05/04/2026
বই: পেন্সিলে আঁকা পরী
লেখক: হুমায়ূন আহমেদ
গল্পটা মিতুর নাকি রেশমার নাকি ট্যেপীর?
গল্পটা একজনেরই ভিন্ন নামে ভিন্ন সত্তা তৈরি করে চলছে মিতুর জীবন।
কখনো সংসারের হাল ধরা মেয়ে মিতু বা মবিনের প্রেমিকা
কখনো ফিল্মের সাইড ক্যারেক্টারে কাজ করা রেশমা
কখনো আবার জীবনের তাগিদে খারাপ কাজে জড়িয়ে পড়া ট্যেপী।
জীবনের নানা উত্থান পতনের মধ্যে দিয়ে চলে গল্প।
শেষটা সুন্দর যা সাধারণত হুমায়ূন আহমেদ এর বইতে হয় না!
পার্সোনাল রেটিং : ৪/৫
টানা অনেক গুলো হুমায়ূন আহমেদ বই পড়া হলো, এবার অন্য কিছু পড়তে হবে।
📚❣️