Fb News Titas

Fb News Titas তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আপনার পরিচয় গোপন থাকবে।
ধন্যবাদ �

14/06/2026

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সেম্ভূপুর গ্রামের যুব সমাজ মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গ্রামের তরুণরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবাসহ সকল ধরনের মাদকদ্রব্যের বিস্তার রোধে সেম্ভূপুরের যুব সমাজ নানা উদ্যোগ গ্রহণ করেছে। তাদের দাবি, ছালিয়াকান্দি ও সেম্ভূপুর গ্রামের সংযোগস্থলে থাকা একমাত্র বাঁশের সাঁকোটি ব্যবহার করে মাদক কারবারিরা সহজে যাতায়াত করত। এ কারণে মাদক প্রবেশ ও চলাচল ঠেকাতে তারা সাঁকোটি ভেঙে দেয়।

এছাড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিতে সেম্ভূপুর ও গাজিপুর এলাকায় মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া যুবকরা মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

লতিফ হত্যাকাণ্ড: মৃত্যুর আগের রাতের গোপন বৈঠক ও ভাইরাল গান নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ।​​চাঞ্চল্যকর লতিফ হত্যাকাণ্ডে বের...
16/05/2026

লতিফ হত্যাকাণ্ড: মৃত্যুর আগের রাতের গোপন বৈঠক ও ভাইরাল গান নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ।

​চাঞ্চল্যকর লতিফ হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে এক নতুন এবং বিস্ফোরক তথ্য। হত্যাকাণ্ডের ঠিক আগের দিন রাতে ড্রেজার ব্যবসা নিয়ে অংশীদারদের সাথে লতিফের তীব্র বাকবিতণ্ডা এবং একটি গোপন অপরাধের স্বীকারোক্তির কথা এখন জনমুখে। একই সাথে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে লতিফের গাওয়া একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​অনুসন্ধানে জানা গেছে, হত্যাকাণ্ডের আগের দিন রাতে ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ ও অংশীদারিত্ব নিয়ে একটি গোপন বৈঠকে বসেন লতিফ। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন তার ব্যবসায়িক অংশীদার মোকাররম, স্বপন, মকিত মেম্বার এবং মাজল।
​বৈঠকে লতিফকে ড্রেজার ব্যবসা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানালে তিনি চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে লতিফ উপস্থিত সহযোগীদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, "তোদের সাথে থেকে আমি আবু মোল্লার ছেলে জহিরকে মারলাম, আর তোরা আমারে ব্যবসায় রাখবি না? তোরা কিন্তু জানোস আমি লতিফ কী!"
​লতিফের এমন বিস্ফোরক স্বীকারোক্তির জবাবে মোকাররম, স্বপন, মকিত মেম্বার ও মাজল পাল্টা হুমকি দিয়ে বলেন, "তোর মতো লতিফ কী করবি করিস।" এই ঘটনার পর তীব্র উত্তেজনা ও কথা কাটাকাটির মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।
​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, বৈঠক শেষে চরম মানসিক টানাপোড়েন ও আবেগতাড়িত হয়ে লতিফ একটি গান গান—"আমার মতো এত সুখী নয়তো কারো জীবন।" লতিফের খালি গলায় গাওয়া এই গানটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেন ও স্থানীয়দের ধারণা, গানটির আড়ালে লতিফ তার ভেতরের তীব্র কষ্ট ও আসন্ন কোনো বিপদের আভাস লুকাতে চেয়েছিলেন।
​এই ঘটনার ঠিক পরদিনই লতিফের মরদেহ উদ্ধার করা হয়।
​তদন্ত সংশ্লিষ্টদের ধারণা:
অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, ড্রেজার ব্যবসার বিরোধের পাশাপাশি 'জহির হত্যাকাণ্ড' নিয়ে লতিফের প্রকাশ্য স্বীকারোক্তিই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। লতিফ জীবিত থাকলে জহির হত্যার রহস্য ফাঁস হয়ে যেতে পারে—এমন চরম আতঙ্ক থেকেই মোকাররম, স্বপন, মকিত মেম্বার ও মাজল চক্র লতিফকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে থাকতে পারে।
​এলাকাবাসীর দাবি, হত্যাকাণ্ডের আগের রাতের এই বৈঠক, জহির হত্যার তথ্য এবং ভাইরাল হওয়া গানটিকে আমলে নিয়ে সন্দেহভাজনদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

