Daily News

Daily News দৈনিক সংবাদ পেজকে ফলো দিয়ে পাশে থাকবে :

26/02/2026
এর সাথে Sabana Khatoon – আমাকে এইমাত্র তার একজন অন্যতম সেরা ফ্যান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉
01/02/2026

এর সাথে Sabana Khatoon – আমাকে এইমাত্র তার একজন অন্যতম সেরা ফ্যান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉

ভারতের একটি প্রদেশ মিজোরাম, যেখানে কিছু সংখ্যক আদিবাসী বসবাস করেন। মুয়ানপুই সাইয়াভি এই এলাকার একজন সন্তান। প্রত্যন্ত অঞ্...
23/01/2026

ভারতের একটি প্রদেশ মিজোরাম, যেখানে কিছু সংখ্যক আদিবাসী বসবাস করেন। মুয়ানপুই সাইয়াভি এই এলাকার একজন সন্তান। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে তিনি এখন নিউজিল্যান্ডের হাইকমিশনার হিসেবে মনোনীত হয়েছেন। এটি পুরো মিজোরামের জনগণের জন্য এক উল্লেখযোগ্য অগ্রগতি ও অত্যন্ত গর্বের বিষয়।

গত ১৯ জানুয়ারী মুয়ানপুই আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ডের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি ২০০৫ সালে একজন IFS অফিসার হিসেবে নিজেকে সম্মানের জায়গায় নিয়ে গেছেন। পরবর্তীতে MEA সদর দপ্তরে যুগ্ম সচিব (নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক) হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুষ্পিত অভিনন্দন রইল মুয়ানপুই সাইয়াভি🌺❤️❤️ তার এই সফলতা নিঃসন্দেহে ভারত ও বাংলাদেশের অসংখ্য আদিবাসী নারী-পুরুষকে অনুপ্রাণিত করবে😍

রাঙ্গামাটির রাজস্থলীর এক সাধারণ কৃষক পরিবারের মেয়েটি খই খই সাই মারমা আজ বাংলাদেশের টেবিল টেনিসে নতুন ইতিহাস রচনা করেছেন।...
18/11/2025

রাঙ্গামাটির রাজস্থলীর এক সাধারণ কৃষক পরিবারের মেয়েটি খই খই সাই মারমা আজ বাংলাদেশের টেবিল টেনিসে নতুন ইতিহাস রচনা করেছেন। ছোট্ট কোয়ান্টাম স্কুলের হলরুম থেকে শুরু হওয়া তাঁর যাত্রা এখন আন্তর্জাতিক মঞ্চে পৌঁছেছে। ইসলামিক সলিডারিটি গেমসে রুপা জেতার মাধ্যমে খই খই দেখিয়ে দিয়েছেন প্রতিকূলতা, দারিদ্র্য ও সীমিত সুযোগের মধ্যেও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

তিনি প্রমাণ করেছেন প্রতিভা যদি লালন করার সুযোগ পায় পাহাড়ি গ্রামের এক সাধারণ মেয়েও দেশের ক্রীড়ার মানচিত্র বদলে দিতে পারে। পরিবারকে একটি ভালো ঘর বানিয়ে দেওয়ার স্বপ্ন থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় সাফল্যের লক্ষ্য খই খই যেতে চান বহু দূর।

খই খইয়ের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করে। হাসিমুখে রুপার পদক ঝুলিয়ে থাকা তাঁর ছবি যেন বলে অদম্য ইচ্ছাশক্তি থাকলে পাহাড় থেকে উঠে আসা মেয়েও বিশ্বমঞ্চে দেশের পতাকা উড়িয়ে দিতে পারে।

CHT নিউজ-এর পক্ষ থেকে আমরা খই খই সাই মারমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

CHTনিউজ



#খইখই সাই মারমা #
#টেবিলটেনিস
#বাংলাদেশক্রীড়া
#স্বপ্নযাত্রা

লামা উপজেলার ফাইতংয়ে কাফনের কাপড়ে জনতার আকুতি। অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে উত্তাল জনজীবনএক মানবিক বাস্তবতা ও প্রশাসনিক দা...
17/11/2025

লামা উপজেলার ফাইতংয়ে কাফনের কাপড়ে জনতার আকুতি।

অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে উত্তাল জনজীবন
এক মানবিক বাস্তবতা ও প্রশাসনিক দায়িত্বের দ্বন্দ্বে দিনব্যাপী নাটকীয়তা।

