17/11/2025
(ফাঁসির কাষ্ঠে)
মামলার রায়ে মাথা লুটিয়ে
সিজদা রবের চরণে,
চোখের কোণায় খুশির বারি
প্রশংসা রবের স্মরণে।
খুনি রাণী মা বিষ নাগিনী
ছোবলে খেয়েছে দেশ,
আজকে রাণীর ফাঁসি শুনে
সারা দেশ বলে বেশ বেশ।
আহ্ বেশ বেশ বেশ!
নিরাপরাধ সৎ নেতাদের
ফাঁসিতে ঝুলিয়ে মারে,
ছাত্র-জনতা আয়না ঘরে
নৃশংস হত্যা সারে।
ফাঁসির কাষ্ঠে আত্ম চিৎকার
আল্লাহর আরশ কাঁপে,
বুঝে নি খুনি ডায়নি বুড়ি
বাপকে ছাড়ে না পাপে।
দেশ প্রেমিক নেতারা সেদিন
দৃঢ়তার সাথে বলে,
"এই আদালত ঠিক একদিন
দড়ি দিবে বুড়ির গলে।"
আজ এসেছে খুশির সেদিন
ইতিহাস স্বাক্ষী হলো,
আল্লাহ ছাড় দেন
কিন্তু ছাড়েন না
একেবারেই ষোলো।
ফাঁসির মঞ্চে ঝুলবে বুড়ি
দেশের মঞ্চে ছাত্র-জনতা,
ধলো মেঘে আকাশ ভরবে
দূর হবে কালো মেঘ আর
রাজনীতির দৈন্যতা।