিয়ে নেয়ার নির্দেশ দেন আদালত। কিন্তু সেই তথ্যটিকে মিথ্যাভাবে প্রচার করে পুরো গোয়ালিনি ফুল ক্রিম মিল্ক পাউডার কে বন্ধ করার তথ্য প্রচার করে সি ভিশন।

এ ছাড়াও রাতে পুলিশের টহল কে এস এ গ্রুপের কর্ণধার মোঃ সাহাবুদ্দিন আলম এর বাসায় হানা বলেও মিথ্যা তথ্য দিয়ে প্রচার করে সংবাদ মাধ্যম।

সাহাবুদ্দিন আলম এর বাসায় কোন পুলিশ যায় নি। এ বিষয়টি নিশ্চিত করে খুলশী থানা পুলিশ।

একের পর এক এইরকম মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় সি ভিশন এর প্রকাশক আরিয়ান লেলিনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করে এস এ গ্রুপ।

এ ছাড়াও বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়েই যাচ্ছে এস এ গ্রুপের বিরুদ্ধে "সি ভিশন" নামক নিউজ পোর্টাল টি।

গোয়ালিনি দুধ বন্ধের বিষয়ে প্রতিষ্ঠান টির এক কর্মকর্তা জানান, কিছুদিন আগে আমাদের ঢাকার এক ডিলারের কাছ থেকে গোয়ালিনির একটি ব্যাচের স্যাম্পল নেয় বিএসটিআই। সেই স্যাম্পলে কিছু গড়মিল দেখা দিলে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহোদয় সেটি নিয়ে আদালতে নিজের পক্ষ রাখেন। এবং আদালত তার কথা শুনে শুধুমাত্র আমাদের একটি ব্যাচ বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দেন। আমরা সেই কথামত সেই ব্যাচ টি বাজার থেকে তুলে নেই।

তিনি আরও জানান, এর পরের সকল ব্যাচ বিএইচটিআই এর পরীক্ষার নিরীক্ষা এবং আদালতের অনুমতির পরেই আমরা বাজারে ছেড়েছি। আমাদের পরবর্তী ব্যাচ গুলো তে কোন সমস্যা হয় নি।

এমন অপপ্রচারে তার বিরুদ্ধে মানহানির মামলা ছাড়াও আরও কঠোর আইনি পদক্ষেপ এর দিকে যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

31/03/2026

এইবারের ঈদ যাত্রায় মানুষ স্বস্তীতে যাতায়াত করেছে বলে মন্তব্য করেছিলেন সড়ক ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ মন্তব্য ব্যাপারে সংসদে দাড়িয়ে বিআরটিএ ও যাত্রী কল্যান সমিতির করা ঈদ যাত্রার সময় বিভিন্ন দুর্ঘটনায় নি/হ/তের সংখ্যা উল্লেখ করে জামায়াত ইসলামির ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম বলেন, "এইবারের ঈদ যাত্রায় আর কত লোক মা/রা গেলে তিনি অস্বস্তীবোধ করবেন"।
#সড়ক #দুর্ঘটনা #জামায়াত #এমপি #সড়ক #মন্ত্রী

30/03/2026

স্বৈরাচার আওয়ামী লীগ গুপ্ত হা/মলায় খু/ ন হওয়া ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ শহিদ শরিফ ওসমান হাদী কে স্মরন করে জাতীয় সংসদ গণভোটের রায় কে মেনে জুলাই সনদ বাস্তবায়নে ও সংবিধানে সংস্কার বিষয়ে আলোচনা করে জামায়াত ইসলামির পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
#শহিদ #হাদী #মাসুদ #জামায়াত

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের মতো জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হবে মঙ্গলবার (৩১ মার্চ)। তবে বর্তম...
30/03/2026

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের মতো জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হবে মঙ্গলবার (৩১ মার্চ)। তবে বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০ মার্চ পর্যন্ত সরকারের কাছে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। ফলে আগামী মাসেও জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই।

অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলক কম উল্লেখ করে তিনি বলেন, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ ও গণপরিবহনে ব্যবহৃত হয়।

মনির হোসেন চৌধুরী আরও জানান, জ্বালানি সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ বিবেচনা করছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো পদক্ষেপও আলোচনায় রয়েছে।

তিনি আশ্বস্ত করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে।

সাবেক সিএমপি পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেফতার করেছে ডিবি। রাতে পাবনা থেকে আসার সময় ডিবি তাকে সবুজ এলাকা থেকে গ...
30/03/2026

সাবেক সিএমপি পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেফতার করেছে ডিবি। রাতে পাবনা থেকে আসার সময় ডিবি তাকে সবুজ এলাকা থেকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা রয়েছে। ডিবির একটি সুত্র জানিয়েছে শাপলা চত্ত্বর মামলায় আটক করা হয়েছে তাকে

গণভোটের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মাথায় লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদ...
30/03/2026

গণভোটের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মাথায় লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এ ছাড়া তার সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতা রাকিবুল হাসান জুলাইয়ের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে জুলাই মাসের রক্তিম আন্দোলনে জেলা শহর ও আদিতমারীতে তিনি সামনের সারিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

এ ছাড়া ২০২২ সালে বিএনপির আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছিলেন বলেও জানা গেছে। স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলনে দলীয় কর্মসূচি ও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন তিনি।

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনি ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের ...
30/03/2026

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনি ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

আজ সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিল করার কোনো আইনি সুযোগ নেই। নির্বাচন কমিশনের আইনে ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হবে।

গুম কমিশন, দুদক সংস্কার কমিশন ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের উদ্যোগের বিরোধিতা জানান এই আইনজীবী।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। তবে এখন সেসব বিষয়ে বিএনপি টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি।

Address

20/A K. B. Fazlul Kader Road
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when newsreports.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to newsreports.bd:

Share