Fabiha Afrin

Fabiha Afrin Assalamualaikom ❤️

I am Fabiha Afrin. I am a Digital Marketer and a Professional Freelancer

লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না – এটাই অদ্বিতীয় তুমি। জীবনে একটা লক্ষ্য তৈরী করো, নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন...
10/07/2024

লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না – এটাই অদ্বিতীয় তুমি। জীবনে একটা লক্ষ্য তৈরী করো, নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরী থেকো।

Don't stop fighting until you achieve your goal – that's unique to you. Make a goal in life, gain knowledge regularly, work hard and be ready to achieve great goals.

স্বপ্ন দেখলে বড় করে দেখো। সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে। — জোহান গথে If you dream, look big. That will motiva...
09/07/2024

স্বপ্ন দেখলে বড় করে দেখো। সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে।
— জোহান গথে

If you dream, look big. That will motivate you the most.
— Johann Goethe

07/07/2024

একটি সুন্দর পরিকল্পনা একটি সফলতার জন্য যথেষ্ট।
💗

সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে...
06/07/2024

সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।
— ফ্র্যাঙ্ক লয়েড.

সিদ্ধান্ত নিতে শিখো, জীবনের মোড় ঘুরে দাঁড়াবেই ইনশাআল্লাহ।। 💝💝কেননা একটি সঠিক সিদ্ধান্তই পারে জীবনকে পরিবর্তন করতে, হতাশা...
02/06/2024

সিদ্ধান্ত নিতে শিখো, জীবনের মোড় ঘুরে দাঁড়াবেই ইনশাআল্লাহ।। 💝💝
কেননা একটি সঠিক সিদ্ধান্তই পারে জীবনকে পরিবর্তন করতে, হতাশা থেকে বের করতে।।
ব্যর্থতা মানেই শেষ নয়, নতুন করে শুরু।।
নিজের ভিতরের প্রতিভাকে কাজে লাগানোর এখনই সময়,
সঠিক সময়ে সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ হতে পারলে সফলতা আসবেই ইনশাআল্লাহ.. 🥰🥰🥰
হাল না ছেড়ে লেগে থাকো, একদিন সফলতা তোমার কাছে ধরা দিবেই...😇😇😇



 #ফ্রিলান্সিং কেন প্রয়োজন ----লেখাপড়ার পাশাপশি যে কোনো পার্ট টাইম কাজ করার মূল উদ্দেশ্য হওয়া উচিৎ অভিজ্ঞতা অর্জন। এ ক্...
24/05/2024

#ফ্রিলান্সিং কেন প্রয়োজন ----

লেখাপড়ার পাশাপশি যে কোনো পার্ট টাইম কাজ করার মূল উদ্দেশ্য হওয়া উচিৎ অভিজ্ঞতা অর্জন। এ ক্ষেত্রে ফ্রিল্যান্সিং করাটা খুবই ভালো একটি উপায়। সবারই উচিত নিজের পছন্দমতো কোনো কাজকেই নিজের ক্যারিয়ার হিসেবে নেওয়া। এ সম্পর্কে জর্জ বার্নার্ড শ এর একটি উক্তি হলো “Happy is the man who earns his living by his hobby” অর্থাৎ" নিজের শখের কাজ করে যে ব্যাক্তি জীবন ধারন করে সে-ই প্রকৃত সূখী".😊💗

কেন ছাত্রাবস্থাতেই ফ্রিল্যান্সিং শুরু করা বুদ্ধিমানের কাজ ? বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভবত শুধুমাত্র ফ্রিল্যান্সিংই একটি ...
21/05/2024

কেন ছাত্রাবস্থাতেই ফ্রিল্যান্সিং শুরু করা বুদ্ধিমানের কাজ ?

বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভবত শুধুমাত্র ফ্রিল্যান্সিংই একটি সেক্টর যেখানে অভিজ্ঞতা ছাড়াও শুধু দক্ষতা দিয়েই ভালো আয় করা সম্ভব। আর লেখাপড়া শেষ করেও যদি আপনি ফ্রিল্যান্সিংকে আপনার ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে সে ক্ষেত্রে সাধারন একটি চাকুরির চেয়ে বেশ ভালো আয় করা সম্ভব। ফ্রিল্যান্সিং শুরু করতে একদম প্রফেশনাল ভাবে শুরু করতে হবে তেমন কোনো কথা নেই। আপনি যে সেক্টরে কাজ করতে চাচ্ছেন সেই কাজ এর খুটিনাটি বিষয়গুলো আপনার জানা থাকলেই চলবে। অনেক সময় ক্লায়েন্ট বিশেষ করে নতুন ফ্রিল্যান্সার খুঁজে থাকে কেননা তারা কাজটি করার জন্য অনেক পরিশ্রম আর সময় দিতে আগ্রহী। আর একবার ভালোভাবে কাজ শেষ করতে পারলে ধীরে ধীরে এমন সময় আসবে যে আপনাকে আর কাজের জন্য বসে থাকতে হবে না, কাজই আপনাকে খুজে নিবে।
তাই আর দেরি না করে আপনার ভালো লাগা যে কোনো কাজ ভালোভাবে শিখে নেমে পড়ুন ফ্রিল্যান্সিংএ। যদি সত্যিই দক্ষতার পরিচয় দিতে পারেন আপনাকে আর পকেট খরচ নিয়ে চিন্তা করতে হবে না বরং চাইলে বাসার খরচেও সাহায্য করতে পারবেন অনায়াসেই. 💗

If you want to be successful in life, you have to face many difficult moments, but you can't stop. There's no need to dw...
02/04/2024

If you want to be successful in life, you have to face many difficult moments, but you can't stop. There's no need to dwell on who said what and didn't say❤️

#ফ্রিল্যান্সিং

 #ফ্রিল্যান্সিং কি?  #ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান...
19/03/2024

#ফ্রিল্যান্সিং কি?

#ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ না করে মুক্তভাবে কাজ করে অর্থ উপার্জন করা যায়। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করাই মূলত ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ের জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ফাইভার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ইত্যাদি। এ ওয়েবসাইটগুলোতে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করছে, যার মধ্যে রয়েছে ডাটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, এসইও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি। সময় ও চাহিদা অনুযায়ী কাজ করতে পারার সুবিধার কারণে সারা বিশ্বে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তা বেড়ে চলেছে। তাছাড়া বিশ্বের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখন স্থায়ী কর্মকর্তা নিয়োগের চেয়ে ফ্রিল্যান্সারদের দিয়ে তাদের প্রয়োজন মেটানোর দিকে বেশি ঝুঁকছে, যার হার ৪৮ শতাংশেরও বেশি। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের ওয়েবসাইটগুলোতে লক্ষ করা যায়, অনুন্নত দেশের চেয়ে উন্নত দেশের ফ্রিল্যান্সারের সংখ্যা ও আয় বেশি। ফ্রিল্যান্সিংয়ে আয়ের দিক থেকে এবং ক্রমবর্ধমান উপার্জনে সেরা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮ম। তথ্যপ্রযুক্তির যুগে কম্পিউটার বিষয়ে ভালো জ্ঞান না থাকলে ভবিষ্যতে টিকে থাকা কঠিন। কম্পিউটার দক্ষতা বৃদ্ধি করে সেটা ফ্রিল্যান্সিংয়ে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়া যায়।

Udemy কি ?Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যে...
13/12/2023

Udemy কি ?
Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যারা এই প্রযুক্তির দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন কাজ শিখার । Udemy তে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল ভিত্তিক কোর্স যেমন-Web Design And Development, Programming,Graphics Design, Networking,Digital Marketing , Life Style ইত্যাদি উপর ।

কেন Udemy ?
যারা বর্তমান আইটি সেক্টরি নিজেদের ক্যারিয়ার গড়তে সেটা হতে চাকুরি তে অথবা ফ্রিল্যান্সিং জগতে তারা বিভিন্ন আইটি তে কোর্স করেন আবার অনেকেই অর্থ না থাকার কারণে এসব কোর্স ভর্তি হতে পারেন না এবং যারা ভর্তি হয়েছে তারা মন এর ফলে ফল পাওয়া যায় না। বর্তমানে প্রযুক্তির এই দুনিয়ায় টাকা ইনকামের চেয়ে ইনকামের পথ দেখিয়ে জীবন গড়া সহজ হয়ে গেছে । আমাদের দেশে বিভিন্ন আইটির লোভনীয় অফার দেখিয়ে ভর্তি করে নিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রচুর টাকা , যেমন কিছু অফার- অনলাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান ছয় মাসে কাজ শিখে আর্ন করুন , ছয় ওয়েব ডিজাইন শিখে এত টাকা ইনকাম করুন মাসে , ফ্রিল্যান্সিং আয় করুন লাখ লাখ টাকা । কি বিশ্বাস হচ্ছে না কি বলছি এই সব ? হ্যাঁ সত্যিই এমন হয়ে থাকে শিক্ষার্থীদের টাকার লোভ দেখিয়ে ভর্তি করে নেই কিন্তু তাদের জানায় বাস্তব টা বলে না ফ্রিল্যান্সিং জগতে ।

