Pekua Express

Pekua Express আমাদের পেইজে আপনাকে সুস্বাগতম 💙

আপনার যেকোনো নিউজ আমাদের মেসেঞ্জারে সেন্ড করুন।
আমরা আপনার দেওয়া নিউজ আমাদের পেইজে তুলে ধরবো।
ধন্যবাদ❤️‍🩹

19/08/2026

পহরচাঁদা ফাজিল মাদ্রাসার জায়গা দখলদার নিয়ে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ।
অভিযোগ উঠে মাদ্রাসার জমি দখল করে নিচ্ছে স্থানীয় বসবাসরত লোকেরা। এ নিয়ে আজ পহরচাঁদা ফাজিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল করেন। এর পর পর মারধরের ঘটনাটি ঘটে।

আগামীকাল থেকে ঢাকার রাস্তায় নারীদের জন্য নামছে পিংক কালারের বাস! বাসের ড্রাইভার, কন্ডাকটর উভয়ই নারী!! সরকারের এই উদ্যোগ ...
17/08/2026

আগামীকাল থেকে ঢাকার রাস্তায় নারীদের জন্য নামছে পিংক কালারের বাস! বাসের ড্রাইভার, কন্ডাকটর উভয়ই নারী!! সরকারের এই উদ্যোগ সফল হলে, নারীদের জন্য যাতায়াত আরও নিরাপদ এবং সুন্দর হবে আশা করি!!

পেকুয়ার ফুটবলে নতুন ইতিহাস— দেশের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে মাঠে নামবেন।  পেকুয়ার রত্ন আরিফুল ইসলাম সাখাওয়া...
17/08/2026

পেকুয়ার ফুটবলে নতুন ইতিহাস— দেশের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে মাঠে নামবেন।

পেকুয়ার রত্ন আরিফুল ইসলাম সাখাওয়াত
গত মৌসুমে আরামবাগ ক্রীড়া চক্রের হয়ে তার দাপট দেখিয়ে এবার ২৬,২৭ মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে মাঠে দেখা যাবে। তার এই অর্জনে গর্বিত পেকুয়ার ক্রীড়াঙ্গন।
এই প্রতিভাবান ফুটবলারের নতুন পথচলায় রইল আন্তরিক শুভকামনা।
তোমার সাফল্যে গর্বিত পেকুয়া উপজেলা।

টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর!কার কথা বলব- হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলক...
16/08/2026

টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর!
কার কথা বলব- হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন।
পুরো শক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত। জয়ী হবে কি না, সময়ই বলে দেবে।
তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি 🇧🇩

13/08/2026

আইনশৃঙ্খলার চরম অবনতি নাকি অন্য কিছু? মগনামায় গভীর রাতের গুলির শব্দে ঘুম ভাঙছে সাধারণ মানুষের।

সাকিব আল হাসান বলেছেন এই টেস্ট টিমের পেসারদের মধ্যে ওনার সবচেয়ে ভালো লাগে হাসান মাহমুদকে। কেন হাসানকে বিশ্বসেরা অলরাউন্ড...
13/08/2026

সাকিব আল হাসান বলেছেন এই টেস্ট টিমের পেসারদের মধ্যে ওনার সবচেয়ে ভালো লাগে হাসান মাহমুদকে। কেন হাসানকে বিশ্বসেরা অলরাউন্ডারের পছন্দ, অস্ট্রেলিয়ার মাটিতে সেটাই প্রমাণ করে দিলেন লক্ষ্মীপুর এক্সপ্রেস...

ঘরের ছেলে জ্যাক ওয়েদারাল্ডকে ফিরিয়ে শুরু, এরপর বোল্ড করেছেন ট্রাভিস হেডকে। স্টিভেন স্মিথের সঙ্গে যখন প্যাট কামিন্সের জুটি জমতে শুরু করেছে, ফিরিয়েছেন কামিন্সকে। আউট করেছেন মিচেল স্টার্ককেও। টি ব্রেকে গিয়ে চায়ের কাপে চুমুক দেবেন পকেটে চার উইকেট পুড়ে...

মাসখানেক আগে খেলে এসেছেন ঐতিহ্যবাহী ইংলিশ কাউন্টি। কেন্টের হয়ে অভিষেকেই নিয়েছিলেন ফাইফার। পরে টি২০ ব্ল্যাস্ট আর এলপিএল, হাসান মাহমুদের উইকেটের ঘোড়া শুধু ছুটেছেই। সেই ঘোড়া অস্ট্রেলিয়ায়ও থামেনি। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একমাত্র তিনদিনের প্রস্তুতি ম্যাচেও টাইগার পেসার নিয়েছিলেন চার উইকেট...

