BD Decode News

BD Decode News At BD Decode News, we decode the stories that matter. Bringing you clear, reliable, and thought-provo

ইউএসটিসিতে ‘Blockchain Adoption in Supply Chain: Opportunities and Limitations’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিতচট্টগ্রাম: ইউনিভা...
12/07/2026

ইউএসটিসিতে ‘Blockchain Adoption in Supply Chain: Opportunities and Limitations’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম: ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি)-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে “Blockchain Adoption in Supply Chain: Opportunities and Limitations” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের কনভেনার ছিলেন প্রকৌশলী আরিফ হাছান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (এনএপিডি)-এর পরিচালক প্রকৌশলী ড. আব্দুর রশিদ। তিনি তাঁর বক্তব্যে সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় ব্লকচেইন প্রযুক্তির সম্ভাবনা, স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধিতে এর ভূমিকা এবং প্রযুক্তি বাস্তবায়নের বিভিন্ন সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির ট্রেজারার অধ্যাপক নুরুল আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. হেদায়েত উল্লাহ।

বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে ব্লকচেইন প্রযুক্তি শিল্প ও ব্যবসা ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এ ধরনের সময়োপযোগী সেমিনার শিক্ষার্থীদের জ্ঞান ও গবেষণার আগ্রহ বৃদ্ধির পাশাপাশি শিল্প-একাডেমিয়ার মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ, ভবিষ্যৎ সম্ভাবনা এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।

আজ দীর্ঘ প্রতিক্ষার পর ১৭ বছরের গৃহপালিত বিরোধীদলের রিতী ভেংগে শক্তিশালী বিরোধীদল নিয়ে  ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবে...
12/03/2026

আজ দীর্ঘ প্রতিক্ষার পর ১৭ বছরের গৃহপালিত বিরোধীদলের রিতী ভেংগে শক্তিশালী বিরোধীদল নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু।

ন্যায় ও অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরলেন মামুনুল হকমাদারীপুর-১ (শিবচর) আসনে ১০ দলীয় জোটের সমর্থনে নি...
03/02/2026

ন্যায় ও অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরলেন মামুনুল হক
মাদারীপুর-১ (শিবচর) আসনে ১০ দলীয় জোটের সমর্থনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় জনগণের অধিকার রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার। এই অবস্থা থেকে উত্তরণে নীতিবান, যোগ্য ও আদর্শিক নেতৃত্ব নির্বাচন করা সময়ের দাবি। শিবচরের সার্বিক উন্নয়ন, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় রিকশা প্রতীকের প্রার্থী পীরজাদা সাঈদ আহমেদ হামজালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী সভায় উপস্থিত স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্বকে বিজয়ী করতে হবে। এসময় ভোটারদের দল-মতের ঊর্ধ্বে উঠে ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

আজ ৩ রা ফ্রেব্রুয়ারী, মঙ্গলবার রাতে বাংলাদেশে পবিত্র শবে-বরার উদযাপিত হবে।
03/02/2026

আজ ৩ রা ফ্রেব্রুয়ারী, মঙ্গলবার রাতে বাংলাদেশে পবিত্র শবে-বরার উদযাপিত হবে।

03/02/2026

আজ মঙ্গলবার ভোর ৪ টা ৩৬ মিনিটে দেশে ৪.১ মাত্রার ভুমিকম্প অনুভুত হয়।

ফেনীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা; যোগ দিয়েছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমাননিজস্ব প্রতিবেদক | ফেনী ত্রয়োদশ জাতীয় সং...
30/01/2026

ফেনীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা; যোগ দিয়েছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক | ফেনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনীতে বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করেছে ১১ দলীয় জোট। সকালে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই ফেনীর বিভিন্ন উপজেলা থেকে জোটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। জনসভা চলাকালীন শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল সীমিত রাখা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

29/01/2026

অবশেষে গণভোটের ‘হ্যাঁ’ কিংবা ‘না’ এর পক্ষে প্রচারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর নিষেধাজ্ঞা-ইসি

নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের আগামীর প্রতিনিধি হিসেবে জনাব মোঃ শাহজাহান কতটুকু সফল? আপনার নিরপেক্ষ মূল্যায়ন ও জনমত জান...
29/01/2026

নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের আগামীর প্রতিনিধি হিসেবে জনাব মোঃ শাহজাহান কতটুকু সফল? আপনার নিরপেক্ষ মূল্যায়ন ও জনমত জানতে চাই আমরা।
জরিপে অংশ নিতে এখানে ক্লিক করুন:
https://dashboard.shahjahan.nirbachonhub.com/survey/10

পরিকল্পনার মাত্র ৩০ শতাংশ বাস্তবায়ন করতে পারলেই জনগণের সমর্থন পাবো।" — টাইম সাময়িকীকে তারেক রহমান।টাইম সাময়িকীর প্রতিবেদ...
29/01/2026

পরিকল্পনার মাত্র ৩০ শতাংশ বাস্তবায়ন করতে পারলেই জনগণের সমর্থন পাবো।" — টাইম সাময়িকীকে তারেক রহমান।

টাইম সাময়িকীর প্রতিবেদনে ফুটে উঠেছে তাঁর রাজনৈতিক পরিপক্বতা এবং দেশের মানুষের প্রতি তাঁর গভীর দায়বদ্ধতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্ষমতার মোহ নয় বরং জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়াই তাঁর প্রধান কাজ।

নগরীর ইউএসটিসিতে গ্র্যাজুয়েটদের ফেয়ারওয়েল অনুষ্ঠাননগরীর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)-...
29/01/2026

নগরীর ইউএসটিসিতে গ্র্যাজুয়েটদের ফেয়ারওয়েল অনুষ্ঠান
নগরীর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)-তে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের ইউএসটিসি মাঠে ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. হেয়াদেত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নুরুল আবছার।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে বর্তমান চাকরি বাজারে প্রতিযোগিতা দিন দিন বেড়ে যাচ্ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে সিএসসি গ্র্যাজুয়েটদের দক্ষতা ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানটি গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য আনন্দঘন পরিবেশে স্মরণীয় হয়ে ওঠে।

Address

Chittagong
4213

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Decode News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share