Karnafuli News

Karnafuli News তরঙ্গ বয়ে যায়...
(Official Page)

23/07/2026
সম্প্রতি বান্দরবানে টানা ভারী বর্ষণের ফলে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন এলাকায় সড়ক ও পাহাড় ...
21/07/2026

সম্প্রতি বান্দরবানে টানা ভারী বর্ষণের ফলে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন এলাকায় সড়ক ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এমতাবস্থায় ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত রোয়াংছড়ি উপজেলাধীন দেবতাখুম পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমান পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় মঙ্গলবার (২১ জুলাই)থেকে দেবতাখুম পর্যটন স্পট পর্যটকদের জন্য নিম্নোক্ত শর্তসাপেক্ষে পুনরায় উন্মুক্ত করা হলো।

দেবতাখুম বেড়াতে গেলে পর্যটকদের মানতে হবে যে চারটি শর্ত-

প্রথমত: পর্যটক বহনকারী কোনো যানবাহন (বাইক, চাঁদের গাড়ি, ব্যক্তিগত গাড়ি ইত্যাদি) কচ্ছপতলী বাজার অতিক্রম করতে পারবে না। সব যানবাহন কচ্ছপতলী বাজারে রেখে কচ্ছপতলী বাজার থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ পর্যটকদের পায়ে হেঁটে অথবা নৌপথে যাতায়াত করতে হবে।

দ্বিতীয়ত: ঝুলে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক পর্যটককে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করতে হবে। লাইফ জ্যাকেট ব্যতীত কোনো পর্যটককে নৌযানে ভ্রমণের অনুমতি দেয়া হবে না।

তৃতীয়ত:পর্যটকদের নিজ নিজ নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

চতুর্থত:আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত, পাহাড়ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন প্রয়োজনে পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করার ক্ষমতা সংরক্ষণ করে।

দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোম...
20/07/2026

দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও ভারতের উজানে ভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধ...
20/07/2026

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও ভারতের উজানে ভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধকুমারসহ রংপুর অঞ্চলের প্রধান নদীগুলোর পানির স্তর বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিচু এলাকায় একটি স্বল্পস্থায়ী ও আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস থাকলেও বড় কোনো বন্যার আশঙ্কা নেই, তবে কুড়িগ্রাম, জামালপুর, বগুড়া ও সিরাজগঞ্জসহ কয়েকটি জেলার কিছু নিচু এলাকা সাময়িকভাবে জলমগ্ন হতে পারে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড নিবিড় নজরদারি রাখছে।

আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয...
18/07/2026

আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

জেলায় গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা) ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে শ্রীমঙ্গল আব...
08/07/2026

জেলায় গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা) ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

🇦🇷 Argentina 3 🆚 2 Egypt 🇪🇬⚽ 79’ C. Romero⚽ 83’ L. Martínez⚽ 90’ + 3’ E. Fernández
07/07/2026

🇦🇷 Argentina 3 🆚 2 Egypt 🇪🇬

⚽ 79’ C. Romero
⚽ 83’ L. Martínez
⚽ 90’ + 3’ E. Fernández

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Karnafuli News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share