11/10/2025
#মানুষ মূলত বাচেই আশা নিয়ে অপেক্ষা নিয়ে, যার জীবনে কোনো আশা নেই, কোনো কিছু নিয়ে অপেক্ষা নেই সে আর ম*রা লা*শ একদম একই। মানুষ কখনো কখনো এমন পরিবেশের মধ্যে থাকে বা এমন পরিস্থিতিতে পরে যেটা তার জন্য সহ্য করা ভিষণ কঠিন, তবুও মানুষ সহ্য করে কারণ কেউ একজন তাকে আশা দেয় বা তার নিজের একটা এবিলিটি থাকে যে "যাস্ট আর কিছুদিন" আর কিছুদিন পরই আমি এখান থেকে বের হয়ে যাবো, এই অসহ্য অপেক্ষা শেষ হয়ে যাবে!
এরপর মানুষ এটুকুই সময় বুকে নিয়ে তার সবচেয়ে অপছন্দের সময়টা অনায়াসে হাসি মুখে পার করে ফেলে।
আর যদি কারো এই আশা কোনো কারণে জীবন থেকে মুছে যায় তাহলে সে হয়ে যায় মৃ*ত, তখন তার পাখি হতে ইচ্ছে করে, মন চাই পরিবার সমাজ জীবন সবকিছু ছেড়ে দিয়ে আমি লুকাই পড়ি, এমন কোথাও চলে যায় যেখানে কোনো মানুষ নেই!!! কোনো হাসি নেই........!!!!
এজন্যই তো বলেঃ মুগ্ধতার মৃত্যু হলে মানুষ পাখি হতে চাই
আজকাল আমারও কেন জানি পাখি হতে মন চাই।😔