ক্যারিয়ারের শুরু থেকেই লাল বলের সঙ্গে হাসানের সন্ধি। অভিষেকেই দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ছয় উইকেট। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই পাকিস্তানের বিপক্ষে ফাইফার নিয়েছিলেন, পরের ইনিংসে ইন্ডিয়ার বিপক্ষেও নিয়েছিলেন ফাইফার। হাসান ভূমিকা রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ক্ষেত্রেও...

আসিফ মাহমুদ যখন উপদেষ্টা, ২০২৫ সালে, তখন তার বাবা ঠিকাদারির লাইসেন্স নেয়। এইটাকে চাঞ্চল্যকর নিউজ হিসেবে ব্রেক করে জুলকার...
13/08/2026

আসিফ মাহমুদ যখন উপদেষ্টা, ২০২৫ সালে, তখন তার বাবা ঠিকাদারির লাইসেন্স নেয়।

এইটাকে চাঞ্চল্যকর নিউজ হিসেবে ব্রেক করে জুলকারনাইন সায়ের। এরপর দেশের সব মিডিয়া এইটা নিয়ে নিউজ করে।

প্রেক্ষাপট বুঝেন। কোনো সরকারি কাজ নেয়নি। কাজের আবেদনও করেনি। জাস্ট লাইসেন্স নিয়েছিল।

আর তাতেই তার উপর খড়গ নামিয়ে এনেছিল মিডিয়া। পুরো ন্যাশনাল ইস্যু হয়ে গেছিল এইটা।

অ্যালিগেশন কী?

কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। আসিফ মাহমুদ মন্ত্রী থাকা অবস্থায় তার বাবা ঠিকাদারি কাজ পেলে সেটাতে পক্ষপাতিত্বের সুযোগ থাকবে।

এটা ন্যাশনাল ইস্যু হিসেবে ট্রিটমেন্ট পেয়েছে। ১০০+ নিউজ হয়েছে। টকশো হয়েছে।

আসিফ মাহমুদ এই ঘটনার পর ক্ষমা চায় এবং নিজে বাবার লাইসেন্স বাতিল করায়।

ফাস্ট ফরোয়ার্ড টু ২০২৬

বিএনপির সবচেয়ে প্রভাবশালী নেতা, ইয়েস তারেক রহমানের চেয়েও প্রভাবশালী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ সাম্প্রতিক সময়ে পরে একটা প্রতিষ্ঠান খুলেছে।

জাপানি কোম্পানি বাংলাদেশে ৪০ হাজার কোটি টাকার ২ টা বিশাল ব্রিজ নির্মাণ করতে চায়। এই কাজে তাদের লোকাল পার্টনার কারা? সালাহউদ্দিন পুত্রের কোম্পানি!

প্রেক্ষাপট বুঝেন। সালাহউদ্দিনের ছেলে। ৫০ হাজার টাকার কোনো কাজের অভিজ্ঞতা নেই। জীবনে একটা ড্রেনও বানায়নি। তাদেরকে দেওয়া হচ্ছে সরকারি কাজ, তাও ৪০ হাজার কোটি টাকার কাজ!

কেন? অভিজ্ঞতা ছাড়া সে কীভাবে পেয়েছে এই কাজ? হিসাব তো সোজা। সে সালাহউদ্দিন আহমেদের ছেলে! স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে।

কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কি, এখানে তো সরাসরি ইন্টারেস্ট পাচ্ছে সালাহউদ্দিন পুত্র!

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ঠিক ...
11/08/2026

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ঠিক একদিন আগে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। ওই সাক্ষাতে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে ভারতে আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির হ'ত্যাকাণ্ডে জড়িতদের ফেরত পাঠানোর আহ্বান পুনর্ব্যক্ত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। সোমবারের ঐ বৈঠকের পরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান দিনেশ ত্রিবেদী।

11/08/2026

এজন্য নাসির উদ্দিন পাটোয়ারীকে বিরক্ত লাগে, সবসময় উচিত কথা বলে দেয়। 🫤

09/08/2026

সৌদি আরবের একটি সোফা কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনসহ মোট কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pekua Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share