14/11/2025
মেয়ে মানুষ বিবাহিত হোক আর অবিবাহিত হোক!
আপনি যখন থেকে নিজের একটা জায়গা দাড় করাবেন, নিজের পায়ের তলার মাটি শক্ত করবেন, দেখবেন আপনাকে এমনিতেই সবাই গুরুত্ব দিবে,, আপনাকে ১ টা কথা শোনানোর আগে অন্ততপক্ষে দুইবার ভাববে
আর ধরেন ব্যক্তিগত ভাবে আপনার নিজেরই ইচ্ছা নাই কর্মজীবী হওয়ার,,সেক্ষেত্রে আপনি অন্তত এতটুকু যোগ্যতা বা সামর্থ্য অর্জন কইরেন যাতে করে বিপদে আপদে কিছু একটা করতে পারেন,, পরিবারের পাশে দাড়ানোর জন্যে, তখন এটা ভেবে আফসোস যাতে না করা লাগে " ইশশ কেনো যে পড়াশোনা আরেকটু করলাম না""
বর্তমানে এরকম অনেক মেয়ে আছে যারা অল্প বয়সে খুব এক্সাইটমেন্ট থেকে বিয়ে করছে এরপর পড়াশোনা ছেড়ে দিছে, এখন না পারে সহ্য করতে না পারে মানায় নিতে!
নিজের ইনকাম না থাকলে কেও দুই পয়সার দাম ও দেয় না কারন বেশিরভাগ মানুষ ই আর্থিক সহযোগিতা যে করতে পারবে তারে বেশি প্রায়োরিটি দেয়!!
মোট কথা " আল্লাহ আমি কই যাবো" "আমার কি হবে" এসব চিন্তা করে অন্যায় সহ্য করবেন না, নিজের ভালোর জন্যে তৎক্ষনাত সিদ্ধান্ত নেয়ার মতো ক্ষমতা রাখবেন।