13/08/2026
*বাল্যবিবাহ = একটা শিশুর ভবিষ্যৎ শেষ করে দেওয়া* 🚫
2026 সালে এসেও যদি আমরা চুপ থাকি, তাহলে আর কবে কথা বলবো?
*বাল্যবিবাহ হলে কি কি খারাপ হয়?*
*1. স্বাস্থ্যের ক্ষতি*
অল্প বয়সে মা হলে মা ও বাচ্চা দুইজনেরই জীবন ঝুঁকিতে পড়ে। অপুষ্টি, রক্তশূন্যতা, প্রসবকালীন জটিলতা অনেক বেড়ে যায়।
*2. পড়াশোনা বন্ধ*
স্কুল-কলেজ ছেড়ে দিতে হয়। স্বপ্ন, ক্যারিয়ার সব শেষ। একটা শিক্ষিত জাতি গড়া সম্ভব হয় না।
*3. মানসিক চাপ*
১৬-১৭ বছরের একটা মেয়ে/ছেলে সংসার, শ্বশুরবাড়ি, দায়িত্ব সামলানোর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে না। ডিপ্রেশন, অশান্তি বাড়ে।
*4. অর্থনৈতিক সমস্যা*
অল্প বয়সে বিয়ে = কম শিক্ষা = কম আয়। পরিবার + দেশ দুইটাই পিছিয়ে যায়।
*5. আইনত অপরাধ*
বাংলাদেশে মেয়েদের ১৮ বছরের আগে, ছেলেদের ২১ বছরের আগে বিয়ে করা আইনত দণ্ডনীয় অপরাধ।
*তাহলে কি করতে হবে? বাল্যবিবাহ বন্ধ করতে হবে কেন?*
কারণ প্রতিটা শিশুর অধিকার আছে -
*পড়াশোনা করার, খেলার, নিজের পায়ে দাঁড়ানোর, সঠিক বয়সে সিদ্ধান্ত নেওয়ার।*
বিয়ে কোনো সমাধান না। শিক্ষা, সচেতনতা আর সাহসই সমাধান।
*আমরা কি করতে পারি?*
1. আশেপাশে বাল্যবিবাহ দেখলে ইউনিয়ন চেয়ারম্যান / 109 / 999 এ কল করুন
2. মেয়েদের স্কুলে পাঠান, বই কিনে দিন
3. "18 এর আগে না" - এই বার্তা সবাইকে জানান
*একটা শিশুর বিয়ে নয়, ভবিষ্যৎ চাই*
* #18এরআগেনা #বাল্যবিবাহবন্ধকরুন