13/04/2026
মাতারবাড়ীতে ছাত্রসেনা কর্মী সজীবের মৃত্যুতে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক | মাতারবাড়ী জনতার কণ্ঠ
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার একনিষ্ঠ কর্মী সজীবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মাতারবাড়ী ইউনিয়নের আওতাধীন ৩নং শাখার সক্রিয় কর্মী সজীব দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি শেষ পর্যন্ত ইন্তেকাল করেন।
মরহুম সজীব ছিলেন একজন আদর্শবান, সৎ ও ধর্মপ্রাণ তরুণ। তিনি প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (ﷺ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।
পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কাজেও অংশগ্রহণ করে এলাকাবাসীর কাছে প্রশংসিত ছিলেন।
জানা গেছে, মরহুম সজীবের জানাজা নামাজ আজ জুহুরের নামাজের পর উত্তর রাজঘাট ইউনুছিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়া, সজীবের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।