Barakha

Barakha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barakha, Video Creator, laksam, Cumilla.
(1)

Habiba's Luxury Wear brings you trendy and premium-quality collections.For those who are looking for elegant outfits with no compromise in quality,your most trusted choice.send us a message in the inbox or call us at: 01785480040

12/04/2026

মানুষ অনেক সময় নিজের আত্মসম্মানের চেয়েও বেশি আকুল হয়ে পড়ে ভালোবাসার জন্য। সেই আকাঙ্ক্ষা ধীরে ধীরে তাকে এমন এক মায়ার জালে জড়িয়ে ফেলে, যেখান থেকে বের হওয়া সহজ নয়। এই দুর্বলতার সুযোগ নিয়ে কেউ যখন বারবার আঘাত করে, তখন ভেতরে ভেতরে মানুষটা ভেঙে যেতে থাকে।
মায়ার টানে আমরা অনেক অপমান, অনেক কষ্ট নীরবে সহ্য করে নিই—শুধু এই আশায় যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু একটা সময় আসে, যখন সেই তীব্র ভালোবাসার তৃষ্ণার চেয়েও আত্মসম্মান বড় হয়ে দাঁড়ায়।
আর যেদিন মানুষ বুঝতে পারে যে “ভালোবাসা”র নামে সে আসলে নিজেকেই ছোট করে ফেলছে, সেদিন সে আর পেছনে তাকায় না। সব মায়া ছিঁড়ে, একা পথ চলাটাই তখন তার কাছে সবচেয়ে শান্তির মনে হয়।

🖋️উম্মে হাবিবা।

07/04/2026

এই মুহূর্তে যে কষ্ট আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, বিশ্বাস রাখুন—এই কষ্টই আপনাকে ধীরে ধীরে মানসিকভাবে আরও দৃঢ় করে তুলছে। জীবনের কঠিন সময়গুলোই মানুষকে পরিপূর্ণ করে, এই দহন ছাড়া আসল শক্তি তৈরি হয় না। আজ আপনি যে যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছেন, একদিন সেটাই আপনার সুরক্ষা হয়ে দাঁড়াবে।
আগামীতে যখন আরও বড় কোনো চ্যালেঞ্জ সামনে আসবে, তখন আপনি নিজেই ভাববেন—এর চেয়েও কঠিন সময় তো আমি পার করে এসেছি! এই আত্মবিশ্বাসই আপনাকে অদম্য করে তুলবে। তাই আজকের এই ক্ষতগুলোকে শুধু কষ্ট হিসেবে না দেখে, নিজের ভেতরের শক্তি হিসেবে গ্রহণ করুন।
কারণ, পাথর যেমন বারবার আঘাত সহ্য করে একসময় মূর্তিতে পরিণত হয়, ঠিক তেমনই—আপনিও এই সময়ের ভেতর দিয়ে নিজেকে গড়ে তুলছেন একজন শক্ত, স্থির ও অটল মানুষ হিসেবে… 🩶

🖋️ umma habiba.

"আম্মা ,আমারে সাবান দিয়ো। ৩ দিন আগে সাবান সেশ। একটা সাদা পানজাবি দিয়ো আগেরটা সিরা গেসে।ইফতারে বুট মুরি দেয় রাইতে সবাই ব...
15/03/2026

"আম্মা ,
আমারে সাবান দিয়ো। ৩ দিন আগে সাবান সেশ। একটা সাদা পানজাবি দিয়ো আগেরটা সিরা গেসে।
ইফতারে বুট মুরি দেয় রাইতে সবাই বাত দেয়না সেহেরিতে দেয়। আমার লইগা কিছু খাওন আইনো বালো খাওন। একটা মসারি দিয়ো আর চাদর দিয়ে মাসা কামরায়।"

-মায়ের কাছে এতিমখানায় থাকা সন্তানের চিঠি।

মাইলের পর মাইল দূরে বসে যখন দেখি আম্মু একা ইফতার করছে, তখন বুকের ভেতর হু হু করে ওঠে। মনে পড়ে যায় সেই বহু বছরের আগের রমজা...
23/02/2026

মাইলের পর মাইল দূরে বসে যখন দেখি আম্মু একা ইফতার করছে, তখন বুকের ভেতর হু হু করে ওঠে। মনে পড়ে যায় সেই বহু বছরের আগের রমজানগুলো একই জায়গায়, একই ঘরে, কিন্তু কী ভীষণ কোলাহল আর প্রাণচাঞ্চল্যে ভরা ছিল আমাদের ইফতার।

আমার ছোট বোনটা আম্মুর পাশে বসতো, আমি তার ঠিক পাশেই। আব্বু বসতেন আম্মুর ঠিক উল্টো দিকে, আর আমার অন্য দুই বোন বসতো আব্বুর পাশে। আমাদের প্রত্যেকের নির্দিষ্ট জায়গা ছিল। এত গা ঘেঁষাঘেঁষি করে বসতাম যে মাঝখানে এক চিলতেও ফাঁকা জায়গা থাকতো না। যেন দূরে সরে গেলে ভালোবাসাটাও কমে যাবে এই ভয়েই সবাই আরও কাছে সরে বসতাম।

টেবিলটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খাবারে ভরা থাকতো। এক ইঞ্চিও খালি থাকতো না। আমরা ভাইবোনেরা জিলাপি নিয়ে কী যে মারামারি করতাম! প্রতিদিন প্রায় এক কেজি জিলাপি লাগতো—হ্যাঁ, ঠিকই শুনেছেন! এখন আর সেই স্বাদ পাই না। কবে শেষবার জিলাপি খেয়েছি, সেটাও মনে করতে পারি না।

এখন আমরা সবাই আলাদা হয়ে গেছি। জীবনের টানে যে যার মতো দূরে সরে গেছি। আর আব্বু তো আমাদের নাগালেরও বাইরে চলে গেছেন। আল্লাহ আব্বুকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। কিন্তু আম্মু… তিনি রয়ে গেছেন একা।

আপনারা যারা এখনো বাবা-মা আর ভাইবোনদের সঙ্গে একসাথে আছেন—প্রতিটা মুহূর্ত আগলে রাখুন। ভালোবাসুন, সময় দিন, পাশে বসুন। কারণ এই সময় একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না।

- হাসান মো: সায়েদ

23/02/2026

জন্মের মুহূর্তেই মায়ের কাছে প্রত্যাখ্যাত হয়েছিল সে—
আজ সেই ছোট্ট বানরটাই হয়ে উঠেছে লাখো মানুষের ভালোবাসার প্রিয় মুখ। 🐒❤️

19/10/2025

মায়ের হায়াত বৃদ্ধি করার দোয়া

আল্লাহুম্মারঝুক উম্মি
বারাকাতান ফি উমুরিহা।

Address

Laksam
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barakha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barakha:

Share

Category