YUSUF

YUSUF - যে ব্যাথা আমাকে আমার রব'কে স্মরণ করিয়ে দেয়,
সেই ব্যাথা একবার নয় বার বার পেতে চাই! ♥

06/06/2026

“জীবন নিয়ে দুঃচিন্তা করবেন না, কারণ আমাদের পুরো জীবনটাই আল্লাহর জন্য।

রিযিক নিয়ে পেরেশান হবেন না, রিযিকের বন্টন আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত।

ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন না, ভবিষ্যৎ ফায়সালাও আল্লাহর জিম্মায়।”

—ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ্

06/06/2026

মজা করেই আমি আমার ছোট্ট মেয়েকে একবার বলেছিলাম-"এখন থেকে যদি তুমি নিয়মিত নামাজ পড়ো, তাহলে প্রতিদিন ১০ টাকা করে পাবে।"

প্রথমদিকে সে নিয়মিত নামাজ পড়ত। নামাজ শেষে আমার কাছ থেকে টাকাও নিত। আমি খুশি মনে দিয়ে দিতাম। জানতাম, নামাজ টাকার বিনিময়ে হয় না। কিন্তু ছোট মানুষকে নামাজের দিকে আকৃষ্ট করতেই আমার এই কৌশল অবলম্বন।

কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম, সে আমার কাছে আর টাকা চাচ্ছে না। মনে হলো, হয়তো নামাজ ছেড়ে দিয়েছে। কৌতূহল নিয়ে আমি আমার বিবিকে জিজ্ঞেস করলাম-"সাবিহা কি নামাজ ছেড়ে দিয়েছে?" সে বলল-"না, সে তো নিয়মিতই পড়ছে।" এবার আমি সরাসরি মেয়েকেই জিজ্ঞেস করলাম-"তুমি নামাজ পড়া ছেড়ে দিয়েছ?” সে বলল-"না।" আমি বললাম- "তাহলে আমার কাছে টাকা চাও না কেন?"

ও মুচকি হেসে বলল-"আব্বু, আমি তো টাকার জন্য নামাজ পড়ি না। তুমি না হয় ১০ টাকা দাও। কিন্তু আমি ইউটিউবে এক হুজুরকে বলতে শুনেছি-যে নিয়মিত নামাজ পড়বে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। আর জান্নাতের একটি ঘর হবে দশটা দুনিয়ার সমান বড়। বাবা, আমি যদি এত বড় একটা ঘর পাই, তখন আমি কত বড়লোক হব, বুঝতে পারছ? আর শোনো, আমি যদি জান্নাতে ঘর পাই, তাহলে তোমাকেও অর্ধেক দিয়ে দেব।"

মাত্র ৭ বছরের এক বাচ্চার মুখে এই কথা শুনে আমার চোখ বেয়ে পানি নেমে এলো।

বই: হৃদয়ের সাথে হৃদয়ের কথা

06/06/2026

শুধুমাত্র তিনটি জিনিসের জন্য রবের কাছে বান্দার হিসাব দিতে হবে না।

(১) লজ্জাস্থান হেফাজতের জন্য এক টুকরা কাপড়
(২) বেঁচে থাকার জন্য যৎসামান্য খাবার
(৩) মাথা গোজার মত একটি ঘর। এছাড়া সবকিছুর হিসাবই কেয়ামতে বান্দাকে দিতে হবে।

হযরত হাসান বসরী রাহিমাহুল্লাহ।
[কিতাবুয যুহদ : ২২১]

06/06/2026

তিতে লাগলেও উপকারী কথা ❤️
সকল বোনদের এটা বোঝা উচিত 💔

❝আরে আমার সব কিছুইতু মদীনায় আছে❞ "দূরত্বের হবে কবে অবশান (ﷺ)  ইয়া রাসুলুল্লাহ (ﷺ)ইয়া রাসূলুল্লাহ ﷺ....💔🥀আহত হৃদয়ের সুকূ...
06/06/2026

❝আরে আমার সব কিছুইতু মদীনায় আছে❞
"দূরত্বের হবে কবে অবশান (ﷺ) ইয়া রাসুলুল্লাহ (ﷺ)
ইয়া রাসূলুল্লাহ ﷺ....💔🥀
আহত হৃদয়ের সুকূন আপনি,নিদান কালের আপন আপনি,কঠিক ঐ ভয়ংকর হাশের,আপনার আশ্রয় যেন পাই,আপনি ছাড়া আমাদের আর কোন সাহারা নাই !!

