S A Khushi

S A Khushi জীবন তো একটাই।তাই উপভোগ করুন
(3)

১৪০০ টাকার কুকার মাত্র ৯৯৯ টাকা ৩ দিনের অফার চলছে
04/07/2026

১৪০০ টাকার কুকার মাত্র ৯৯৯ টাকা
৩ দিনের অফার চলছে

27/06/2026

মোবাইলে কথা বলার সময় পুরোটা' শেষ না করেই ঠা'স করে লাইনটা কে” টে দেওয়া মানুষটা আপনার কি হয়?

26/06/2026

আপনার ফোনে তোলা খাবারের ছবি দেখি কারটা বেশি লোভনীয় 🤣

24/06/2026

অতিরিক্ত দুশ্চিন্তা কি মানুষের জীবন নষ্ট করে দেয়?

আমার ব্রেইন সবসময় একটিভ থাকে এত চিন্তা এত প্রেশার।

বাইরে থেকে দেখলে মনে হবে আমার জীবন স্মথ কিন্তু আমার জীবনে অনেক কিছু না পাওয়ার রিগ্রেট আমাকে ঠিকঠাক বাঁচতে দেয় না।

এই ব্রেইন আমাকে সব সময় ওভারথিংক করায়। আমি ঠিকভাবে কিছুই করতে পারিনা এত চিন্তা করতে করতে আমি ঠিক ভাবে বাঁচতে পারি না।

আমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা ভীষণ ভাবে ভাবায় অসুস্থ করে ফেলে আমি আসলে কি করতে পারি!🖤

মুরগী দিয়ে রান্নার জন্য আলু ভেজেছিলাম,একটা একটা খেতে খেতে হটাৎ দেখি অর্ধেক শেষ🤦‍♀️আলু ভাজা এত্তো মজা,আগে জানতাম না।
14/06/2026

মুরগী দিয়ে রান্নার জন্য আলু ভেজেছিলাম,একটা একটা খেতে খেতে হটাৎ দেখি অর্ধেক শেষ🤦‍♀️
আলু ভাজা এত্তো মজা,আগে জানতাম না।

বিশ্বকাপ উপলক্ষে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা...আসসালামু আলাইকুম।বিশ্বকাপের উন্মাদনা শুরু হতে যাচ্ছে। খেলা দেখার জন্য আমরা অ...
10/06/2026

বিশ্বকাপ উপলক্ষে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা...
আসসালামু আলাইকুম।

বিশ্বকাপের উন্মাদনা শুরু হতে যাচ্ছে। খেলা দেখার জন্য আমরা অনেকেই বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপ বা অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করি। কিন্তু এই সময়টিকে কেন্দ্র করে সাইবার অপরাধীরাও সক্রিয় হয়ে ওঠে।

বিশ্বকাপের আগে এবং চলাকালীন সময়ে অনেক নতুন অ্যাপ প্রকাশ করা হয়, যেগুলোর নাম হয়তো আপনি আগে কখনো শোনেননি। বিশেষ করে আপনি এখন ফেসবুকে দেখতে পাবেন “একটা অ্যাপে দেখুন ২০০ প্লাস টিভি চ্যানেল” বা ”বিশ্বকাপ ফুটবল দেখুন সম্পূর্ণ বিনামূল্যে” এমন সব মুখরোচক বিজ্ঞাপন। ভুলেও এগুলো ডাউনলোড/ইনস্টল করবেন না। এসব অ্যাপের একটি বড় অংশ তৈরি করা হয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া কিংবা আর্থিক প্রতারণার উদ্দেশ্যে। অসতর্কতাবশত এসব অ্যাপ ইনস্টল করলে আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ তথ্য অন্যের হাতে চলে যেতে পারে।

কিছুদিন আগে দেশের বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, টিভি দেখার জন্য গুগল থেকে একটি অ্যাপ ডাউনলোড করার পর মুহূর্তের মধ্যেই কিছু মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যায়। মূলত এসব অ্যাপ ব্যবহারকারীদের অজান্তেই বিভিন্ন অনুমতি নিয়ে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেয়, যা পরে প্রতারণার কাজে ব্যবহৃত হয়।

