Nature Nest Home Foster

Nature Nest Home Foster Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nature Nest Home Foster, Digital creator, Bahaddarhat, Rahatterpul Police Beat, Shalban R/A, Chittagong.
(1)

কোথাও ঘুড়তে যাবেন? সামনে পরীক্ষা? অসুস্থ?পোষ্যকে সময় দিতে পারছেন না? আপনাদের ব্যস্ততার নির্দিষ্ট কিছু দিন/সপ্তাহ/মাস আপনার প্রিয় পোষ্য কে রেখে যেতে পারেন আমাদের দায়িত্বে।এখানে পোষ্যদের যত্ন এবং দায়িত্বসহকারে পরিচ্ছনতা নিশ্চিত করে সুন্দর পরিবেশে রাখা হয়।

প্রতিবন্ধি ভাতা পাবো?
06/09/2026

প্রতিবন্ধি ভাতা পাবো?

05/09/2026

ফোস্টারে এসি সেবা দেওয়া কি উচিৎ যেখানে অনেকগুলো বিড়ালের লিটার বক্স থাকে? আপনাদের মতামত দিন।

05/09/2026
আপনারা জ্বীন ভেবে ট্রিট করতেই পারেনকিন্তু ও শুধু আমার কাছে সৃষ্টিকর্তার সৃষ্টি একটি প্রাণি।
03/09/2026

আপনারা জ্বীন ভেবে ট্রিট করতেই পারেন
কিন্তু ও শুধু আমার কাছে সৃষ্টিকর্তার সৃষ্টি একটি প্রাণি।

সরি হাম্বা 😁😁
03/09/2026

সরি হাম্বা
😁😁

আসসালামু আলাইকুম এবং নমস্কারআজ আমাদের  Nature Nest Home Foster পেইজের ১ বছর পূর্ণ হলো। পেইজের বয়স ১ বছর হলেও আমাদের কার্...
03/09/2026

আসসালামু আলাইকুম
এবং
নমস্কার
আজ আমাদের Nature Nest Home Foster পেইজের ১ বছর পূর্ণ হলো।
পেইজের বয়স ১ বছর হলেও আমাদের কার্যক্রম কিন্তু আরো অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিলো।
এই কয়েকবছরে সম্মানিত পেট প্যারেন্টনস যারা আমাকে ভরসা করেছেন বিশ্বাস করেছেন তাদের প্রতি মন থেকে কৃতজ্ঞতা জানাই🙏
আমি সত্যিই ভাবিনি আপনারা আমাকে এতোটা বিশ্বাস করে আপনাদের প্রিয় পোষ্যকে আমার কাছে রেখে যেতে নিরাপদ বোধ করবেন। আপনাদের এই ভালোবাসা আমার সামনের দিনগুলোর জন্য প্রেরনা।
আমার ফোস্টার সহযোগীতায় আমার পেছনে যে একটি মানুষ খুঁটি হয়ে দাড়িয়েছিলো সর্বপ্রথম সে আমার দোস্তো।
এই মানুষটিকে আমি যা ই বলবো সেটাই কম বলা হবে। এই ফোস্টার উদ্যোগ টা তারই। এরপর কৃতজ্ঞতা জানাই আমার ফোস্টারে ম্যানেজার AAfiaaziza Asikaযে আমাকে শুধু ফোস্টার কার্যক্রম নয় অনেক সময় মেন্টালি যখন আমি ভেঙ্গে পরেছিলাম, ফোস্টার বন্ধ করে দিবো ভেবেছিলাম সে আমার পাশে থেকে শুধু বলেছিলো 'আপু মানুষের কথা ভেবে নয় আপনার কাজটা প্রাণিদের জন্য, ওদের জন্য হলেও আপনাকে ফোস্টার রাখতে হবে।' ওর কথার জন্যই হয়তোবা ফোস্টার ক্লোজড করার ডিসিশন থেকে সরে এসেছিলাম।
এরপর বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার ফোস্টারের প্রাণিদের সেবায় যিনি থেকে সকল চিকিৎসা দিচ্ছেন, সকাল দুপুুর রাত নেই ওনাকে বিরক্ত করে যাই আমি তিনি হলেন ডক্টর VVet Sajjad🙏 সৃষ্টিকর্তা অসম্ভব ভালো কেয়ারিং এবং দায়িত্বশীল একজন ডক্টরের সহচার্যে আমাদের ফোস্টারের প্রাণিদের সেবার ব্যবস্থা করেদিয়েছেন আমি প্রতিমূহূর্তে ওনার জন্য মন থেকে দোয়া করি।

আজকের শুভদিনে একটি শুভ সংবাদ দিতে চাই আপনাদের।
আমাদের ফোস্টারের লোকেশন পরিবর্তন হবে, বহদ্দারহাট চাঁদগাও আবাসিক।
যাদের দুর থেকে আসতে কষ্ট হতো এবার আর কষ্ট হবেনা।
আশাকরি আগামী অক্টোবর মাস থেকেই আপনারা আমাদের বহদ্দারহাট এরিয়ায় পাবেন। ফোস্টার ডেকোরেট করতে কিছুদিন সময় চেয়ে নিবো আপনাদের থেকে।

এইদিনে আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায় এবং সাপোর্টে গড়ে উঠেছে Nature Nest Home Foster. আপনারা সকলে আমাদের ফোস্টারের সদস্য। দোয়া রাখবেন আমাদের ফোস্টারের জন্য, ফোস্টারের সকল প্রাণির জন্য,এবং যারা এই ফোস্টারের পেছনে নিরলস কাজ করে যাচ্ছেন তাদের জন্য।

আমরা উত্তম প্রাণি সেবায় বিশ্বাসী।
ধন্যবাদ🙏
Luxme Nilima Ratno

কোনো ক্যাপশনই খুঁজে পেলাম না যা দ্বারা ছবিটির সৌন্দর্য প্রকাশ করা যাবে❤️সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ওরা দুজনই সুস্থ থাকু...
01/09/2026

কোনো ক্যাপশনই খুঁজে পেলাম না যা দ্বারা ছবিটির সৌন্দর্য প্রকাশ করা যাবে❤️
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ওরা দুজনই সুস্থ থাকুক। একে অপরের বন্ধু হয়ে পাশে থাকুক।

01/09/2026

মা আমার নাম রেখেছে 'কয়লা'
ভুটু বলেও ডাকে আদর করে
মা ফোনে কার সাথে যেনো আমাকে নিয়ে আলাপ করছিলো আমি নাকি অনেক প্লেফুল, সেই ফাঁকে আমি এই অকাম টা করছিলাম। এটাই আমার প্লেফুলনেস😁

মা বলেছে যেদিন নিজের পায়ে দাড়াতে পারবি টাকা ইনকাম করতে পারবি সেদিন সুন্দর সুন্দর জামা কিনে পরবি নিজের টাকায়। কিন্তু গাইস...
31/08/2026

মা বলেছে যেদিন নিজের পায়ে দাড়াতে পারবি টাকা ইনকাম করতে পারবি সেদিন সুন্দর সুন্দর জামা কিনে পরবি নিজের টাকায়।
কিন্তু গাইস আমিতো নিজের পায়ে দাড়াতে পারি এ আবার কঠিন কি? আমি নিজের পায়ে দাড়িয়ে দেখিয়ে দিলাম সবাইকে কিন্তু টাকা ইনকাম হবে কিভাবে?নতুন জামা কি আমি পাবোনা? 😭

Address

Bahaddarhat, Rahatterpul Police Beat, Shalban R/A
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nature Nest Home Foster posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share