Bangladesh Eye

Bangladesh Eye Our eye always independent and your trusted news source from Bangladesh. Contact : 01894391159
� : [email protected]

শিক্ষক সংকট নিরসন ও স্কুল ভবন সংস্কারের দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স। রাজধানী প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত এলাকাস...
03/10/2026

শিক্ষক সংকট নিরসন ও স্কুল ভবন সংস্কারের দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স। রাজধানী প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত এলাকাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন শতাধিক পুলিশ ও শিক্ষার্থী। এখন পর্যন্ত দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

02/10/2026

হঠাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন বিমান মন্ত্রী।

02/10/2026

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের সময়।

ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে প্রায় ৯ হাজার সেন...
02/10/2026

ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে প্রায় ৯ হাজার সেনা ও তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। যদিও নির্বাচনী প্রচারণার সময় তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে...
02/10/2026

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি। শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস...
02/10/2026

ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

নির্বাচন প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের ডাক, নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার।
02/10/2026

নির্বাচন প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের ডাক, নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার।

রাজধানীর বাংলামোটরে ব্যক্তিগত বিরোধের জের ধরে সোহাগ (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থ...
01/10/2026

রাজধানীর বাংলামোটরে ব্যক্তিগত বিরোধের জের ধরে সোহাগ (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চাঁদাবাজিকে কেন্দ্র করে রাত ১০টার দিকে বাংলামোটর এলাকায় সোহাগের সঙ্গে সাইমনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাইমন ও তার সঙ্গীরা সোহাগকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন। মারধরের পর সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।

এ ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা সাইমনের ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাতিরঝিল থানা-পুলিশের একটি দল। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।

মাগুরায় ৫০৬ কোটি বিলের পর এবার মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকার বিল এসেছে আরও এক গ্রাহকের নাম...
01/10/2026

মাগুরায় ৫০৬ কোটি বিলের পর এবার মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকার বিল এসেছে আরও এক গ্রাহকের নামে। যা নিয়ে আবারও তোলপাড় পুড়ো শহর। ভুক্তভোগী গ্রাহক বাবু মোল্যা (৫৫) মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ভুক্তভোগী বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ির বিদ্যুৎ বিল আসছে ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে। তবে এবার তার হাতে দেওয়া বিলের কাগজে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে মাত্র ২০ ইউনিট। অথচ বিলের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকা। এ ঘটনায় তিনি বিস্মিত ও চিন্তিত।

বিষয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার।
এদিকে ভুক্তভোগী বাবু মোল্যা অফিসে ঢোকার আগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির লোকেরা তাকে বিল পেপারের বিষয়ে বিভিন্নভাবে হয়রানি করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

অপরাধ দমনের নামে আগে কথিত ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’-এর প্রচলন ছিল দেশে। ২০২৪ সালের ৫ আগস্টে পটপরিবর্তনের পর সেই ‘ক্রস...
01/10/2026

অপরাধ দমনের নামে আগে কথিত ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’-এর প্রচলন ছিল দেশে। ২০২৪ সালের ৫ আগস্টে পটপরিবর্তনের পর সেই ‘ক্রসফায়ার’ সম্পূর্ণ বন্ধ হয়েছে। কিন্তু ওই সময় অপরাধীরা আতঙ্কে থাকত ‘ক্রসফায়ার’-এর ভয়ে। যদিও সেটি বিতর্কিত ছিল। তখন যেসব ঘটনা ঘটেছিল, সবগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে দেশে অপরাধের মাত্রা বেড়ে গেছে। অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীকে এখন আগের মতো ভয় পাচ্ছে না। সাধারণ মানুষও আস্থায় নিতে পারছে না পুলিশকে। এ কারণে বিভিন্ন স্থানে ঘটছে একের পর এক অপরাধমূলক ঘটনা। এসব সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। পুলিশের প্রতি জনগণের আস্থার পরিবেশ তৈরি না হলে অস্থিরতা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মর্নিং মিটিংয়ে (সভা) পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ মত দেন। তারা বিরাজমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে শক্ত হাতে অপরাধ দমনের প্রস্তাব করেন। প্রয়োজনে অপরাধীদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনে নেওয়ার কথা বলেন। তারা নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দূর করে গোটা বাহিনীকে স্ট্রিমলাইনিং (সুসংগঠিত) করা জরুরি বলে মত দেন। কর্মকর্তারা বলেন, চাঁদাবাজিসহ বিভিন্ন ফৌজদারি মামলার আসামিরা আইনি বাধ্যবাধকতার কারণে জামিন পাচ্ছে।

মাদকের বিস্তার রোধে সভায় অতিরিক্ত আইজিপিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি করার পরামর্শও দেওয়া হয়। এছাড়া মাঠপর্যায়ের পুলিশিং জোরদার করা এবং পুলিশের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রতি জোর দেওয়া হয়।

পুলিশের গোপনীয় শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আইজিপি আলী হোসেন ফকির। এ সময় সব অতিরিক্ত আইজিপি, বিভিন্ন ইউনিটপ্রধান, ডিআইজি (ক্রাইম) এবং ডিআইজি (প্রশাসন)সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।

Address

104 Momin Road, Hindu Foundation Goly
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Eye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share