ঘটনা গুলো প্রায় আইটি তে কোন কিছু শিখার জন্য যায় তারা প্রায়ই এরকম ধোঁকা বাজির শিখার হয়ে থাকে কিন্তু আবার সব আইটি তে এমন ঘটে তাও না । বর্তমানে আইটি গুলো তে দেখা যায় কাজ ও ভালো মতো শিখায় না তাদের কথার সাথে তেমন মিল পাওয়া যায় না , হাতেগুণা কিছু ভালো আইটি ছাড়া । আইটি ইনস্টিটিউট গুলো বা অনলাইনের বাংলাদেশী বিভিন্ন মাধ্যম গুলো যারা বিভিন্ন কাজ শিখানোর অফার করে তারা সত্য কথা কম ই বলেন ।তাই সাবধান কোন আইটি ভর্তি হওয়ার আগে সেটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন আর মনে রাখবেন আইটি ইনস্টিটিউট গুলো সব কিছু শিখাবে না আর শিখার কোন শেষ নাই এজন্য নিজে নিজে শিখার ও চর্চা করা জরুরি ।

এখন আসি আসল কথা এতক্ষণ অনেক বকবক করলাম যা বাস্তবতা আপনি টের পাবেন এবং এটা বলা নিজের দায়িত্ব মনে করে বললাম । যেখানে চারিদিকে আপনি ধোঁকা বাজির শিকার সেখানে Udemy আপনাকে দিচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সুযোগ । এখানে বিভিন্ন প্রফেশনাল লোক গুলো বিভিন্ন ভিডিও কোর্স তৈরী করে থাকেন এবং এখানে আপনাকে টাকা ইনকামের লোভ দেওয়া হবে না , তারা আপনাকে শুরুতে লোভ দিবে কি কি শিখব তার কোর্সে কারণ তারা আপনাকে সত্যি শিখাতে এসেছে এবং এর ফলে কিছু ডলার নিয়ে থাকে । আমরা অনেকেই জানি , Udemy একটি পেইড অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম , এখানে দুঃখের সাথে আমার বলতে হচ্ছে যে Udemy যেহেতু ইন্টারন্যাশনাল একটি সাইট এবং এখানে ডলারে বিভিন্ন কোর্স কিনতে হয় আর যা আমাদের দেশের মর্ধবৃত্তদের জন্য কষ্টের ।

 #ডিজিটাল মার্কেটিং কি?ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে ...
09/12/2023

#ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

আবার ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং। এছাড়া মোবাইলে ইন্সট্যান্ট মেসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে।

বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।

#ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে, অনলাইন থেকেই বেশিরভাগ কেনা কাটা করে থাকে।

তাই আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে আপনার উচিত ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। আসুন আমরা বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাগুলো জেনে নেই।

