08/07/2026
মা হওয়ার পর বুঝেছি, আমার জীবনের সবচেয়ে বড় ত্যাগ ছিল আমার ক্যারিয়ার। একজন শিক্ষিত নারী হয়েও আমি আমার দুই সন্তানের জন্য সেই পথ ছেড়ে দিয়েছি। কিন্তু আজও মনে হয়, এই ত্যাগের চেয়ে বড় কোনো অর্জন নেই।
আমি শুধু তাদের মা নই—আমি তাদের প্রথম শিক্ষক, প্রথম আশ্রয়, প্রথম নিরাপত্তা আর সারাক্ষণের পাহারাদার। তারা যখন ঘুমিয়ে থাকে, তখনও আমার মন তাদের দিকেই থাকে। আমি যখন রান্না করি, তখনও তাদের খেয়াল রাখি। এমনকি ওয়াশরুমে বা গোসলের সময়ও মনে পড়ে, আমার সন্তানরা ঠিক আছে তো?
পৃথিবীতে মায়ের মতো আপন মানুষ হয়তো আর কেউ হয় না। একজন মা নিজের সুখ-স্বপ্নের অনেকটা অংশ নীরবে সন্তানের জন্য রেখে দেন। বিনিময়ে তিনি শুধু চান—তার সন্তানরা যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে, ভালো মানুষ হয়ে বড় হয় এবং জীবনে সুখে থাকে।
জীবনের এই কয়েক বছরে আমি একটি বিষয় গভীরভাবে বুঝেছি—একটি মেয়েকে এমনভাবে বড় করা উচিত, যেন সে কখনো নিজের সম্মান, আত্মমর্যাদা ও স্বপ্ন হারিয়ে না ফেলে। আর একটি ছেলেকে এমন শিক্ষা দেওয়া উচিত, যেন সে বড় হয়ে তার জীবনসঙ্গীকে সম্মান করে, ভালোবাসে, নিরাপত্তা দেয় এবং তার পাশে একজন সত্যিকারের মানুষ হয়ে দাঁড়ায়।
আমার সন্তানদের জন্য আমার একটাই দোয়া—হে আল্লাহ, তাদের এমন মানুষ বানিয়ে দিও, যাদের চরিত্র হবে সুন্দর, হৃদয় হবে দয়ালু, আর যারা অন্যের জীবনে শান্তি বয়ে আনবে। তাদেরকে সব ধরনের দুঃখ-কষ্ট, অকল্যাণ ও বিপদ থেকে হেফাজত করুন। আমীন।
আমি তাদের মা। আমি তাদের শিক্ষক। আমি তাদের পাহারাদার। যতদিন বেঁচে আছি, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার এবং সবসময় তাদের নিরাপদ রাখার।🤲🤲
লেখাটা অনেক বড় হয়ে গেছে কিন্তু আজ আমি অনেক বেশি ইমোশনাল হয়ে আছি আমার সন্তানদের জন্য । মেয়েটা আজকে পরে গিয়ে ব্যথা পেয়েছে তখন তাকে বসে বসে এই কথাগুলিই বলছিলাম। যে মা তোমার আর তোমার ভাইয়ের পাহারাদার সারাদিন যেমন তোমাদেরকে দেখেশুনে রাখি তোমরা ঘুমিয়ে গেলেও মা কিন্তু ঠিকই তোমাদের খেয়ালে খেয়ালে রাখি।
মায়ের মত পাহারাদার আর কেউ হতে পারে না ❤️