My Chandina

My Chandina (My Chandina আমার চান্দিনা) আমার চান্দিনা আমার অহংকার প্রতিমুহুর্তে চান্দিনার সংবাদ
(1)

07/10/2026
07/10/2026

গভীর রাতে মোবাইল চু/রি করতে এসে হাতেনাতে আটক কিশোর, গাছের সাথে বেধে রেখেছে স্থানীয়রা

06/10/2026

গ্রামের দরবার থানায় যাবে কেন?- থানায় কি আমার বাবার জায়গা আছে নাকি? পৈত্রিক জমি বন্টন ও সীমানা বেড়া নিয়ে বিরোধে থানার ভূমিকা নিয়ে প্রশ্ন-

06/10/2026

জমি কিনল একজনের, রাস্তা বন্ধ করল আরেকজনের! নিজের ভিটেমাটিতেই পরিবার অবরুদ্ধ! চান্দিনায় এ কেমন মগের মুল্লুক?

চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবারসোহেল রানা: কুমিল্লার চান্দিনায় বসতবাড়ির উঠান ও যাতায...
06/10/2026

চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার

সোহেল রানা: কুমিল্লার চান্দিনায় বসতবাড়ির উঠান ও যাতায়াতের মূল পথ আটকে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে শাহীন মৈশান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে একটি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। চলাচলের পথ বন্ধের প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।

ঘটনাটি ঘটেছে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার গ্রামের মৈশান বাড়িতে। ভুক্তভোগী মোহন মৈশান মৃত কোরবান আলীর ছেলে। অভিযুক্ত শাহীন মৈশান একই এলাকার শামছুল হকের ছেলে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মোহন মৈশানদের দুই ভাই ও পাঁচ বোনের নামে মোট ৯০ শতাংশ পৈতৃক সম্পত্তি রয়েছে। কয়েক বছর আগে স্থানীয় ওয়ার্ড সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে জমি বণ্টন করা হয়। ওই সময় মোহনের ভাই মতিন মৈশান নিজের ও এক বোনের অংশসহ ৩০ শতাংশ জমি মেপে বুঝে নেন। পরে তিনি ওই জমি শাহীন মৈশানের কাছে বিক্রি করেন।

পরিবারটির দাবি, জমি মেপে সীমানা নির্ধারণ ও দখল বুঝে নেওয়ার পর কয়েক বছর কোনো সমস্যা হয়নি। সম্প্রতি শাহীন দাবি করেন, বিক্রেতা মতিন মৈশানের কাছ থেকে তিনি আরও জমি পাওনা রয়েছেন। তবে সেই জমি দাবি করতে গিয়ে তিনি মোহন মৈশানের বসতভিটার অংশে বাঁশের বেড়া দিয়ে দেন বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, মোহনের দুটি বসতঘরের মাঝের উঠান ও যাতায়াতের প্রধান পথে বাঁশের বেড়া দেওয়ায় ঘর থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এতে পরিবারটি নিজ বাড়িতেই কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

ভুক্তভোগী মোহন মৈশান বলেন, “শাহীন আমার ভাই মতিনের কাছ থেকে জমি কিনে মেপে বুঝে নিয়েছিলেন। এখন কয়েক বছর পর এসে গায়ের জোরে আমার বসতবাড়ির সীমানায় ঢুকে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। আমার বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা কেয়ারটেকারকে ঘর ছেড়ে চলে যেতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন নিজ বাড়িতেই বন্দি জীবন কাটাচ্ছি।”

মোহনের দুই বোন জাহানারা ও হোসনেয়ারা বেগম বলেন, “মতিনের জমি মেপে বুঝিয়ে দেওয়া হয়েছিল। মতিনের সঙ্গে শাহীনের জমি নিয়ে কোনো হিসাব বাকি থাকলে তিনি মতিনের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু তা না করে আমাদের বাড়ির যাতায়াতের পথ আটকে বেড়া দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক ও আবুল কালাম জানান, সালিশি বৈঠকে সবার উপস্থিতিতে সীমানা মেপে শাহীনকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছিল। তখন তিনি সন্তুষ্ট হয়েই জমি বুঝে নেন। এখন মতিনের কাছে জমি পাওনার অজুহাত দেখিয়ে মোহনের জায়গা দখল করা এবং পথ বন্ধ করা সম্পূর্ণ অন্যায়।

