11/06/2025
আমার ডিজিটাল মার্কেটিং শেখার যাত্রা: এক অনন্য অভিজ্ঞতা
জীবনের প্রতিটি অধ্যায় কিছু না কিছু শেখায়—আর আমার ডিজিটাল মার্কেটিং শেখার যাত্রাটাও ছিল ঠিক তেমনই একটি শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক অধ্যায়। শুরুটা হয়েছিল একটুখানি আগ্রহ আর অজানাকে জানার তীব্র ইচ্ছা থেকে। তখন ভাবিনি, এই পথটা আমাকে এত কিছু শিখাবে, এতটা আত্মবিশ্বাসী করে তুলবে।
প্রথমদিকে কিছুটা ভয় ছিল—নতুন কিছু, নতুন টার্ম, আর একেবারে শূন্য থেকে শুরু। তবে ধীরে ধীরে বিষয়গুলো যখন পরিষ্কার হতে শুরু করল, তখন এক ধরণের ভালোবাসা জন্মে গেল এই কাজটার প্রতি। Canva design, Logo/banner design, Ms Excel, Ms word, Social Media Marketing, Video Editing—একটার পর একটা বিষয় যখন আয়ত্তে আসতে থাকল, মনে হলো আমি নিজেকে নতুনভাবে খুঁজে পাচ্ছি।
এই যাত্রায় আমি একা ছিলাম না। পাশে ছিল আমার প্রিয় বান্ধবী Nadifa Chowdhury , যে শুরু থেকেই আমাকে উৎসাহ দিয়েছে, পড়াশোনায় সহায়তা করেছে, এবং হতাশার মুহূর্তগুলোতে পাশে থেকেছে। তার অবদান আমি কখনোই ভুলতে পারব না।
আরেকজন বিশেষ মানুষ যিনি না থাকলে হয়তো আজ আমি এতদূর আসতেই পারতাম না, তিনি হলেন আমার মেন্টর Shahida Akter ম্যাডাম। তাঁর গাইডলাইন, ধৈর্য, এবং কঠোর পরিশ্রম আমাদের প্রতিটি শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেছে সামনে এগিয়ে যেতে। তিনি কেবল একজন শিক্ষক নন, একজন সত্যিকারের পথপ্রদর্শক।
এই পথচলা এখানেই শেষ নয়। এখনো অনেক কিছু শেখার আছে, অনেক দূর যাওয়ার আছে। তবে এই পর্যন্ত আসতে পেরে আমি কৃতজ্ঞ এবং আশাবাদী।