Upside Down

Upside Down Spread your positivity and let it spread over,,,

খারাপ সময় আমাদের জন্য মানুষ চেনার আতশকাচ।
18/05/2026

খারাপ সময় আমাদের জন্য মানুষ চেনার আতশকাচ।

02/04/2026

পৃথিবী তা বড়ই অদ্ভুত, যতক্ষণ আপনি নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের চিন্তা করবেন আপনি মহান, যখনই নিজের ভালো টা বুজবেন, তখন ই আপনি শয়তান। অথচ আমরা যদি একে অপরের মতামত কে সম্মান করতাম একে অপরের স্বার্থ দেখতাম হয়ত আরও উত্তম হত!

চোখ খোলা থাকলেই যে আমরা সত্যটা দেখি—তা সবসময় নয়।অনেক সময় যা দেখি, তা আবেগে বড় হয়ে যায়, ভয় বা ধারণায় উল্টে যায়।একটু থামুন...
06/01/2026

চোখ খোলা থাকলেই যে আমরা সত্যটা দেখি—তা সবসময় নয়।
অনেক সময় যা দেখি, তা আবেগে বড় হয়ে যায়, ভয় বা ধারণায় উল্টে যায়।
একটু থামুন, নিজেকে শান্ত করুন, আবার দেখুন—
হয়তো সেখানে কিছুই নেই, শুধু আমাদের মনটাই ব্যস্ত ছিল।

প্রকৃতিতে পানি হলো সবচেয়ে সহজলভ্য এবং সহজে ব্যবহারযোগ্য উপাদানগুলোর একটি। অথচ অকৃতজ্ঞ মানুষ খুব সহজেই পানির গুরুত্ব অস্ব...
29/12/2025

প্রকৃতিতে পানি হলো সবচেয়ে সহজলভ্য এবং সহজে ব্যবহারযোগ্য উপাদানগুলোর একটি। অথচ অকৃতজ্ঞ মানুষ খুব সহজেই পানির গুরুত্ব অস্বীকার করে। কারণ তারা ভাবে—পানি তো শুধু পানিই।

কিন্তু ভুলে যাবেন না, এই পানিই একসময় কঠিন বরফ হয়ে টাইটানিকের মতো বিশাল জাহাজ ডুবিয়ে দিয়েছিল। এই পানিই আবার জলোচ্ছাস হয়ে মুহূর্তের মধ্যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে পারে।

তাই মনে রাখুন, আপনি যদি পানিকে তার স্বাভাবিক রূপ বদলাতে বাধ্য করেন, তবে তার পরিণতি ভোগ করার জন্যও প্রস্তুত থাকতে হবে।

27/12/2025

জনৈক ইমাম কতিপয় লোক কে অন্যের গিবত করতে শুনে বলল,-হায় হায় তোমরা আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করছো ?
গিবতকারী উত্তর দিল-
হুজুর আমার তো কোন ভাই মারা যায়নি।
এই হচ্ছে এখন আমাদের অবস্থা।

মানুষের ভিড়ে কিছু মানুষ থাকে—যারা ভাঙা আয়না, চূর্ণ কাচ, ভাঙা জিনিস খুঁজে বেড়ায়। তারা সেগুলো জোড়া লাগানোর চেষ্টা করে না,...
06/12/2025

মানুষের ভিড়ে কিছু মানুষ থাকে—যারা ভাঙা আয়না, চূর্ণ কাচ, ভাঙা জিনিস খুঁজে বেড়ায়। তারা সেগুলো জোড়া লাগানোর চেষ্টা করে না, বরং আরও ভেঙে নেয়—সহজে বহন করার জন্য। আমাদের জীবনেও ঠিক এমনটাই ঘটে।
আমাদের দুঃখের গল্প শোনে তারা, যেন সেই গল্পই হয় তাদের হাতের হাতুড়ি—যা দিয়ে তারা আমাদের আরও ভেঙে নতুনভাবে গড়তে চায়, কিন্তু কখনো পুনর্গঠন করতে নয়।

তাই আমি শিখেছি—সমুদ্রসম দুঃখে ডুবে থেকেও হাসি বিক্রি করতে।
কারণ মানুষ আমাকে দেখে, কিন্তু কখনো সত্যিকারের আমাকে দেখে না।

