nur's world

nur's world I love to cook.I always want to try new dishes.Cooking is my passion.

Chocolate tub cake 250ml
11/06/2026

Chocolate tub cake 250ml

Taking order❤️Saffron Cream Toast Delight with Homemade Rasmalai🍧রসমালাইয়ের জন্যছানা তৈরির উপকরণফুল-ফ্যাট দুধ – ১ লিটারল...
31/05/2026

Taking order❤️
Saffron Cream Toast Delight with Homemade Rasmalai🍧

রসমালাইয়ের জন্য

ছানা তৈরির উপকরণ

ফুল-ফ্যাট দুধ – ১ লিটার

লেবুর রস/ভিনেগার – ২ টেবিল চামচ

রসমালাইয়ের দুধ

ফুল-ফ্যাট দুধ – ১ লিটার

চিনি – ½ কাপ

জাফরান – এক চিমটি

এলাচ গুঁড়ো – ½ চা চামচ

পেস্তা ও কাঠবাদাম কুচি – ২ টেবিল চামচ

রসমালাই তৈরির পদ্ধতি

1. ১ লিটার দুধ ফুটিয়ে লেবুর রস দিয়ে ছানা কেটে নিন।

2. ছানা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

3. ৮–১০ মিনিট মথে মসৃণ ডো তৈরি করুন।

4. ছোট ছোট চ্যাপ্টা বল বানান।

5. ৪ কাপ পানি ও ১ কাপ চিনি ফুটিয়ে বলগুলো ১২–১৫ মিনিট সেদ্ধ করুন।

6. অন্য পাত্রে ১ লিটার দুধ জ্বাল দিয়ে ৬০০ মি.লি. করুন।

7. চিনি, জাফরান ও এলাচ মিশিয়ে ঘন করুন।

8. সেদ্ধ করা বলগুলো হালকা চেপে দুধে ছেড়ে দিন।

9. ঠান্ডা করে ফ্রিজে রাখুন।

Saffron Cream

উপকরণ

হুইপিং ক্রিম – ১ কাপ

কনডেন্সড মিল্ক – ৩ টেবিল চামচ

জাফরান ভেজানো দুধ – ১ টেবিল চামচ

প্রণালী

হুইপিং ক্রিম বিট করে কনডেন্সড মিল্ক ও জাফরান দুধ মিশিয়ে নিন।

Toast Layer

উপকরণ

ব্রেড স্লাইস – ৮–১০টি

বাটার/ঘি – ৩ টেবিল চামচ

প্রণালী

ব্রেড সোনালি করে টোস্ট করে ঠান্ডা করুন।

Assemble

1. সার্ভিং ডিশে টোস্টের একটি লেয়ার দিন।

2. তার উপর Saffron Cream ছড়িয়ে দিন।

3. এবার তৈরি করা রসমালাই (দুধসহ) টোস্টের উপর ছড়িয়ে দিন।

4. আবার টোস্ট, ক্রিম ও রসমালাই দিয়ে ২–৩টি লেয়ার করুন।

5. উপরে অতিরিক্ত Saffron Cream দিন।

6. পেস্তা, কাঠবাদাম ও জাফরান দিয়ে সাজান।

7. ৩–৪ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা পরিবেশন করুন।

এভাবে করলে টোস্ট রসমালাইয়ের দুধ শোষণ করে নরম, রিচ ও একদম ইউনিক Saffron Cream Toast Delight with Rasmalai Flavour তৈরি হবে। ✨🥛💛🍞

Taking Order 🍮Authentic Cinnamon Roll Recipe 🫓ডো তৈরির উপকরণময়দা – ৪ কাপ (৫০০ গ্রাম)কুসুম গরম দুধ – ১ কাপইস্ট – ২¼ চা চা...
30/05/2026

Taking Order 🍮
Authentic Cinnamon Roll Recipe 🫓

ডো তৈরির উপকরণ

ময়দা – ৪ কাপ (৫০০ গ্রাম)

কুসুম গরম দুধ – ১ কাপ

ইস্ট – ২¼ চা চামচ (১ প্যাকেট)

চিনি – ½ কাপ

ডিম – ২টি

গলানো মাখন – ⅓ কাপ

লবণ – ১ চা চামচ

ফিলিংয়ের জন্য

নরম মাখন – ½ কাপ

ব্রাউন সুগার – ১ কাপ

দারুচিনি গুঁড়া (Cinnamon) – ২ টেবিল চামচ

ক্রিম চিজ ফ্রস্টিং

ক্রিম চিজ – ২০০ গ্রাম

নরম মাখন – ¼ কাপ

আইসিং সুগার – ১½ কাপ

ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ

প্রণালি

১. ডো তৈরি

1. কুসুম গরম দুধে ইস্ট ও ১ টেবিল চামচ চিনি মিশিয়ে ৫-১০ মিনিট রেখে দিন।

2. একটি বড় বাটিতে ময়দা, বাকি চিনি ও লবণ মিশিয়ে নিন।

3. ডিম, গলানো মাখন ও ইস্টের মিশ্রণ যোগ করুন।

4. ৮-১০ মিনিট ভালোভাবে মথে নরম ও ইলাস্টিক ডো তৈরি করুন।

5. ঢেকে গরম স্থানে ১-১½ ঘণ্টা রেখে দিন, ডো দ্বিগুণ ফুলে উঠবে।

২. ফিলিং দেওয়া

1. ডোকে ১৬×১২ ইঞ্চি আয়তাকার করে বেলে নিন।

2. উপরিভাগে নরম মাখন মাখিয়ে দিন।

3. ব্রাউন সুগার ও দারুচিনি মিশিয়ে সমানভাবে ছড়িয়ে দিন।

4. লম্বা দিক থেকে রোল করে নিন।

5. ১২টি সমান টুকরো করে কেটে বেকিং ট্রেতে সাজান।

৩. দ্বিতীয় প্রুফ

ঢেকে ৩০-৪৫ মিনিট রেখে দিন, রোলগুলো আবার ফুলে উঠবে।

৪. বেকিং

ওভেন ১৮০°C তাপমাত্রায় প্রিহিট করুন।

২০-২৫ মিনিট বা সোনালি রং হওয়া পর্যন্ত বেক করুন।

৫. ফ্রস্টিং

1. ক্রিম চিজ ও মাখন বিট করুন।

2. আইসিং সুগার ও ভ্যানিলা যোগ করে মসৃণ করুন।

3. গরম গরম সিনামন রোলের উপর ছড়িয়ে দিন।

টিপস

ব্রাউন সুগার ব্যবহার করলে আসল বেকারির মতো স্বাদ পাওয়া যায়।

ডো বেশি শুকনো হলে ১-২ টেবিল চামচ দুধ যোগ করুন।

রোলগুলো গরম থাকা অবস্থায় ফ্রস্টিং দিলে সবচেয়ে ভালো লাগে।

26/05/2026

চালের রুটি কুরবানি উপলক্ষে #শুভদুপুর

মোমোসবিকেলের তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তার মধ্যে একটি বলে আমার মনে হয়।আপনাদের কেমন লাগে জানাবেন...
16/05/2026

মোমোস
বিকেলের তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তার মধ্যে একটি বলে আমার মনে হয়।
আপনাদের কেমন লাগে জানাবেন...

সবাই ট্রেন্ড এ গা ভাসাচ্ছে তাই আমিও একটু ট্রাই করলাম
03/05/2026

সবাই ট্রেন্ড এ গা ভাসাচ্ছে তাই আমিও একটু ট্রাই করলাম

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when nur's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share