18/02/2026
প্রিয় কোটবাড়ির ভাইয়েরা!!!
আপনার রমজান কে সাজিয়ে তুলুন পবিত্র কোর'আনের আলোয়!!!
মাসব্যাপী তাদাব্বুরে কোর'আন
তাদাব্বুর শব্দের অর্থ হলো অনুধাবন করা। অনুধাবন তখনি করা যাবে যখন আপনি তা বুঝতে পারবেন।
ইনশাআল্লাহ! কোটবাড়ি ক্যান্টবোর্ড মার্কেটের মসজিদে (মরিয়ম সুপারশপের ২য় তলা) মাসব্যাপী তাফসিরুল কোর'আন সেশন হবে।
তাফসীর করবেন সুপ্রসিদ্ধ ওয়ায়েজ, মুহাক্কিক আলেমেদ্বীন মুফতি নুর মোহাম্মদ হাফি: মোহতামিম ছোটো আলমপুর মাদ্রাসা, খতীব অত্র মসজিদ।
তাফসীর করবেনঃ গন্ধমতি কেন্দ্রীয় জামে মসজিদ এর সাবেক ঈমাম ও খতীব, বিদগ্ধ আলেমেদ্বীন,মুফতি এহসানুল হক মুনঈম খতীব, গিরদা কেন্দ্রীয় জামে মসজিদ নারায়নগঞ্জ।
প্রতিদিন জোহরের পর তাফসির অনুষ্ঠিত হবে।
এতে আপনারা সকলে আমন্ত্রিত।