আপেল এর নতুন এপল পকেট, মাত্র ৩০৫০০ টাকা, কিনলেও ফকির, গলায় জুলাইলে দেখতেও ফকির ই লাগবে।
15/11/2025

আপেল এর নতুন এপল পকেট, মাত্র ৩০৫০০ টাকা, কিনলেও ফকির, গলায় জুলাইলে দেখতেও ফকির ই লাগবে।

শেষের আগের লাইন টা !এক মহিলা টাওয়েল পরে নাচছে তাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হাজার হাজার লাইক। অন্যদিকে ভাল কন্টেন্টে ৫০০ ভিউজ ...
27/10/2025

শেষের আগের লাইন টা !

এক মহিলা টাওয়েল পরে নাচছে তাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হাজার হাজার লাইক। অন্যদিকে ভাল কন্টেন্টে ৫০০ ভিউজ ১৫০ লাইক। এটাই হয়ে গিয়েছে ফেসবুকের আসল ছবি।

কেউ সকালে আলু পটল খাচ্ছে নাইটি পরে, আবার ক্যাপশনে লেখা "দেওর কে আজ যা দিলাম!" ব্যাস তা দেখার জন্যই একেবারে হুড়মুড়িয়ে পড়ছে মানুষ। না জানি ভিডিওর শেষে দেওরকে কী দেবে! এটা জানার উৎসাহে।

অন্যদিকে কবি নজরুল কে নিয়ে একটা কন্টেন্ট লিখুন, মুহূর্তের মধ্যে নাক বেঁকিয়ে এড়িয়ে যাবে ফলোয়ার্সরা। ওইসব জ্ঞান দেখে কী হবে? কবিতা দেখে কী হবে?

আসল ভাল লাগা আছে ভাবির নাইটির তলায়। এই জন্যই পাবলিক ডিম্যান্ড অনুযায়ী নাইটির কদর বাড়ছে। হুড়মুড়িয়ে নাইটি পরে পরে রিলস করতে নেমে পড়েছেন ছেলে-মেয়ে নির্বিশেষে।

ও বাবা! তাতেই আবার নাকি লক্ষ লক্ষ উপার্জনও হয়েছে। আর এই দেখে আর একদল ক্রিয়েটিভিটি বাড়াতে ছায়া পরেই ভিডিও করা শুরু করেছে।

মাঝ বয়সী কিছু মহিলার কথা তো ছেড়েই দিন, তাঁরা মুখে বলছেন, "জানেন প্রেম করলে কত দুঃখ পেতে হয়?" কবিতার ভঙ্গিতে, তবে এই বলাতে ভিউজ বাড়ছে না এটাতে ক্রিয়েটিভিটিও নেই। আসল ব্যাপার হল বক্ষ বিভাজিকা প্রদর্শন।

মানে পাতি কথায় বুকের খাঁজ দেখিয়ে কবিতা বললে কবিতা কেউ শুনুক না শুনুক ভিউজ তো বাড়বে। অর্থাৎ ফেসবুকের এই মনিটাইজেশনের চক্করে বোঝা গিয়েছিল গোটা দেশ আটকে রয়েছে বক্ষ বিভাজিকা, ছায়ার কাপড় আর নাইটির গভীরতায়। "দেখুন তো আমি কী পরে আছি?" এক মহিলা খালি গায়ে স্তন ঢেকে পাবলিককে ভিডিওতে প্রশ্ন করছেন, আর তাতে পাবলিকের কী উচ্ছাস! এর থেকেই এক ধাক্কায় সেই মাসের সংসারের টাকাটা উঠিয়ে নিয়েছেন মহিলা।

কমেডিও তো দুর্দান্ত!

কী দারুণ খিস্তি। কমেডি মানেই এখন কে কত ভাল খিস্তি দিতে পারে। আর তাতেই পাবলিক হেসে গড়াগড়ি খাচ্ছে।

কী মনে হয় এটাই সমাজ? এইভাবে পেট চালানো যায়? শিক্ষার দাম কি ভুলেই যাব আমরা।?