বাড়ির কেয়ারটেকার নাছিমা বেগম বলেন, “গত তিন দিন ধরে আমি এই ঘরে অবরুদ্ধ। ঘরের দরজা খুললেই বাঁশের বেড়া। আমাকেও বারবার ঘর ছেড়ে চলে যাওয়ার চাপ ও হুমকি দেওয়া হচ্ছে।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাহীন মৈশান। তিনি বলেন, “আমি ২৬ শতাংশ জমি কিনেছি। আরও ৪ শতাংশের ওপর দিয়ে গ্যাসলাইন যাওয়ায় তা কিনিনি, তবে মতিন আমাকে ভোগ করতে বলেছেন। কিন্তু আমি এখনো ২৬ শতাংশ জমি পুরোপুরি বুঝে পাইনি। মতিন আমাকে জানিয়েছেন, উত্তরের দিকে আমার জমি পাওনা আছে। সে হিসাব অনুযায়ী মোহনের দিকেই আমার জায়গা রয়ে গেছে। তাই আমি বেড়া দিয়েছি। ঝামেলা মিটমাট না হওয়া পর্যন্ত বেড়া সরবে না।”

এদিকে খবর পেয়ে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। এসআই মো. রিয়াজ উদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মূল বিক্রেতা মতিন মৈশানকে ডেকে এনে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”

তবে পুলিশের উপস্থিতির পরও বাঁশের বেড়া না সরানোয় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি এবং চলাচলের পথ উন্মুক্ত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

05/10/2026

পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার জানান দিতে মাঠচষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থী ফজলুল ছাত্তার মাস্টার

04/10/2026

পরিদর্শনে গিয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেভাবে দালাল আটক করলেন এমপি আতিকুল আলম শাওন!

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন; দালাল আটকসোহেল রানা: কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কম...
04/10/2026

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন; দালাল আটক

সোহেল রানা: কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে এক দালালকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ (আউটডোর) এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. ইসমাইল হোসেন (৩০) চান্দিনা পৌরসভার বেলাশ্বর এলাকার (নাইট গার্ড) আবু মুসার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে সংসদ সদস্য আতিকুল আলম শাওন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতাল পরিচালকের নেতৃত্বে একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। সংসদ সদস্য বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষ ঘুরে রোগীদের সেবার খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় বহির্বিভাগের ২০৩ নম্বর রুমের সামনে এক ভুক্তভোগী রোগী এমপি ও তার সফরসঙ্গীদের কাছে সরাসরি ইসমাইলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেন।

ভুক্তভোগী জানান, সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও ইসমাইল দীর্ঘদিন ধরে রোগীদের নানা ভয়ভীতি ও ভুল তথ্য দিয়ে ক্লিনিকে ভাগিয়ে নিয়ে আসছিলেন। অভিযোগ পাওয়ার পরপরই এমপির নির্দেশে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ইসমাইলকে আটক করেন। পরে চান্দিনা থানা-পুলিশের নিকট তাকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, দালাল চক্রের সদস্য ইসমাইলকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হবে।

এদিকে এমপি আতিকুল আলম শাওনের এই আকস্মিক পদক্ষেপ ও দালাল আটকের ঘটনায় হাসপাতাল চত্বরে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। তারা জানান, দালালদের দৌরাত্ম্যের কারণে সরকারি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল। এ ধরনের প্রশাসনিক নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ নির্ভয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে।

https://dailyinqilab.com/bangladesh/news/947404
04/10/2026

https://dailyinqilab.com/bangladesh/news/947404

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে এক দালালকে হাতেনাতে আটক করে পুলিশের কাছ....

Address

Thana Road Interstate Adjacent To Chandina Bazar Post Office
Cumilla
3519

Telephone

+8801614019069

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Chandina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Chandina:

Shortcuts

Share