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সকালটা ছিল অন্য দিনের মতোই। পাহাড়ি বাতাসে কুয়াশার আস্ত পরত, শ্রমজীবীদের ভোরবেলা ইটভাটার পথে হাঁটা, আর দূর থেকে ভেসে আসা চুল্লির ধোঁয়া—সব মিলিয়ে পাহাড়ের নিয়মিত জীবন। কিন্তু সেই দিনের সকালটা হঠাৎই হয়ে উঠল ইতিহাসের এক মারাত্মক বাঁক। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি বিশেষ দল ফাইতংয়ের অবৈধ ইটভাটা উচ্ছেদে মাঠে নামল; আর মুহূর্তেই পরিস্থিতি রূপ নিল জনতার ঢল, কান্না, প্রতিবাদ ও মানবিক আবেগে উৎকট এক বাস্তবতায়।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক জমির উদ্দিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম। তাঁদের সঙ্গে ছিলেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ—যিনি ঘটনার প্রতিটি মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখেন।
কাফনের কাপড়ে শুয়ে থাকা জনতা—এক হৃদয়বিদারক প্রতীকী প্রতিবাদ
অভিযানে ব্যবহৃত সরকারি গাড়িবহর ফাইতংয়ে প্রবেশ করতেই দৃশ্যপটে অদ্ভুত, বিস্ময়কর, এবং হৃদয়বিদারক একটি ছবি ফুটে ওঠে। কয়েক শতাধিক মানুষ রাস্তা জুড়ে সার বেঁধে শুয়ে রয়েছে। কারও গায়ে সাদা কাফনের কাপড়—মৃত্যুর প্রতীক; কারও চোখে জল, মুখে অনুরোধের কাঁপা সুর—
“স্যার, ভাটা ভেঙে দিলে আমরা বাঁচব কীভাবে?”
মহিলারা শিশু কোলে দাঁড়িয়ে স্লোগান তুলছেন—
“আমরা শ্রমিক, আমাদের জীবিকা বন্ধ করবেন না!”
বয়স্ক শ্রমিকদের কেউ কেউ বুকে ইট চেপে শুয়ে পড়েছেন। তাদের যুক্তি, “ইটভাটা মানে আমাদের অন্ন, আমাদের অস্তিত্ব।”
পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে মানবিক আকুতির এই আঁচড়ে প্রশাসনও কিছুক্ষণ থমকে যায়।
আইন বনাম জীবিকা—এক অব্যক্ত টানাপোড়েন
বিগত কয়েক বছর ধরে এসব ইটভাটা পরিবেশগত নিয়ম না মেনেই পরিচালিত হয়ে আসছিল—এই অভিযোগ নতুন নয়। বন অরক্ষিত হচ্ছে, পাহাড় কাটার আশঙ্কা বাড়ছে, বায়ু দূষণ ছড়িয়ে পড়ছে—এসব যুক্তিতেই পরিবেশ অধিদপ্তরের অভিযান।
কিন্তু প্রশ্ন উঠল, যেখানে একটি ভাটার সঙ্গে জড়িত আছে ২০০–৩০০ শ্রমিকের পরিবার, সেখানে হঠাৎ উচ্ছেদ কি চরম মানবিক সংকট সৃষ্টি করবে না?
প্রশাসনের এক কর্মকর্তা বলেন—“আইনের প্রয়োগ আমাদের দায়িত্ব। তবে মানুষের কান্না উপেক্ষা করাও সহজ নয়।”এ যেন আইন ও মানবিকতার মাঝখানে বন্দি এক রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিচ্ছবি। ইটভাটা মালিকরা প্রশাসনের সামনে মাথা নত করে অনুরোধ জানান,“স্যার, তিন মাস সময় দিন। সব কাগজপত্র ঠিক করে নেব। আইন মেনে ভাটা চালাব।”
তারা দাবি করেন, ভাটার সঙ্গে যুক্ত শ্রমিকেরা দিনভিত্তিক উপার্জন করেন।
,উচ্ছেদ হলে পুরো গ্রামের অর্থনীতি ভেঙে পড়বে।
,পাহাড়ি এলাকায় সরকারি প্রকল্প, সড়ক নির্মাণ, বাজার ব্যবস্থার জন্য ইট অপরিহার্য।
স্থানীয় জনপ্রতিনিধিরাও শ্রমজীবী মানুষের দুর্দশা তুলে ধরেন। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে যায়, কিন্তু জনতার ঢল এতটাই ঘন যে গাড়িবহর সামনে অগ্রসর হতে পারে না। একজন বৃদ্ধ শ্রমিক আকুতি করে বলেন,
“মারা যাইতেও রাজি, কিন্তু ভাটা ভেঙে দিলে ঘরে খাবার নিতে পারব না।” পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে উঠলে নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকজনকে শান্ত হতে আহ্বান জানান। আইনশৃঙ্খলা বাহিনী সংযমী আচরণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে—একটিও সংঘর্ষ ছাড়াই।
ফাইতংয়ের দিনটি যেন পাহাড়ের বুকের এক দাগ হয়ে রইল। সেদিন প্রশাসনের আইনি দায়িত্ব পালনের দৃঢ়তা যেমন ছিল, তেমনি ছিল সাধারণ মানুষের বাঁচার আকুল চেষ্টা। দুটি শক্তির সংঘর্ষে তৈরি হওয়া আবেগ, ভয়, অনিশ্চয়তা এবং মানবিক সংকট আগামী দিনের জন্য রেখে গেল অজানা এক প্রশ্ন, পরিবেশ রক্ষা প্রথম, নাকি মানুষের জীবিকা রক্ষা?
নাকি, দুইয়ের মধ্যে দরকার সংবেদনশীল সমন্বয়?
পরিবেশ অধিদপ্তর এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি—সময় দেওয়া হবে কি না। তবে ফাইতংয়ের জনতার হৃদয়স্পর্শী আহ্বান, কাফনের কাপড় পরিহিত প্রতীকী প্রতিবাদ এবং প্রশাসনকে ঘিরে মানুষের আবেগ আগামী কয়েকদিন স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে—এটা নিশ্চিত।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সামাজিক  অবক্ষয়ের হুমকি ও সচেতনতার প্রয়োজন,জুম্মো আদিবাসী বার্তা তারিখ: ২০ অক্টোবর ২০২৫রিপোর্ট...
20/10/2025

