19/04/2025
রাশিয়ায় কাজ করতে গিয়ে যুদ্ধে জড়িয়ে বাংলাদেশীর মৃত্যু...
রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে ইউক্রেন গিয়েছিলেন বাংলাদেশি আকরাম হোসেন। এই যুদ্ধেই প্রাণ হারান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ওই যুবক। এখন তার মরদেহ দেশে ফেরত আনার দাবি জানাচ্ছে তার পরিবার।
নিহতের বাবা মোরশেদ মিয়া বিবিসি বাংলাকে বলেছেন, টাকার অভাব মেটাতে ভিনদেশে যুদ্ধে গিয়ে ছেলের প্রাণ যাবে এটা কল্পনাও করতে পারছেন না তারা।
তিনি বলেন, জানি ছেলেকে ফিরে পাবো না, তবে আমার ছেলের লাশটা যেন ফিরিয়ে দেয়া হয়। আমি নিজের ছেলেকে নিজ হাতে মাটি দিতে চাই।
আকরামের পরিবারের সদস্যরা তার মরদেহ দেশে ফেরাতে সরকারের সহযোগিতা চাচ্ছেন, তারা শিগগিরই এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করবেন।
#তথ্যসূত্র_বিবিসিবাংলা