29/07/2026
ফজর—শান্তির আরেকটি নাম। 🌿
"الصلاة خيرٌ من النوم"
"আস-সালাতু খাইরুম মিনান-নাওম"
— ঘুমের চেয়ে সালাত উত্তম।
প্রতিদিন ভোরের নিস্তব্ধতায় যখন মুয়াজ্জিনের এই আহ্বান ভেসে আসে, তখন মনে হয় যেন কেউ অতি স্নেহে মাথায় হাত বুলিয়ে বলছে—
"আর ঘুমিও না... এসো। তোমার রব তোমাকে ডাকছেন। এসো তাঁর পথে। এসো সেই শান্তির পথে, সেই সফলতার পথে, যে পথ তোমার দুনিয়া ও আখিরাত—উভয়কেই সুন্দর করে দেবে।"
ফজর শুধু একটি সালাত নয়; এটি নতুন করে জীবন শুরু করার আহ্বান। এটি রহমতের দরজা খুলে যাওয়ার মুহূর্ত। এটি এমন একটি সময়, যখন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অনুভব করতে পারে।
কিন্তু কত আফসোস!
এই মায়াময় ডাককে উপেক্ষা করে আমরা কত সহজে এপাশ-ওপাশ করে ঘুমিয়ে থাকি। যে ডাকে রয়েছে প্রশান্তি, বরকত, হিদায়াত ও সফলতা—সেই ডাকের পরিবর্তে আমরা ক্ষণিকের ঘুমকে বেছে নিই।