ধার চাওয়া যত সহজ, ধার শোধ করা তত সহজ হলে পৃথিবীতে সম্পর্ক নষ্ট হতো না।কিছু মানুষ আছে, প্রয়োজনের সময় এমনভাবে টাকা চায় যেন...
05/06/2026

ধার চাওয়া যত সহজ, ধার শোধ করা তত সহজ হলে পৃথিবীতে সম্পর্ক নষ্ট হতো না।

কিছু মানুষ আছে, প্রয়োজনের সময় এমনভাবে টাকা চায় যেন না দিলে আপনি অপরাধী। কিন্তু ফেরত দেওয়ার সময় তাদের খুঁজে পাওয়া যায় না।

আরেক দল আছে, নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও অন্যের পকেটের দিকে তাকিয়ে থাকে। নিজের টাকা খরচ করতে কষ্ট, কিন্তু অন্যের টাকা ধার নিতে কোনো সংকোচ নেই।

মনে রাখবেন, ধার নেওয়া লজ্জার নয়; লজ্জার হলো কথা দিয়ে কথা না রাখা। আর অন্যের বিশ্বাসকে নিজের সুবিধার জন্য ব্যবহার করা।

আজকাল টাকা ধার দেওয়ার আগে মানুষ দশবার ভাবে, কারণ টাকা ফেরত না পাওয়া যতটা কষ্টের, তার চেয়ে বেশি কষ্টের হলো মানুষের আসল চেহারা দেখে ফেলা।

05/06/2026

প্রবাসের এই যান্ত্রিক শহরে বসে যখনই কেউ জিজ্ঞেস করে—"দেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করো?" আমি এক মুহূর্তও না ভেবে বলি, আমার দেশের বর্ষার দিনগুলি। প্রিয় কদম ফুলের সেই চেনা গন্ধ, আকাশ ভেঙে অঝোর ধারায় নামা বৃষ্টি আর আমার সেই ভেজা ছাদ। বৃষ্টির দিনে রান্নাঘর থেকে ভেসে আসা আম্মুর হাতের গরম খিচুড়ি আর গরুর মাংসের সেই অমৃত স্বাদ, কিংবা কলেজের সামনের ছোট্ট দোকানটার ধোঁয়া ওঠা চা। কোনো এক প্রিয় মানুষের সাথে হুড তোলা রিকশায় শহর ঘোরার সেই মায়া, কিংবা লেগুনার দরজায় দাঁড়িয়ে ভিজতে ভিজতে বাড়ি ফেরা। আর একদম কাকভেজা হয়ে ঘরে ঢুকতেই আম্মুর সেই চেনা বকা—"এবার ঠান্ডাটা লাগিয়ে জ্বর আনো দেখি!"
​আজ এই প্রবাসে বৃষ্টি নামলে শুধু জানালার কাচ ভেজে, মন ভেজে না। বড্ড মিস করি দেশের সেই মায়াবী বৃষ্টি আর বৃষ্টির সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকে! 💔⛈️

05/06/2026

হায়রে মা জননী 😭

05/06/2026

"ছেড়ে চলে যাওয়া মানুষ, টা কখনো চিন্তা করো না যে রেখে যাওয়া মানুষ টার কি হবে.!😅💔🥀

05/06/2026

কেউ যদি আপনার কাছে নিজের মনের কষ্ট, দুঃখ বা হতাশার কথা বলতে আসে, তাহলে একটু সময় নিয়ে মন দিয়ে তার কথা শুনুন।

সবসময় সমাধান দিতে হবে না। অনেক সময় মানুষের শুধু একজন শ্রোতার প্রয়োজন হয়।

হয়তো সেই মুহূর্তে আপনিই তার একমাত্র ভরসা, একমাত্র নিরাপদ মানুষ, যার কাছে সে নির্দ্বিধায় নিজের মনের কথা বলতে পেরেছে।

আপনার কয়েক মিনিটের আন্তরিক মনোযোগ আর সহানুভূতি তার কঠিন সময়টাকে একটু সহজ করে দিতে পারে।

Address

Comilla Kotbari
Cumilla
3503

Website

Alerts

Be the first to know and let us send you an email when YUSUF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share