Life of Tanu

Life of Tanu Reality

07/09/2026

পরজন্মে আমার কোনো বিশ্বাস নেই, নেই পুনরায় নতুন কোনো গল্প শুরু করার বাসনা। বারবার ফিরে আসার এই অনন্ত চক্রব্যূহে নিজেকে সঁপে দেওয়ার মতো অবোধ কৌতূহল নেই।

এই এক জীবনের সংক্ষিপ্ত পরিসরেই পৃথিবীর নির্মম বৈপরীত্য, মুখোশের আড়ালে মানুষের অবয়ব বদল আর পরম বিশ্বাসের চিতাভস্ম এত নিবিড়ভাবে দেখা হয়ে গেছে, যে নতুন করে আর কোনো শরীর ধারণ করার বা শূন্য থেকে যাত্রা শুরু করার কোন ইচ্ছে আমার মধ্যে নেই। ​

আমার জন্য এই একক আয়ুই পরম সমাপ্তি, যা পাওয়ার ছিল, তা হয়তো হাতের মুঠো থেকে গলে যাওয়া খানিকটা বালুকণা মাত্র।

পুনরায় এক নতুন গল্পের পেছনে ছোটার চেয়ে, এই ক্ষীয়মাণ জীবনের যে কয়েকটি প্রহর এখনো নিঃসঙ্গভাবে বাকি পড়ে আছে, সেটুকু স্রেফ নিজের ভেতর গুটিয়ে রেখে, পরম এক প্রশান্তিতে পার করে দিতে চাই। জীবনের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিয়তির প্রতি কোনো অভিযোগ নেই, জীবনের বিরুদ্ধে নেই কোনো দীর্ঘশ্বাস।
Copy # # #

29/08/2026

লাইফের যেই পর্যায়ে গেলে মানুষ ভাবে 'যা হচ্ছে হোক,দেখতে থাকি!' সেই পর্যায়ে আছি! আমি নীরব দর্শক! 🖤

29/08/2026

“নিভৃত সৌন্দর্যেরও নিজস্ব এক ভাষা আছে—
যেখানে শব্দেরা থেমে যায়,
আর নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর উচ্চারণ।” 🤍🌿

14/08/2026

মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন! একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে, যেখানে আপনি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন! 🤍

09/08/2026
09/08/2026

তৈলাক্ত খাবার এবং তেল যুক্ত কথা দুটোই সুস্বাদু এবং মিষ্টি, কিন্তু প্রথমটি নষ্ট করে শরীর, দ্বিতীয়টি নষ্ট করে সমাজ। 🙂🙂

09/08/2026

অনেক প্রিয় একটা লাইন,

“পরের জন্মে প্রজাপতি হয়ে জন্ম নেবো,খাঁ খাঁ রোদে ঘুরে বেড়াবো। তাও মেয়ে হয়ে জন্ম নেবো না!”😅

09/08/2026

আমরা সবচেয়ে বেশি মিথ্যে কথা বলি, কেমন আছো... এর উত্তর দিতে গিয়ে 🙂

09/08/2026

আমি পাথরের তৈরি মানুষ, আমার মন নেই☺️ তাই আমার দুঃখও লাগে না। 😊

Address

Chattogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of Tanu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share