ভাগ্যিস রিলস থেকে আয় কমানো হয়েছে নইলে আমার আপনার সন্তানকেও একদিন স্কুলে বসিয়ে শেখানো হত পড়াশুনো করে লাভ নেই ফেসবুক খুলে খাঁজ দেখো, খাঁজ দেখাও , তাতেই বাড়ি গাড়ি কিনতে পারবে বা শেখানো হত পাবলিক অ্যাট্রাক করতে বাপ, দেওর কাকু বা শ্বশুরকে নিয়ে কেমন সেক্সুয়াল কন্টেন্ট বানানো যায়। এবার একটু নিজের রুচি বদলান নইলে নতুন প্রজন্মকে আর কি শেখাবেন!!

শুধুমাত্র "ক" বর্ণ ব্যবহার করে একটি দীর্ঘ অনুচ্ছেদ:কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরানি কৃশকায় কার্তিক কুমার কর্ম...
23/10/2025

শুধুমাত্র "ক" বর্ণ ব্যবহার করে একটি দীর্ঘ অনুচ্ছেদ:

কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরানি কৃশকায় কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল, "কাকা, কড়িকাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত। কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি‌কলমের কল্যাণে, কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন। কিন্তু কাকা, কস্মিনকালেও কেহ কি কখনো কহিয়াছেন কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মীরি কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্ক্ষিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল?

কাজে কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতূহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিৎ কর্ণপাত করিয়া ক্লান্ত কৃশকায় কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহিলেন।

কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কলস কাঙ্খে করিয়া কালোকেশী কাকিকে কহিল, কাবেরী কোলের কেয়া-কুঞ্জে কোয়েলের কলকাকলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কন্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশমা! কিন্তু কাকি, কদর্য কাক কী কারণে কর্কশ কন্ঠে কানের কাছে কেবল কা কা করে?

কাঁচের কঙ্কন করিয়া কিংকর্তব্যবিমূঢ় কাকি কিলানো কাঁঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন, কুৎসিত কেতাদুরস্ত কাকের কাজই কা কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো।

(Little modified from the original by Asit Baran Sarkar)

“যৌথ পরিবারে থাকা এক নীরব শিল্প”যৌথ পরিবারে প্রত্যেকের জীবনের ছন্দ আলাদা — শিশু, বয়োজ্যেষ্ঠ, দম্পতি — সবাই এক ছাদের নিচ...
22/10/2025

“যৌথ পরিবারে থাকা এক নীরব শিল্প”
যৌথ পরিবারে প্রত্যেকের জীবনের ছন্দ আলাদা — শিশু, বয়োজ্যেষ্ঠ, দম্পতি — সবাই এক ছাদের নিচে।
একজন তরুণের পরিপক্বতা বোঝা যায় সে কত রাত জাগে তাতে নয়, বরং সে কত শান্তভাবে অন্যদের সঙ্গে থাকে তাতে।
নিজের অভ্যাস — যেমন ঘুমের সময়, কথা বলার শব্দ, বা ফোনে কথা বলার অভ্যাস — সামঞ্জস্য করা কোনো বাধা নয়, বরং এটা সম্মানের পরিচয়।
একজন চিন্তাশীল মানুষ এমনভাবে বাঁচে, যেন তার উপস্থিতি অন্যের রাতকে অশান্ত নয়, বরং প্রশান্ত করে তোলে।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ব্রেকিং ব্রেকিং ,,,,,,,,,,,,,,,,,,,,,,২৯ বছরের অপেক্ষার পর অবশেষে রমনা থানায় সালমান শা...
22/10/2025

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ব্রেকিং ব্রেকিং ,,,,,,,,,,,,,,,,,,,,,,
২৯ বছরের অপেক্ষার পর অবশেষে রমনা থানায় সালমান শাহ্ হ*ত্যা মামলা গ্রহণ করেছেন, এবার সামিরা গং এই হ**ত্যা**র সাথে যারা জড়িত তাদের বিচার হবে বিচার হবে বিচার হবে ইনশাল্লাহ এই বাংলার মাটিতে।
We want justice for Salman Shah

Address

Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Upside Down posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share