Truth & Trolls

Truth & Trolls Unmasking reality with humor & honesty. Where truth meets trolls — stay woke, stay entertained.
🎭 Facts • Fun • Faith

একবার এক বেদুঈন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ! আমি অনেক ক্ষুধার্ত। আমাকে ক...
06/04/2026

একবার এক বেদুঈন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ! আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কিছু খাওয়ান।

নবী আলাইহিস সালামের মেহমান। তিনি তো ফেরত দিতে পারেন না। কিন্তু আল্লাহর নবীর ঘরেও অনেকদিন আগুন জ্বলে না। খাওয়ার কিছু নেই জানতেন। তবুও সব বিবিদের ঘরে খোঁজ নিলেন। কিন্তু না। কিছুই পাওয়া গেলো না। তিনি এসে বললেন: ওহে! মুহাম্মাদের পরিবারে তোমার জন্য কিছু নেই আজ।

নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দুআ পড়লেন। হঠাৎ সেসময় কেউ একজন একটা ভুনা বকরী অথবা এক থালা সারীদ (গোশত রুটির মিশেল) নিয়ে এলো। নবী আলাইহিস সালাম মেহমানকে খাওয়ালেন। মেহমান তো মেজবানের কাছে তার রিযক নিয়েই হাজির হয়। তাই না?

বেদুঈন খেতে বসে জানতে চায়: ইয়া রাসূলাল্লাহ! আমার তো আজ ক্ষুধা পেয়েছে। আল্লাহ তায়ালা আপনার হাতে আমার রিযক দিয়ে দিলেন। কিন্তু যদি আমার আবার এমন ক্ষুধা পায় কিন্তু আপনার কাছে না আসতে পারি তখন কী করব?

হুযুর তাকে সেই দুআটা শেখালেন যেটা নিজে পড়েছিলেন। বললেন: বলো -

اللهم إني أسألُك من فضلِك و رحمتِك ؛ فإنَّه لا يملُكها إلا أنت

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদ্বলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা

মাওলা! তোমার কাছেই ফরিয়াদ তোমারই অনুগ্রহ ও রহমতের। তুমি বিনে আর কেইবা আছে এগুলো দেয়ার মালিক!

[তাবারানী ২২০/১০]

*রিযক টাকা পয়সায় থাকে না। রিযক ধনসম্পদে থাকে না। রিযক থাকে আল্লাহর ফায়সালায়। আল্লাহর দয়ায়। কিন্তু আমরা আসবাবকে আঁকড়ে ধরি আসবাবের মালিককে ছেড়েই।* একটা দুআ আছে। দুআটা হাদিসে নেই। হয়তো কোনো সালাফের দুআ। খুব সুন্দর দুআটা। আমি পড়ি সবসময়। আপনারাও পড়বেন। দুআটা এই:

اللهم إن كان رزقي في السماء، فأنزلْه، وإن كان رزقي في الأرض، فأخرجه، وإن كان رزقي بعيدًا، فقرِّبه، وإن كان رزقي قريبًا، فأظهره، وإن كان رزقي قليلًا، فزِدْه، وإن كان رزقي كثيرًا، فبارِكْه

আল্লাহুম্মা ইন কানা রিযকি ফিস সামায়ি ফাআনযিলহু। ওয়া ইন কানা রিযকি ফিল আরদ্বি ফাআখরিজহু। ওয়া ইন কানা রিযকি বাঈদান ফাক্বররিবহু। ওয়া ইন কানা রিযকি ক্বরিবান ফাআযহিরহু। ওয়া ইন কানা রিযকি ক্বলিলান ফাযিদহু। ওয়া ইন কানা রিযকি কাসীরান ফাবারিকহু।

ইয়া আল্লাহ! আমার রিযিক যদি আসমানে থাকে সেটা নামিয়ে দাও। যদি যমীনে থাকে বের করে দাও। যদি দূরে থাকে কাছে এনে দাও। কাছে থাকলে প্রকাশ করে দাও। আমার রিযিক কম হলে বাড়িয়ে দাও। আর বেশী হলে বরকত দিয়ে দাও।

চমৎকার না দুআটা!




05/04/2026

🟢 পড়ালেখার কৌশল ও স্মরণ শক্তি বৃদ্ধির উপায় :

📩 প্রশ্ন : স্মরণ শক্তি বৃদ্ধির উপায় কি ? কিভাবে পড়ালেখা করলে আমি পড়ালেখা মুখস্থ রাখতে পারব ? দয়া করে এমন কিছু দুআ ও আমলের কথা বলুন যেগুলোর মাধ্যমে আমি ভুলে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারি।

✅ উত্তর :
জ্ঞানার্জনের জন্য একজন শিক্ষার্থীর মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকা জরুরি। যেমন :

১. জ্ঞানার্জনের প্রচণ্ড আগ্রহ থাকা
২. পূর্ণ বোধশক্তি (বোঝার ক্ষমতা) থাকা।
৩. মনের মধ্যে প্রশান্ত ভাব ও স্থিরতা থাকা। মনে অস্থিরতা ও বিক্ষিপ্ততা জ্ঞানার্জনের ক্ষেত্রে বিরাট বাধা।
৪. সব সময় পড়ালেখার মধ্যে থাকা।
৫. প্রতিটি শব্দ বিশ্লেষণ করে পড়া।

📍 ভুলে যাওয়ার চিকিৎসা :