তিতাসের মানিককান্দিতে দীর্ঘস্থায়ী সংঘাত: জহিরুল হত্যার বিচার বাধাগ্রস্ত করতে এবার ১৩ মে, ২০২৬ সংক্ষিপ্ত খবর​জহিরুলকে কুপ...
15/05/2026

তিতাসের মানিককান্দিতে দীর্ঘস্থায়ী সংঘাত: জহিরুল হত্যার বিচার বাধাগ্রস্ত করতে এবার ১৩ মে, ২০২৬ সংক্ষিপ্ত খবর
​জহিরুলকে কুপিয়ে হত্যার প্রধান কারিগর লতিফের রহস্যজনক মৃত্যু নিয়ে স্থানীয় জনমনে নানা ধোঁয়াশা
​অভিযোগ: জহিরুল হত্যা মামলার আসামিরা নিজেদের বাঁচাতে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করেছে
​পরিকল্পনা মোতাবেক লতিফকে সরিয়ে দিয়ে খুনের সরাসরি সাক্ষী কমানো হয়েছে।

​একই সাথে প্রতিপক্ষকে পাল্টা হত্যা মামলায় জড়িয়ে সমঝোতায় বাধ্য করার চেষ্টা চলছে।

​মানিককান্দির সাধারণ মানুষ ও নিরপেক্ষ সূত্রগুলো একে ‘লাশ নিয়ে নোংরা রাজনীতি’ বলে অভিহিত করেছে

​পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট ও মামলার প্রতিটি দিক খতিয়ে দেখছে।

ভিটিকান্দি ইউনিয়ন মানিককান্দি গ্রামের কুখ্যাত সন্ত্রাসী জহির হত্যার প্রধান আসামি লতিফ আবারো নিহত জহিরের আপন জেঠাতো ভাই ম...
11/05/2026

ভিটিকান্দি ইউনিয়ন মানিককান্দি গ্রামের কুখ্যাত সন্ত্রাসী জহির হত্যার প্রধান আসামি লতিফ আবারো নিহত জহিরের আপন জেঠাতো ভাই মৃত ফজলু মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা কে গুলি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে অস্র সহ হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে প্রেরণ করেন।

11/05/2026

মানিককান্দি গ্রামের কুখ্যাত সন্ত্রাসী জহির হত্যার প্রধান আসামি লতিফ ভূইয়া আবারো জহিরের আপন জেঠাতো ভাই ফজলু মোল্লার ছেলে জাহাঙ্গীর কে হত্যার উদ্দেশ্য গুলি করে পালিয়ে যাওয়ার সময় গ্রাম বাসী হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে তিতাস থানা পুলিশের হাতে অস্র সহ সোর্পদ করেন।

ইফতারের আগ মু'হু'র্তে সড়ক দু'র্ঘ'ট'না'য় ১৩ জনের মৃ'ত্যু
12/03/2026

ইফতারের আগ মু'হু'র্তে সড়ক দু'র্ঘ'ট'না'য় ১৩ জনের মৃ'ত্যু

দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মেজর  (অবঃ) মোহাম্মদ আলী সুমন গ্রেফতার।F...
06/10/2025

দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন গ্রেফতার।

Fb News Titas

22/09/2025

তিতাসে বিএনপির কমিটিতে আওয়ামী দোষর সাইফুল।

তৃণমূল বিএনপি হতাশ...

Fb News Titas

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fb News Titas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share