31/08/2026
**হেমন্ত **
-সুফিয়া কামাল
সবুজ পাতার খামের ভিতর হলুদ গাঁদা চিঠি লেখে কোন পাথারের ওপার থেকে আনল ডেকে হেমন্তকে?
আনল ডেকে মটরশুঁটি, খেসারি আর কলাই ফুলে আনল ডেকে কুয়াশাকে সাঁঝ সকালে নদীর কূলে।
সকাল বেলায় শিশির ভেজা ঘাসের ওপর চলতে গিয়ে হালকা মধুর শীতের ছোঁয়ায় শরীর ওঠে শিরশিরিয়ে।
আরও এল সাথে সাথে নতুন গাছের খেজুর রসে লোভ দেখিয়ে মিষ্টি পৃষ্ঠা মিষ্টি রোদে খেতে বসে।
হেমন্ত তার শিশির ভেজা আঁচল তলে শিউলি বোঁটায় চুপে-চুপে রং মাখাল আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়।
#শুভমজুমদারকৃষ্ণ #কৃষ্ণচন্দ্রমজুমদার #সাহিত্য #কাজীনজরুলইসলাম াহিত্য