15/11/2024
মিডিয়া ট্রায়াল যে কত বড় ভয়াবহ, তার আরেকটি নমুনা।
মিডিয়ার বরাতে আমরা জানি, যে এই ছেলেটি তার মা'কে নিজেই হ/ ত্যা করেছে। সারাদেশ হইচই, তোলপাড়। সে জুলাইয়ের একজন যোদ্ধা ছিল, সেটা নিয়ে কম নোংরামি হয়নি। একদিকে মা হারানোর বেদনা, তা-ও স্বাভাবিক ভাবে হারালেও অন্যরকম দুঃখ হতো। কিন্তু তার মা কে খু/ ন করা হয়েছে। সেই দুঃখ একদিকে। আরেক দিকে নিজের নামে নিজের মা'কে খু/ ন এর অভিযোগ! অথচ খু/ নি ছিল তাদের বাসারই তিনজন ভাড়াটিয়া।
আমরা যারা দীর্ঘদিন মিডিয়া ট্রায়ালের বিরোধিতা করি, আর আপনারা যারা মজা নিতেন, তাদের জন্য এই ঘটনাটি নতুন উদাহরণ সৃষ্টি করলো।
©Niloy Badshah