Mufti Ibrahim Khalil Maizbhandari

Mufti Ibrahim Khalil Maizbhandari আহলে বায়াত একমাত্র নাজাতের তরী।

04/08/2026

আজ ০৪/০৮/২০২৬ ইং বন্যার পানিতে মাদ্রাসার মাঠে নাতে রাসুল সাঃ পরিবেশন।

13/07/2026
26/06/2026

হালুয়াঘাটের জমিনে স্মরণকালের সেরা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, টিকুরিয়া মাদ্রাসা এ গাউসুল আজম এর মাঠে।
হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় গ্রহণ করলেন, মাদ্রাসা এ গাউসুল আজম এর সম্মানিত সভাপতি এবং ৯ নং ধারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রিয় দাদা
জনাব আব্দুল হাকিম খান চেয়ারম্যান সাহেব।

তিনি কেমন মানুষ ছিলেন সেটা, তাহার জানাযার উপস্থিতি দেখেই বুঝা যাচ্ছে। একটা মানুষ কিভাবে এতগুলো মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

দোয়া করি আল্লাহ যেন, আজ পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার উসিলায় প্রিয় দাদাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন।

শোক সংবাদ। মাদ্রাসা এ গাউসুল আজম এর সম্মানিত সভাপতি, এবং ৯ নং ধারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম খ...
25/06/2026

শোক সংবাদ।
মাদ্রাসা এ গাউসুল আজম এর সম্মানিত সভাপতি, এবং ৯ নং ধারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম খান সাহেব আজ দুপুর ১২ঃ০০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আব্দুল হাকিম খান সাহেব শুধু একজন চেয়ারম্যান ছিলেন এবং মাদ্রাসার সভাপতি ছিলেন এখানেই শেষ নয়। তিনি ছিলেন একজন নবী প্রেমিক ওলি প্রেমিক, মুত্তাকী পরহেজগার মানুষ। তিনি ছিলেন একটি গ্রামের অভিভাবক এমনকি একটি ইউনিয়নের অভিভাবক।

তাহার ইন্তেকাল গ্রামবাসী এবং ইউনিয়নবাসী অভিভাবকহীন হয়ে পড়ল।

আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ মালিক যেন এই মহান ব্যক্তিকে মাদ্রাসা এ গাউসুল আজম এর খেদমতের উসিলায় জান্নাতের আলাম আকাম দান করেন। আমিন।

24/06/2026

সুলতানে কারবালা কো
হামারা সালাম হে
জানানে মুস্তফা কো
হামারা সালাম হে।
________________________________________

মহান ১০ই মহরম পবিত্র শোহোদায়ে কারবালা দিবসটি প্রত্যেক মুমিন, বিশেষ করে যারা আহলে বায়াতকে ভালোবাসে তাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। এই দিবসের গুরুত্ব অপরিসীম। কারণ কারবালার কারণেই আজকে দ্বীন উজ্জীবিত।

কারবালার ময়দান আমাদেরকে হক বাতিল পরোক্ষ করে দিয়েছে। কারবালার ময়দানে ইমামে আলী মাকাম মাওলা হুসাইন (আ:) এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে, জীবন দিয়ে দিতে হবে কিন্তু ঈমান দেওয়া যাবে না।

তাই সকল আহলে বায়াত প্রেমিকদেরকে বলবো নবীর দুশমনের নিকট মাথা নত করা যাবে না এর শির উঁচু করে দিতে হবে, প্রয়োজনে বাতিলের কাছে শির চলে যাবে কিন্তু ঈমান দিবোনা।

24/06/2026

১০ই মহরম পবিত্র শোহাদায়ে কারবালা প্রত্যেক মুমিনের জন্য অনুসরনীয় এবং অনুকরণীয়।

আলহামদুলিল্লাহ °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°আজ গাঙ্গিনাপাড় , আশেকে রাসুল আশেকে গাউসুল আজম মরহুম নবী হোসেন ফকির মা...
16/06/2026

আলহামদুলিল্লাহ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আজ গাঙ্গিনাপাড় , আশেকে রাসুল আশেকে গাউসুল আজম মরহুম নবী হোসেন ফকির মাইজভান্ডারীর এর বাৎসরিক ইছালে সওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।
"" মেহমানে আ'লা ""
°°°================°°°
আওলাদে গাউসুল আজম রাহবারে শরীয়ত পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা শাহ সুফি সৈয়দ ইকবাল ফজল আল হাসানী আল মাজভান্ডারী (মা:জি: আ:)।

Address

Khagrachari
Chittagong
4420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Ibrahim Khalil Maizbhandari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share