Arafat Bin Osman

  • Home
  • Arafat Bin Osman

Arafat Bin Osman আলহামদুলিল্লাহ For everything ❤️‍🩹🌸
(25)

14/02/2026

কিয়ামতের আগে চোর-বাটপারই বড় বড় নেতা হবে, সমাজের নেতৃত্ব দেবে।

09/01/2026

আজ যেটা সবচেয়ে ভয়ংকরভাবে সামনে আসছে,
তা ইসরায়েল বা আমেরিকার বোমা না—
ইরানের নিজের জনগণের ভেতরের ভাঙন।
শত্রু বহুদিন ধরেই অপেক্ষায় ছিল,
আজ তারা সুযোগ পাচ্ছে ইরানের জনগণের হাত ধরেই।
যখন জনগণ ধীরে ধীরে
একতা হারায়,
বিশ্বাস হারায়,
রাষ্ট্রকে নিজের শত্রু ভাবতে শুরু করে—
তখন বাইরের শক্তিকে আর যুদ্ধ করতে হয় না।
আজ ইরানের জনসাধারণের এক অংশ
অজান্তেই
ইসরায়েল ও আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠছে।
এভাবেই ধীরে ধীরে— ঐক্য ভাঙে,
রাষ্ট্র দুর্বল হয়,
আর ইতিহাসে দেখা যায়
একটি দেশকে তার নিজের মানুষই কবর দেয়।
ইরানের শত্রু ইরানের জনগণ না হওয়া উচিত ছিল।
কিন্তু আজ বাস্তবতা বলছে—
ইরান, ইরানের জন্যই কাল হয়ে দাঁড়াচ্ছে।
সময়ই বলবে,
এই ভাঙন থামানো যায় কি না—
নাকি শত্রুরা চুপচাপ দাঁড়িয়ে শুধু ফল কুড়াবে।

LPG গ্যাস: সরকারি দাম এক, বাজারে আরেক!বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC)১২ কেজি LPG গ্যাসের সরকারি মূল্য নির্ধারণ ক...
09/01/2026

LPG গ্যাস: সরকারি দাম এক, বাজারে আরেক!
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC)
১২ কেজি LPG গ্যাসের সরকারি মূল্য নির্ধারণ করেছে প্রায় ১২৫০–১৩০০ টাকা।
কিন্তু বাস্তব চিত্র ভিন্ন
পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ১৬৫০–১৭০০ টাকা
খুচরা দোকানে সাধারণ মানুষ কিনছে ২০০০–২২০০ টাকা
বিভিন্ন জাতীয় গণমাধ্যমের খবরে এসেছে— সরবরাহে প্রকৃত কোনো সংকট নেই,
সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরি করেই দাম বাড়ানো হচ্ছে।
তাহলে প্রশ্ন একটাই ?

সরকার দাম নির্ধারণ করলে তা মানানো হচ্ছে না কেন?
সিন্ডিকেট থাকলে সাধারণ মানুষ বাঁচবে কীভাবে?
LPG আজ আর বিলাস নয়—
এটা নিত্যপ্রয়োজনীয় জিনিস।
কিন্তু সিন্ডিকেটের কারণে সেটাও এখন মানুষের নাগালের বাইরে।

অবিলম্বে তদারকি, শাস্তি ও কার্যকর ব্যবস্থা না নিলে
এর বোঝা বইবে শুধু সাধারণ মানুষই।


#নিত্যপণ্যের_লুট
#জনস্বার্থ

30/12/2025

দেশনেত্রী খালেদা জিয়া আর এই পৃথিবীতে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফ্যাসিবাদ ও আগ্রাসনবিরোধী রাজনীতির যে শিক্ষা আপনি আমাদের দিয়েছেন আমরা সেটা মনে রাখবো। সেইসাথে বাংলাদেশের জন্য আপনার স্যাক্রিফাইসকে আমরা বাচিঁয়ে রাখবো।

25/12/2025

ওসমান হাদি-দের স্বপ্ন ও আত্মত্যাগের বাংলাদেশে
Tarique Rahman
আপনাকে ও আপনার পরিবারকে স্বাগত।
যে দিন আপনি ও আপনার পরিবার নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন,
সেদিন আমরা কেঁদেছিলাম।
আজ ওসমান হাদি মাযলুম অবস্থায় নৃশংসভাবে শহীদ—
আজও আমরা কাঁদি।
কিন্তু আর নয়।
নিপীড়িত হয়ে কাঁদার অধ্যায় এখানেই শেষ।
আপনাদের—সব রাজনীতিবিদের—কাছে স্পষ্ট দাবি:
নিপীড়ন নয়, ন্যায় প্রতিষ্ঠা করুন।
ভয় নয়, নিরাপত্তা দিন।
রক্ত নয়, জবাবদিহি নিশ্চিত করুন।
আর আমরা দোয়া করি—
সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ
এই দেশের উপর ন্যায় ও ইনসাফ নাজিল করুন।

12/12/2025

ওসমান হাদীর মতো একজন সাহসী তরুণ রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলিবিদ্ধ হতে হলো।

আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।

15/09/2025

এগুলো দেখার পর জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকে না,আল্লাহ তোমাদের সহায় হোক। 🥹🤍🤲🏻

Address


Alerts

Be the first to know and let us send you an email when Arafat Bin Osman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arafat Bin Osman:

  • Want your business to be the top-listed Media Company?

Share