আমার পরিচিত একজনও শুধুমাত্র খেলা দেখার উদ্দেশ্যে গুগল থেকে একটি অ্যাপ ডাউনলোড করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি তার ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সৌভাগ্যবশত পরে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু সবার ক্ষেত্রে এমনটি নাও হতে পারে।

তাই বিশ্বকাপ চলাকালীন সময়ে প্লে স্টোর বা অফিসিয়াল অ্যাপ স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দিচ্ছি। কোনো অ্যাপ ইনস্টল করার আগে এর ডেভেলপার, রিভিউ এবং ডাউনলোড সংখ্যা যাচাই করুন। অচেনা ও সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকেও বিরত থাকুন।

বিশ্বকাপের আনন্দ উপভোগ করুন, তবে নিজের ডিজিটাল নিরাপত্তার বিষয়েও সচেতন থাকুন। আপনার সামান্য সতর্কতাই আপনাকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারে।

~ রাহাদুল ইসলাম সুজন

আমার মনেহয় প্রতিটা মেয়ের জীবনে এমন একজন দুইজন ছেলে আসে, যারা তার পায়ের নিচে দুনিয়া এনে দিতে প্রস্তুত থাকে৷ এইসব ছেলেরা এ...
23/05/2026

আমার মনেহয় প্রতিটা মেয়ের জীবনে এমন একজন দুইজন ছেলে আসে, যারা তার পায়ের নিচে দুনিয়া এনে দিতে প্রস্তুত থাকে৷ এইসব ছেলেরা এত ভালো হয়, এত অসাধারন হয়৷ কিন্তু কোনো একটা কারনে এদের আমরা ভালোবাসতে পারিনা৷ মানে এর জন্য দুনিয়ার সব ফিলিংস আসে, রোমান্টিক ফিলিংস ছাড়া৷ কত এমন হইসে যে আমার নিজেরই গিল্ট লাগতো যে এর মাঝে সব আছে তাও এরে কেন ভালোলাগতেসেনা? কিন্তু এই প্রশ্নের আসলে কোন যথপোযগী উত্তর নাই৷ লাগেনা মানে লাগেনা৷ প্রেমের সম্পর্কে সকল উত্তর বাইনারিতে হয়৷ হয় ভালোলাগে, নাইলে লাগেনা৷ হয় ভালোবাসি, নাইলে বাসিনা৷ মাঝখানে কোন যদি কিন্তু তবে তাহলে নাই৷

এদের ভালোবাসতে না পারার জন্য আফসোস হয়, কিন্তু এদের জন্য ভালোবাসা হয়না৷ এজন্য মেবি কোনো কুতুব বলছিলো, "No matter how pure your intentions are, people have the right to decline it and that's okay"

খিচুড়ি
18/05/2026

খিচুড়ি

কেউ একজন পোস্ট দিসে “If love ever finds me threads”. ওখানে অনেকে অনেক হোলসাম সব কমেন্ট করসে। কিন্তু একজন লিখসে “If love ...
20/04/2026

কেউ একজন পোস্ট দিসে “If love ever finds me threads”. ওখানে অনেকে অনেক হোলসাম সব কমেন্ট করসে। কিন্তু একজন লিখসে
“If love ever finds me, I hope it comes with the same reciprocation and intensity. I hope I'm not alone in my love”
আমার মনে হয়নি এর চাইতে অ্যাকুরেট আর কিছু লিখসে কেউ।

আমরা অনেক সময় দুনিয়ার সবার সাথে রাগটাগ দেখাই অথচ নির্দিষ্ট একজনের কথা উঠলে ভালনারেবল হয়ে যাই। আবার কেউ কেউ নিজেকে নিজে কনসোল করে এই ভেবে যে, Probably one day that person will love him back. এই যে গোটা দুনিয়ার সামনে ড্যাম কেয়ার দেখায়ে একজনের সামনে হেল্পলেস হয়ে যাওয়া, এই জিনিসটা কে কিভাবে নেয় আমি জানি না।

কিন্তু কমেন্ট টা দেখে আমারও মনে হলো,
If love ever finds me, I really hope I'm not alone in my love. I hope my feelings are reciprocated with the same intensity, same efforts.