১. ভুলে গেলে পড়াটা আবার পড়া। যতবার ভুলে যাবেন ততবারই বই খুলে দেখে নিতে হবে।
২. মুখস্থ কৃত বিষয়গুলো বারবার রিপিট করা বা কাউকে শোনানো।
৩. বইয়ের সিরিয়াল অনুযায়ী নয় বরং মূল পয়েন্টগুলো সংক্ষেপে নিজস্ব সিরিয়াল অনুযায়ী সাজিয়ে লিখা। পড়াগুলোকে নিজের মত করে সাজিয়ে নেয়াটা দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখার জন্য খুবই কার্যকর।
৪. পুরোটা টেক্সট মুখস্থ না করে কেবল অল্প কয়েকটা পয়েন্ট মুখস্থ রাখা যেগুলো স্মরণ করলে বাকি কথাগুলো অনেকটাই স্মরণ হবে।
৫. কয়েকজন আগ্রহী শিক্ষার্থী একসাথে স্টাডি করা। একজন শিক্ষকের মত বাকিদেরকে পড়াবে। কোথাও ত্রুটি হলে অন্যরা সংশোধন করে দিবে। যে যে বিষয়টা ভালো বুঝে সে অন্যদেরকে সে বিষয়টা পড়াবে।

📍 স্মৃতিশক্তি প্রখর করার জন্য নিম্নোক্ত বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ :

১) সব ধরণের পাপাচার থেকে দূরে থাকা। পাপাচার স্মৃতিশক্তি ধ্বংস করার জন্য সবচেয়ে বড় কারণ।
২) সুস্বাস্থ্য ; এ জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম, বিশ্রাম ও পরিমিত স্বাস্থ্যসম্মত খাবার।
৩) নিম্নোক্ত তিনটি খাবার স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। যথা :
ক. আদা
খ. মধু
গ. কিশমিশ।
পূর্ববর্তী মনিষীগণ স্বরণশক্তি বৃদ্ধির জন্য এ তিনটি খাবারের প্রতি উৎসাহিত করেছেন।
৪) আল্লাহর নিকট জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য দুআ করা। সেজদা অবস্থায়, আযান ও একামতের মধ্যবর্তী সময়, ভোর রাতে তাহাজ্জুদ সালাতের পরে, জুমার দিন আসর থেকে সূর্য ডোবা পর্যন্ত সময়, রোযা অবস্থায়, সফর অবস্থায় এবং অন্যান্য সময় হাত উঠি আল্লাহর কাছে নিজের ভাষায় স্মরণ শক্তি বৃদ্ধি এবং নিজের সমস্যা ও প্রয়োজন তুলে ধরে দুআ করতে হবে।

⚡️বেশি বেশি পাঠ করুন :
"রব্বি যিদনী ইলমা" (হে আল্লাহ, আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।)
আল্লাহ তওফিক দান করুন। আমীন।

সংগৃহীত!

04/04/2026

🚨 জনসচেতনতা বার্তা 🚨

নিরাপদ থাকুন, সচেতন হোন।
ঘর থেকে বের হওয়ার সময় এবং যানবাহনে ওঠার আগে দোয়া পড়ুন :

🏠 ঘর থেকে বের হওয়ার দোয়া:
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি, আমি আল্লাহর উপর ভরসা করছি; আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।

📖 হাদিস: রাসূল ﷺ বলেন, যে ব্যক্তি এ দোয়া পড়ে বের হয় তাকে বলা হয়—তুমি হেদায়েতপ্রাপ্ত, সুরক্ষিত ও হিফাজতে আছ। (সুনান আবু দাউদ: ৫০৯৫, তিরমিযি: ৩৪২৬)

🚌 যানবাহনে ওঠার দোয়া:
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ
উচ্চারণ: সুবহানাল্লাযি সাখ্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।
অর্থ: পবিত্র তিনি, যিনি এটিকে আমাদের জন্য নিয়ন্ত্রণে দিয়েছেন, অথচ আমরা একে বশে আনতে সক্ষম ছিলাম না; এবং নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের কাছেই প্রত্যাবর্তন করব।

📖 হাদিস: নবী ﷺ সফরের সময় এই আয়াত ও দোয়া পড়তেন। (সহিহ মুসলিম: ১৩৪২)

📌 নিরাপত্তার জন্য কিছু জরুরি সতর্কতা:
• পাম্পে গ্যাস নেওয়ার সময় গাড়ি থেকে নেমে দাঁড়ান
• ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে থাকুন
• রেলের লেভেল ক্রসিংয়ে গাড়ি বন্ধ হয়ে গেলে দ্রুত নেমে যান
• কখনো ট্রেনের ছাদে উঠবেন না
• লাফ দিয়ে লঞ্চ ধরার চেষ্টা করবেন না
• অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাবেন না
• মহাসড়কে সিএনজি অটোরিকশা নিয়ে উঠবেন না
ইদানীং এসব কারণে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে।
আমাদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে অনেক মূল্যবান জীবন বাঁচাতে।

অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন।



04/08/2025

Good Night

19/07/2025

হে আল্লাহ! আমাদের গুনাহ মাফ করে দিন, সহজ করুন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত। আমিন।

❤️ সবার মত আমিও এ দৃশ্য দেখার অপেক্ষায় আছি, হে মহান আল্লাহ  আমাকে এবং সবাইকে এ দৃশ্যটি দেখার তৌফিক দিন- আমিনFree Motion ...
23/06/2025

❤️ সবার মত আমিও এ দৃশ্য দেখার অপেক্ষায় আছি, হে মহান আল্লাহ আমাকে এবং সবাইকে এ দৃশ্যটি দেখার তৌফিক দিন- আমিন

Free Motion

゚viralfbreelsfypシ゚viral

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Truth & Trolls posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share