03/08/2026
সন্ত্রাসবিরোধী মামলায় চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন সরকার গ্রেপ্তার
চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক আল আমিন সরকারকে (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চান্দিনা উপজেলার কালী বাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।