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সামাজিক অবক্ষয়ের হুমকি ও সচেতনতার প্রয়োজন,

জুম্মো আদিবাসী বার্তা
তারিখ: ২০ অক্টোবর ২০২৫
রিপোর্ট স্থান: পার্বত্য চট্টগ্রাম

সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন অচেনা ও সন্দেহজনক গোষ্ঠীর কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে—কিছু বহিরাগত গোষ্ঠী পাহাড়ি তরুণী ও নারীদের বিপথে নেয়ার চেষ্টা করছে, এমনকি তাদের ব্যবহার করে অশ্লীল ভিডিও ও স্বল্পদৈর্ঘ্য পর্নো কনটেন্ট তৈরির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে।

অভিযোগের সারসংক্ষেপ:

স্থানীয় সূত্র মতে, এসব গোষ্ঠী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের প্রলুব্ধ করছে। অর্থ, প্রেম, অথবা চাকরির প্রলোভন দেখিয়ে তারা পাহাড়ি নারীদের শোষণের ফাঁদে ফেলছে।
বিশেষ করে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকায় এই ধরনের কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সমাজপতিরা ও অভিভাবকরা।

সম্ভাব্য প্রভাব:

এই ধরনের কার্যক্রম কেবল ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক নিরাপত্তা বিপন্ন করছে না, বরং পুরো পাহাড়ি সমাজের সাংস্কৃতিক মূল্যবোধ ও পারিবারিক বন্ধনেও নেতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়া এটি পার্বত্য অঞ্চলের যুব সমাজের নৈতিক অবক্ষয়, অপরাধ বৃদ্ধি এবং সামাজিক অস্থিরতার আশঙ্কা তৈরি করছে।

সতর্কতা ও করণীয়:

অভিভাবকদের উচিত সন্তানদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করা।

তরুণ-তরুণীদের অনলাইনে অপরিচিত ব্যক্তির সাথে সম্পর্ক গড়ার আগে সতর্ক থাকা প্রয়োজন।

স্থানীয় প্রশাসন, সমাজপতি ও নাগরিক সংগঠনগুলোকে একসাথে কাজ করে এই ধরনের অপরাধমূলক চক্র সনাক্ত ও প্রতিরোধ করতে হবে।

সচেতনতামূলক প্রচার কার্যক্রম, বিশেষ করে বিদ্যালয় স্কল,কলেজ এই স্থানে সর্তক করা জরুরি।

এরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ঢুকেছে পাহাড়ী নারীদের প্রস্টিটিউট পেশায় উদ্বুদ্ধ করতে, এই ইসলামী জিহাদীরা শুধু একদিকে ক্ষতি করছে না,
চতুর্মুখী দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ী আদিবাসী জুম্ম জাতি জনগোষ্ঠীদের বরবাদ করে নেওয়ার ধ্বংস করছে, ইসলামী জিহাদী মুসলমানরা।
এই সমস্ত পর্নো ভিডিও, পর্নো শর্ট ফিল্ম, সংক্ষিপ্ত ডুয়েট পর্নো ভিডিও তৈরী করতে পাহাড়ী নারী খুঁজতে সম্ভবত বান্দরবানে ঢুকে পরেছে ভুল করে ।
এদের থেকে পাহাড়ী নারী-পুরুষ, জুম্ম পরিবারের অভিভাবকগণ সাবধান আপনাদের উঠতি বয়ছে নারী-পুরুষের সর্তক ও সজাক রাখবেন বাংলাদেশটি পুরোটাই বেশ্যা কারখানায় ভরে গিয়াছে।

