Kutupalong News Ktn

Kutupalong News Ktn Online news Network platform - সত্য সব সময় সুন্দর সঠিক তথ্য অনুযায়ী আমাদের পথ চলা,বিস্তারিত ইনবক্স করে পাশে তাকুন ধন্যবাদ।

উখিয়া প্রেসক্লাবের ৩৫ বছরের ইতিহাসে সভাপতি হিসেবে সাঈদ মু. আনোয়ারের অনন্য রেকর্ডআবু তাহের (আজাদ) উখিয়া কক্সবাজার। উখিয়া ...
31/08/2026

উখিয়া প্রেসক্লাবের ৩৫ বছরের ইতিহাসে সভাপতি হিসেবে সাঈদ মু. আনোয়ারের অনন্য রেকর্ড

আবু তাহের (আজাদ)
উখিয়া কক্সবাজার।

উখিয়া প্রেসক্লাবের ৩৫ বছরের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে টানা তিনবার সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে অনন্য রেকর্ড গড়েছেন সাংবাদিক সাঈদ মুহাম্মদ আনোয়ার।

দীর্ঘ সময় ধরে উখিয়া প্রেসক্লাবের নেতৃত্ব দেওয়া এই সাংবাদিক এবার গঠনতন্ত্রের বাধ্যবাধকতার কারণে সভাপতি পদে প্রার্থী হওয়ার সুযোগ পাননি।

এ বিষয়ে সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, “উখিয়া প্রেসক্লাবের ৩৫ বছরের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে রেকর্ড গড়ে টানা তিনবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। গঠনতন্ত্রের বাধ্যবাধকতার কারণে এবার সভাপতি পদে প্রার্থী হওয়ার সুযোগ আমার ছিল না।”

তিনি বলেন, দায়িত্ব পালনকালে উখিয়া প্রেসক্লাবের স্বার্থরক্ষা এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও প্রেসক্লাব ও সাংবাদিকদের স্বার্থে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংগঠনের সদস্য ও স্থানীয় সাংবাদিকদের মতে, উখিয়া প্রেসক্লাবের ইতিহাসে টানা তিনবার সভাপতির দায়িত্ব পালন করা সাঈদ মুহাম্মদ আনোয়ারের নেতৃত্ব সংগঠনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।

উল্লেখ্য, সাঈদ মুহাম্মদ আনোয়ার উখিয়া প্রেসক্লাবের রেকর্ড টানা ৩ বারের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ইতিপূর্বে কক্সবাজার জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক ইনানী পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক দৈনন্দিন পত্রিকার বার্তা সম্পাদক এবং দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দীর্ঘ দেড় যুগের বেশি সময় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি পোস্ট, জাতীয় বাংলা দৈনিক আলোকিত বাংলাদেশ এবং সরকার অনুমোদিত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারে কর্মরত রয়েছেন।

তিনি সাংবাদিকতা পেশায় দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে কর্মরত রয়েছেন।

BNP Media Cell Imranul Hoque
29/08/2026

BNP Media Cell Imranul Hoque

27/08/2026

উখিয়ার কুতুপালং উত্তর জামে মসজিদ হইতে রাস্তাটি দীর্ঘ সময় ধরে হচ্ছে না উন্নয়ন,তবে প্রাথমিক সংস্কার করে লাগব টানছেন স্থানীয়রা,এমত অবস্থা স্থানীয় ইউপি সদস্য ও মাননীয় সংসদ সদস্য জনাব শাহ জাহান চৌধুরীর সুদৃষ্টি কামনা করেছেন।

25/08/2026

২৫ আগষ্টের দিনে যা বললেন রোহিঙ্গা নেতা মাষ্টার খালেদ

25/08/2026

কক্সবাজারের কুতুপালং সহ বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরে নিরাপদ প্রর্ত্যাবাসন চেয়ে ২৫ আগস্ট পালন।

অনলাইন প্লাটফর্ম কে পুঁজি করে ব্লাক মেইল করে যাচ্ছে টিকটকার ইউনুস নামের এক মাদক কারবারি। নিজস্ব প্রতিবেদক সম্প্রতি সামাজ...
24/08/2026

অনলাইন প্লাটফর্ম কে পুঁজি করে ব্লাক মেইল করে যাচ্ছে টিকটকার ইউনুস নামের এক মাদক কারবারি।

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও প্রকাশে জানা যায় কক্সবাজার জেলার রামু উপজেলার টুয়াইংগ্গাকাটা এলাকার বাসিন্দা ইউনুস নিজের ব্যক্তিগত টিকটক ও ফেসবুক প্লাটফর্ম কে পুঁজি করে মেয়েদের ছবি এ আই দিয়ে এডিট করে ব্লাক মেইল সহ নানান ভাবে অশ্লীলতার সৃষ্টি করছে বলে জানা যায়।

জানা যায় সুন্দরী মেয়ে টার্গেট করে অর্থের বিনিময়ে বা কৌশল বিনিময় করে বাসায় দাওয়াত দিয়ে বা কোন সুন্দরী মেয়ে ভাইরাল হতে দেখলে তার ছবি স্কিন সর্ট করে নিয়ে এ আই দিয়ে এডিট করে তা আবার পুনরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে তাকেন এই মোহাম্মাদ ইউনুস এই যুবক, যা একটা স্বা-জ্ঞানী মেয়ের জন্য মানসম্মানক্ষুন্নকর বলে মনে করছেন এমন ভুক্তভোগীরা।

তবে তার এসব বিষয়ে সামাজিক যোগাযোগ জানতে পারি নারী লোভী ও নারীদের সরলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অসহায়ত্বের সুযোগ নিয়ে মেয়েদের জীবন নিয়ে এমন ঘটনা দুঃখজনক বলে মনে করছেন সমাজের গন্যমাণ্য ব্যক্তিরা

24/08/2026

টিকটকের আড়ালে ইয়াবা কারবারে জড়িত ইউনূস কতৃক প্রবাসী সানি কে দেশে আসলে হত্যা করার প্লান নিয়ে লাইভে এসে হুমকি,মাদক কারবারি কে প্রশাসনের নজরদারিতে রাখা প্রয়োজন!

24/08/2026

গুলশানে স্পা সেন্টারে অভিযানে ৫০ এর অধিক আটক

23/08/2026

রোহিঙ্গা ক্যাম্পে নিউজ কভার করতে গেলে RRRC এর অনুমতি নেওয়া প্রয়োজন,এই বিষয়টা নিয়ে বার বার রোহিঙ্গা ক্যাম্প প্রশাসন প্রশ্নবৃদ্ব বা কোন না কোন তর্কে জড়াচ্ছে,কর্মবিমুখ এই দায়িত্বশীল পুলিশকে হেনস্তা করা হচ্ছে প্রতিনিয়ত তবে কেনো হচ্ছে সে প্রশ্ন খুঁজে দেখলে বুঝবেন আসল দুশটা কোথায় পড়ে আছে!

20/08/2026

ঘুমধুমে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

Address

Kutupalong, Ukhia To Teknaf, Arkan Road
Cox's Bazar
4750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kutupalong News Ktn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share