18/05/2026
গতকাল গিয়েছিলাম কুমিল্লা কান্দিরপাড়ে TOP TEN এর মার্কেটে চলমান একটি মেলায়। প্রায় সবগুলা দোকানের জিনিসপত্রগুলোও একেবারেই কমন। আনকমন বলতে যা পেয়েছি শুধুমাত্র Pickle HOUSE এর আচারের স্টলে। সবগুলো আচারই হোমমেড এবং স্বাদে অতুলনীয়🤤। সবগুলো আচারই অনেক মজা। আনকমন লেগেছে অলবরই এর আচারটা, তেতুলের ঝাল গোল্লা, কদবেলের আচার, তেঁতুল মাসালা। এগুলো সবগুলোই অনেক টেস্টি। তারপর, চালতার আচার, আমের আরো কয়েক পদের আচার আছে সেগুলো, আর আমসত্বের কথা আলাদাভাবে না বললেই না। ডাবের পুডিং খেয়েছি তিনটা। অসম্ভব মজা। তেতুলের ঝাল গোল্লা খেয়ে চোখে পানি চলে এসেছে 🥲 তারপরেও পার্সেল করে নিয়ে নিয়েছি বাসার জন্য। শুধু এই আচারগুলোর জন্যই আবার মেলায় আসবো ইনশাআল্লাহ। স্মৃতি হিসেবে একটা ছবি তুলে রেখে দিলাম। ধন্যবাদ Umme Honey আপুকে Pickle HOUSE এর ঠিকানা দেয়ার জন্য। এবং অবশ্যই ধন্যবাদ Shirin chowdhury আপুকে এত মজাদার আচার আমাদেরকে উপহার দেয়ার জন্য।
゚viralシ