CTG Tracker 2.0

CTG Tracker 2.0 Bangladesh through our handlebars �
Travel • Adventure • Bike Vlogs
Follow CTG Tracker for epic road stories 🇧🇩

21/05/2026

আসামি দায় স্বীকার করেছে। তারপরেও তাকে বাচিয়ে রাখার যে সিস্টেম সেটাই গনতন্ত্রের বিচারব্যবস্থা 👌

তোমরা অধিক হাসাহাসি করো না। কারণ অতিরিক্ত হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। ❤️🌧️ 🌳 (সুনানে ইবনে মাজাহ: ৪১৯৩, তিরমিজি: ২৩০৫)
12/05/2026

তোমরা অধিক হাসাহাসি করো না। কারণ অতিরিক্ত হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। ❤️🌧️ 🌳
(সুনানে ইবনে মাজাহ: ৪১৯৩, তিরমিজি: ২৩০৫)

বাজেটে নতুন চমক—বাইকের চাকা ঘুরলেই ট্যাক্স! ১৬৫ সিসি প্লাস মানেই ১০ হাজার টাকা গচ্ছা। সিসি লিমিট বাড়ার আনন্দ কি এই ট্যাক...
12/05/2026

বাজেটে নতুন চমক—বাইকের চাকা ঘুরলেই ট্যাক্স! ১৬৫ সিসি প্লাস মানেই ১০ হাজার টাকা গচ্ছা। সিসি লিমিট বাড়ার আনন্দ কি এই ট্যাক্স দিয়েই শোধ করতে হবে? রাইডিং কি এখন তাহলে বিলাসিতা হয়ে যাচ্ছে? ট্যাক্সের নামে এসব স্মার্ট চান্দাবাজি বন্ধ করার জন্য সকাল বাইকারদের এগিয়ে আসার / এক হওয়ার আহবান জানাচ্ছি।

01/05/2026

হাসি দেখে কেউ অনুমান করতে পারে না— এই হাসির ওপারে কত অজানা লড়াই থাকে। কেউ জানে না, কতটা একা পথ চলতে হয় এই ক্লান্ত শরীরে।

সাবধান!চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চালানো নিষেধ। তাই আদেশ অমান্যকারীরদের বিরুদ্ধে চলছে আইনগত পদক্ষেপ। গ...
18/04/2026

সাবধান!
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চালানো নিষেধ। তাই আদেশ অমান্যকারীরদের বিরুদ্ধে চলছে আইনগত পদক্ষেপ। গতকাল আমাদের মাননীয় সিএমপি কমিশনার স্যার নিজে উপস্থিত থেকে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। বারিক বিল্ডিং মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোট ২০টা মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক করা হয়েছে ০৬ টি। পতেঙ্গা টোল বুথেও অনেক মামলা ,আটক হয়েছে। আজ টোল বুথে আমি নিজেই একশনে আছি। আপনি যেই হোন না কেন ,নো কম্প্রোমাইজ।
© সার্জেন্ট নুর আলম

12/04/2026

এই যান্ত্রিক শহর থেকে অনেক দূরে 🏔️ জায়গাটার নাম কি কেউ বলতে পারেন?

আজকে কি এশার নামাজ না পড়েই ঘুমিয়ে যাচ্ছেন?রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “মানুষ যদি এশা ও ফজর নামাজের (কত) সওয়াব আছে তা জানত, তাহ...
07/04/2026

আজকে কি এশার নামাজ না পড়েই ঘুমিয়ে যাচ্ছেন?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “মানুষ যদি এশা ও ফজর নামাজের (কত) সওয়াব আছে তা জানত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও (মসজিদে) উপস্থিত হতো।” [সুনানে ইবনে মাজাহ: ৭৯৬, সহীহ]

সতর্কতা জরুরি! ⛽জরুরি প্রয়োজনে জ্বালানি বা অকটেন মজুদ রাখলেও প্লাস্টিকের বোতল এড়িয়ে চলাই নিরাপদ। আগুনের ঝুঁকি এড়াতে সবসম...
06/04/2026

সতর্কতা জরুরি! ⛽
জরুরি প্রয়োজনে জ্বালানি বা অকটেন মজুদ রাখলেও প্লাস্টিকের বোতল এড়িয়ে চলাই নিরাপদ। আগুনের ঝুঁকি এড়াতে সবসময় ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। নিজে সচেতন থাকুন, অন্যকেও সুরক্ষিত রাখুন। ⚠️
বিস্তারিত 👆 কমেন্টে

মাত্র ৩৬৯০/- টাকায়(নির্ধারিত সরকারি ফিস) ববিতাকে নিজের নামে করে নিলাম! BRTA এর মালিকানা পরিবর্তন ডিজিটালাইজেশন করার ফলে ...
02/04/2026

মাত্র ৩৬৯০/- টাকায়(নির্ধারিত সরকারি ফিস) ববিতাকে নিজের নামে করে নিলাম!

