21/01/2026
কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশি অভিযানে দুইজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে চালানো অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১০–১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা সম্ভব হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে অন্য সদস্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কিরিচ, ছুরি, দা, হাতুড়ি, চাইনিজ কুড়াল, গ্রিল কাটার যন্ত্রসহ বিভিন্ন ভয়ংকর অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় রামু ও আশপাশের এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
#নিরাপদরামু