©️ Tanjina Tabassum Rafi

এই মেয়েকে বিয়ে করবে কে?”এই প্রশ্নটা যারা করে, তারা আসলে প্রশ্ন না, নিজেদের লেভেলটাই প্রকাশ করে।পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮৩...
19/04/2026

এই মেয়েকে বিয়ে করবে কে?”
এই প্রশ্নটা যারা করে, তারা আসলে প্রশ্ন না, নিজেদের লেভেলটাই প্রকাশ করে।

পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮৩০ কোটি।
এই ৮৩০ কোটির ভিড়ে এমন মানুষও আছে যারা পাহাড়ে একা থাকে, আবার এমনও আছে যারা সমুদ্রের তলায় ডুব দিয়ে জীবন কাটায়। জাতি, ধর্ম, বর্ণ, আদর্শ, চিন্তাভাবনা-সব মিলিয়ে পৃথিবীটা এক বিশাল বৈচিত্র্যের জায়গা।
কেউ নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত, কেউ নিজের শান্তি নিয়ে, কেউ পৃথিবী বদলাতে চায়, কেউ মহাকাশ নিয়ে ভাবে।

মানে পৃথিবীটা বিশাল।
অপশনও বিশাল।
সম্ভাবনাও বিশাল।

কিন্তু এই বঙ্গে, কিছু “লিমিটেড এডিশন” ব্যাঙ আছে।
যাদের কাছে পৃথিবী মানে তাদের পুকুর, আর জ্ঞান মানে কুয়ার দেওয়ালে ধাক্কা খাওয়া ইকো।

ওরা খুব সিরিয়াসলি বসে হিসাব করে,
এই মেয়েটা বেশি কথা বলে, বিয়ে হবে না।
এই মেয়েটা নাচে, বিয়ে হবে না।
এই মেয়েটা ঘুরে বেড়ায়, বিয়ে হবে না।
এই মেয়ের বয়স বেশি,বিয়ে হবে না।

মেয়ে মানুষ কি করবে, কি পরবে, কিভাবে হাসবে, কাকে বিয়ে করবে।
এমনকি কিভাবে নিঃশ্বাস নেবে- সবই এদের “লাইফ ম্যানেজমেন্ট প্রজেক্ট”।

সাল ২০২৬,
মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার প্ল্যান করছে,
আর এরা এখনো “মেয়ে মানুষ আর বিয়া” এই টপিকেই থিসিস লিখে যাচ্ছে।

ওদের সবচেয়ে বড় ট্যালেন্ট, নিজেদের লেভেলকে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড ধরে নেওয়া।
তাদের পুকুরে যে ফিট হবে না,
সে “সমস্যা”।
তাদের মাথায় যে ঢুকবে না,
সে “অযোগ্য”।

সমুদ্রের তিমি দেখলে বলবে
“এত বড় হয়ে লাভ কী? আমাদের পুকুরে নামতেই পারবে না!”
ডলফিন দেখলে বলবে,
“এইটা বেশি লাফায়, সংসার টিকবে না!”

আপনি রংপুরের রফিক হয়ে যদি ভাবেন, নোরা ফাতেহীকে বিয়ে করবে কে?
তাহলে দুঃখিত, এই চিন্তায় নোরা ফাতেহীর জীবনে ০.০০% ইমপ্যাক্ট পড়ে। কারণ আপনার চিন্তা তার লাইফের লেভেলে পৌঁছানোর আগেই আউটডেটেড হয়ে যায়।

পৃথিবীতে কেউ বিয়ের অভাবে পড়ে থাকে না। ঘিলুর অভাবে পড়ে, যখন তাদের চিন্তা শুধু কারো জীবনকেন্দ্রিক আটকে যায়।

তাই এখনো যদি কাউকে দেখে মনে হয়,
“এই মেয়েকে বিয়ে করবে কে?”

তাহলে একটু আপডেট হয়ে নেন-

আপনার পুকুরের হিসাব দিয়ে সমুদ্র মাপতে যাইয়েন না।
আপনি যাকে ‘অযোগ্য’ ভাবছেন,
সে আপনার জন্য না, বরং
আপনার দুনিয়াটাই তার জন্য ছোট আর শ্যাওলাময়, যেখানে সে ভুলেও আছাড় খাবেনা।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when S A Khushi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share