BRTA এর মালিকানা পরিবর্তন ডিজিটালাইজেশন করার ফলে নিজে নিজেই সবকিছু করে ফেললাম। সমস্ত ডকুমেন্টস রেডি করে নিজের প্রোফাইল থেকে আপলোড করে সেলারের প্রোফাইল থেকে তা এপ্রুভ করিয়ে, অনলাইনে টাকা জমা দিয়ে দিলাম। এপয়েন্টমেন্ট এর দিনে বাইক ও পূর্ববর্তী মালিক হাজির করে বাকি প্রসেস সম্পন্ন করলাম। এর দুইদিন পর মানে আজ গিয়ে বায়োমেট্রিক দিয়ে আসলাম। এখন অপেক্ষা শুধু স্মার্ট কার্ডের। উল্লেখ্য যে সম্পূর্ণ প্রসেস আমি বেশ স্মুথলি করতে পেরেছি, কোথাও কোন বাধার সম্মুখীন হইনি। যারা বলে দালাল ছাড়া কাজ হয় না তারা আসলে অনলাইনের বিষয়টা না বুঝে হুদাই দালালের পিছনে ঘুরে। আমার গাড়ির নাম ট্রান্সফার ও আমি নিজে নিজে করেছিলাম ২০২৪ এ।

যদি কারো এই বিষয়ে হেল্প লাগে বইলেন, আমি প্রতিটি স্টেপ বুঝিয়ে দিব। আপনারটা আপনি নিজেই করতে পারবেন।
এখানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটি ধাপে ধাপে বর্ণনা করলাম-

Step 1- যেকোন BRTA এর গেট থেকে মালিকানা বদলির ফুল সেট পেপার কিনে, ফিলাপ করে, যথাস্থানে আপনার ও বিক্রেতার ছবি লাগিয়ে, সিগনেচার করে, রেভিনিউ টিকিট লাগিয়ে নোটারী করে নিন।

Step 2- নিজের নামে রেজিস্টার্ড সিম দিয়ে BRTA - এর পোর্টালে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন।
পুনরায় আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিজের প্রোফাইল আপডেট করুন।

Step 3 - নিজের প্রোফাইলে গাড়ি/বাইকটি 'Add Vehicle' এ গিয়ে এড করুন। মোটরযানের মালিকানা বদলি সংক্রান্ত লিংকে গিয়ে বিক্রেতার অনুমোদনের জন্য আবেদন করুন।

Step 4 - অনুরূপভাবে বিক্রেতার BRTA এর পোর্টালে রেজিষ্ট্রেশন না থাকলে তার রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন। তার প্রোফাইল আপডেট করুন। সর্বশেষ মালিকানা বদলির অনুমোদন দিয়ে লগ আউট করুন। উল্লেখ্য যে প্রতিটি ধাপে বিক্রেতার ফোনে OTP যাবে, সাথে সাথে উনার থেকে OTP নিয়ে ধাপগুলো শেষ করতে হবে। অথবা উনাকে সাথে নিয়ে বসেও কাজটা শেষ করতে পারেন।

Step 5- পুনরায় আপনার প্রোফাইলে লগ ইন করে মালিকানা বদলির লিংকে গিয়ে ওয়েবসাইটে দেখানো মতো কাগজগুলো একটা একটা করে স্ক্যান কপি আপলোড করুন। আপলোড সম্পন্ন হলে মালিকানা বদলীর নির্ধারিত ৩৬৯০/- টাকা প্রদানের লিংকে ক্লিক করে অনলাইনে পরিশোধ করে দিয়ে মানি রিসিপ্টের কপিগুলো প্রিন্ট করে সংরক্ষণ করুন। এবারে আপনাকে মালিকানা বদলির আবেদন সম্পন্ন হয়েছে জানাবে কিন্তু ভেরীফিকেশনের জন্য কনফার্মেশন পেন্ডিং দেখাবে। ২৪-৪৮ ঘন্টার মধ্যে পুনরায় লগ ইন করলে একটা কনফার্মেশন ম্যাসেজ আসবে যেখানে আপনাকে ভেহিক্যাল প্রদর্শন ও বিক্রেতাকে হাজিরের জন্য এপয়েন্টমেন্ট নিতে বলবে। এপয়েন্টমেন্ট সম্পন্ন করে একনোলেজমেন্ট চিঠিটি প্রিন্ট করে নিন।

Step 6 - মালিকানা বদলীর পুরো সেট পেপার, ক্রেতা-বিক্রেতার NID কপি, রেজিষ্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন এর ফটোকপি, ইউটিলিটি বিলের কপি, মানি রিসিপ্ট ও এপয়েন্টমেন্ট এর চিঠিটি একসাথে পিন আপ করে এপয়েন্টমেন্ট এর দিনে নির্দিষ্ট BRTA তে বিক্রেতা ও ভেহিক্যাল নিয়ে হাজির হবেন। যাচাইকারী কর্মকর্তা যাচাই শেষে আপনার কাগজে এপ্রুভাল দিলে বিক্রেতাকে নিয়ে নির্দিষ্ট কক্ষে গিয়ে বিক্রেতার ফিংগার প্রিন্ট নিশ্চিত করুন। এখন আর ক্রেতা বিক্রেতার ছবি তোলা লাগেনা একত্রে। এবারে সমস্ত কাগজ নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে চলে আসুন। ২৪-৪৮ ঘন্টার মধ্যে আপনার প্রোফাইলে লগ ইন করলে মালিকানা বদলীর আরেকটা কনফার্মেশন চিঠি আসবে যেখানে বলা থাকবে যেকোনদিন গিয়ে আপনার বায়োমেট্রিক সম্পন্ন করতে। চিঠিটি ২ সেট কালার প্রিন্ট করে নিজের খুশিমতো BRTA অফিসে গিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করে আসুন।

ব্যাস আপনার কাজ শেষ! এবার স্মার্ট কার্ড রেডি হলে আপনার মোবাইলে ম্যাসেজ আসবে।

c : abdul momen rohit

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when CTG Tracker 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share