পার্বত্য চট্টগ্রামের শান্তি, সংস্কৃতি ও সম্মান রক্ষার স্বার্থে সমাজের প্রতিটি সদস্যকে সচেতন হতে হবে।
যে কোনো প্রলোভন বা সন্দেহজনক কর্মকাণ্ডের মুখে না পড়ে স্থানীয় প্রশাসনকে জানানোই হবে সবচেয়ে কার্যকর প্রতিরোধ

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৪.১৭ পেয়ে এইচএসসি পরীক্ষা  উত্তীর্ণ হয়েছে। তোমার আগামী ভবিষ...
16/10/2025

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৪.১৭ পেয়ে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তোমার আগামী ভবিষ্যত উজ্জ্বল হউক অনেক আশীর্বাদ রইলো।🥰🙏

চাকসু হল সংসদ নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হলের ‘সাধারণ সম্পাদক’ নির্বাচিত হওয়ায় সিং নওয়াই উ মারমাকে পার্বত নিউজ এর পক্ষ থে...
16/10/2025

চাকসু হল সংসদ নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হলের ‘সাধারণ সম্পাদক’ নির্বাচিত হওয়ায় সিং নওয়াই উ মারমাকে পার্বত নিউজ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান====================================বিশ্ব বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় ...
30/09/2025

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান
====================================
বিশ্ব বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা এবং মাসব্যাপী অনুষ্ঠিতব্য দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দান ২০২৫ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পাদনের লক্ষে সমগ্র বাংলাদেশে বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর-২০২৫ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেপ্টেঃ জেনারেল জনাব জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন ও ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের পক্ষ থেকে বিহারাধ্যক্ষ, শুভ প্রবারণা পূর্ণিমা ও শুভ কঠিন চীবর দান উদযাপন পরিষদের চেয়ারম্যান ভদন্ত ধর্মমিত্র মহাথের এবং মহাসচিব ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো, ভিক্ষু সুনন্দপ্রিয়, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়ার সৌজন্যে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে স্মারকলিপি প্রদান করেন। উপদেষ্টা মহোদয় স্মারকলিপি গ্রহণপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রজণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

পার্বত্য চট্টগ্রামে নৃশংসতা বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ভারতের চারটি চাকমা ছাত্র সংগঠ...
30/09/2025

পার্বত্য চট্টগ্রামে নৃশংসতা বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ভারতের চারটি চাকমা ছাত্র সংগঠন

আন্তর্জাতিক, ৩০ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জুম্ম জনগণের উপর সংঘটিত হত্যাযজ্ঞ, নির্যাতন ও অগ্নিসংযোগের ঘটনার বিরুদ্ধে ভারতের চারটি প্রধান চাকমা ছাত্র সংগঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

এই চার সংগঠন হলো— অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্টস ইউনিয়ন (AICSU), ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (TCSA), চাঙ্গলাং মারাপানি চাকমা স্টুডেন্টস ইউনিয়ন (CMCSU) এবং অরুণাচল প্রদেশ চাকমা স্টুডেন্টস ইউনিয়ন (APCSU)। তারা যৌথভাবে মোদির কাছে স্মারকলিপি পেশ করেছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির এক মারমা স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু ন্যায়বিচারের পরিবর্তে বাংলাদেশ সেনারা প্রতিবাদকারীদের ওপর দমন-পীড়ন চালায়। ২৮ সেপ্টেম্বর গুইমারায় শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালানো হয়, যাতে অন্তত চারজন নিহত ও পঞ্চাশেরও বেশি আহত হন। একই সময়ে সেটেলার গোষ্ঠীগুলো পাহাড়িদের ঘরবাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ করে, ফলে বহু পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়ে।

AICSU সভাপতি দৃশ্যমুনি চাকমা এক বিবৃতিতে এই হত্যাযজ্ঞকে “শীতল রক্তের নৃশংস হত্যা” বলে অভিহিত করেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানান— ঢাকা সরকারের সঙ্গে সরাসরি কথা বলতে, আন্তর্জাতিক পরিসরে বিষয়টি উত্থাপন করতে এবং জুম্ম জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে।

ছাত্র সংগঠনগুলো মনে করে, ভারতের প্রতিবেশী দেশে আদিবাসী জনগণের উপর এই ধারাবাহিক নৃশংসতা শুধু মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ।

Address

Chittagong
4000, 4100, 42XX

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share