11/09/2026
মাসিক পরীক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব
নিয়মিত পড়ালেখা: মাসিক পরীক্ষার কারণে ছাত্র-ছাত্রীরা প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার তাগিদ অনুভব করে।
ভুলত্রুটি সংশোধন: প্রতি মাসে পরীক্ষা নিলে শিক্ষকরা বুঝতে পারেন কোন শিক্ষার্থীর কোথায় দুর্বলতা আছে এবং তা সহজে সংশোধন করা যায়।
ভীতি দূর করা: নিয়মিত ছোট পরীক্ষার মুখোমুখি হলে শিক্ষার্থীদের মনের পরীক্ষার ভয় বা জড়তা কেটে যায়।
ভিত্তি মজবুত করা: নূরানী বিভাগে আরবি উচ্চারণ, হরকত, তাজবীদ ও প্রাথমিক দ্বীনি শিক্ষা দেওয়া হয়। মাসিক পরীক্ষার মাধ্যমে এই বুনিয়াদ শক্ত হয়।
পুনরাবৃত্তি (রিভিশন): পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে পুরো মাসের পড়া বারবার ঝালাই করা হয়, যা স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়।
(কোনো কোনো প্রতিষ্ঠানে অভিভাবকদের মাসিক পরীক্ষার নির্ধারিত ফি দিতে গড়িমসি করতে দেখা যায়। এটা বুঝার ভুল। মাসিক পরীক্ষা মূলত আপনার সন্তানের প্রাইভেট টিউটরের ভূমিকা পালন করে। তাহলে ভেবে দেখুন তো প্রাইভেট টিচারের ২০০০ টাকা বাচাতে ১০০ টাকা খরচ করতে অসুবিধা কি?)