সমগ্র বিশ্বে মোট প্রায় ২ বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। আর এই সংখ্যাটি নিয়মিতভাবে বেড়ে চলেছে। মানুষ যত বেশি ইন্টারনেটে ব্যবহার করবে তত বেশি মানুষের সামনে আপনি আপনার পণ্যের মার্কেটিং করতে পারবেন। আর ইন্টারনেটে পণ্যের মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কতখানি তা আপনি আমাদের উপরের আলোচনা পড়লেই বুঝতে পারার কথা।
বর্তমান বিশ্বে মোট প্রায় ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। আর এই সংখ্যা খুবই দ্রুত গতির সাথে বেড়ে চলেছে। এখন অনেক মানুষ আছে যারা একাধিক মোবাইল ব্যবহার করেন তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্যে। আর এই মোবাইল ফোন হচ্ছে ক্রেতার তথ্য কালেকশনের অন্যতম মাধ্যম। কারণ প্রায় সকল মোবাইল ব্যবহারকারীই ইন্টারনেটের সাথে যুক্ত। তাই এই ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাও বাড়বে।
আপনি জেনে অবাক হবে যে, একটা স্ট্যাটিসটিক্সের মাধ্যমে ইউজার সার্ভে রিপোর্ট উল্লেখ করেছে যে, প্রায় ৮৪% বিক্রেতা, মার্কেটার সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্যে।
এছাড়া আরো একটি সার্ভে রেজাল্ট দেখিয়েছে যে, সারা বিশ্বে ৫৫% মানুষ যেকোন পন্য ক্রয়ের জন্যে সামাজিক মাধ্যমের ওপর নির্ভরশীল। মানে হচ্ছে, তারা সোশ্যাল মিডিয়া থেকে তাদের পছন্দের পণ্য সম্পর্কে তথ্য এবং রিভিউ জানতে পারে। আর ক্রেতা যার প্রেজেন্টেশন ও পণ্যকে পছন্দ করবে তার কাছ থেকে অনলাইনের মাধ্যমেই ক্রয় করে ফেলে।
৪৩% ই-কমার্স ক্রেতা গুগলে সার্চ করে তাদের পছন্দের ই-কমার্স ওয়েবসাইটে আসে।
বিশ্বে প্রায় ৫১% ক্রেতা তাদের প্রয়োজনীয় কেনাকাটা অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে করে থাকে। এই সংখ্যাটিও দিনকে দিন বেড়েই চলেছে।
৭০% ক্রেতা যেকোন পণ্য কেনার আগে ইন্টার্নেটে সার্চ দিয়ে সেই পণ্য সম্পর্কে যাচাই বাছাই করেন। পণ্যটি পচ্ছন্দ হলে সাথে সাথেই ঘরে বসেই অনলাইনে অর্ডার করে ফেলেন।
আরো একটি মজার ব্যাপার হচ্ছে, ৮২% ক্রেতা মাত্র ৫ মিনিটের মধ্যেই বিক্রেতার সাথে তাদের লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে চান।
আপনি হয়ত এখন কিছুটা হলেও বুঝতে পারছেন, আপনার ক্রেতারা কিভাবে অনলাইনে তাদের কেনাকাটা সম্পন্ন করেন। তাই আপনি যদি এই ডিজিটাল যুগে, ডিজিটাল মার্কেটে টিকে থাকতে চান, তাহলে আপনার এখনই ডিজিটাল মার্কেটিং নিয়ে ভাবা উচিত।

#ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি?

দেখুন, বর্তমান বিশ্বের বাজার ব্যবস্থা যেভাবে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে রূপ নিচ্ছে। সেদিন আর বেশি দূরে নয়, যখন মানুষ আর দোকানে কিংবা বাজারে গিয়ে পণ্য কেনা বন্ধ করে দিবে। তারা সবকিছু অনলাইনেই কিনে নিবে। কারণ ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে।

আর মানুষ সময় নষ্ট করে বাজারে গিয়ে পণ্য যাচাই বাছাই করার থেকে অনলাইনে যেকোন পণ্য সম্পর্কে সার্চ করে ব্যবহারকারীর অভিজ্ঞতা জেনে নিতে পারে। আর পছন্দ হলে সেই পণ্য একটি বিশ্বাসযোগ্য বিক্রেতার কাছ থেকে অনলাইনের মাধ্যমেই কিনে নিতে পারে।

আর এই অনলাইন বাজার ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজিটাল মার্কেটিং এর ওপর নির্ভরশীল। আপনি যদি এখনই নিজেকে ডিজিটাল মার্কেটিং এ দক্ষ করে না তুলতে পারেন, তাহলে আপনি এই বাজার ব্যবস্থায় টিকে থাকতে পারবেন না। কারণ আপনার পণ্য সম্পর্কে যদি মানুষ অনলাইনে জানতেই না পারে, কিংবা আপনার পণ্য যদি অনলাইনে কিনতে না পারে, তাহলে কোন ক্রেতাই আপনার পণ্য কিনবে না।

আপনি যদি ভবিষ্যতে আপনার ব্যবসাকে সফল হিসাবে দেখতে চান তাহলে এখনি সময়। এখনি উত্তম সময়, নিজেকে এবং নিজের ব্যবসাকে ডিজিটাল মার্কেটিং এর আওতায় নিয়ে এসে, ক্রেতার সামনে আকর্ষনীয়ভাবে নিজের পণ্যকে তুলে ধরার।

Address

Debidwer
Comilla
3500

Opening Hours

Monday 02:00 - 17:00
Wednesday 02:00 - 17:00

Telephone

+8801612872309

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fabiha Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fabiha Afrin:

Share