29/07/2026
আল্লাহ দুনিয়ায় এই পিস একটাই বানিয়েছে। শুধু ব্যাটবলটা ভাল পারে, ব্যাস। এমন কোন অপরাধ নাই যে সে করে নাই।
শেয়ারবাজার কেলেংকারির অন্যতম আসামী সাকিব বাপের নাম পর্যন্ত বদলে ফেলেছিল।
বেনজির আহমেদ এর সাথে জমি সংক্রান্ত দুর্নীতির আসামী ছিল৷
আন্তর্জাতিক ম্যাচের বেটিং সংক্রান্ত তথ্য গোপন করায় আইসিসি বহিষ্কার করেছিল।
জুলাই বিপ্লবের সময় যখন গণহত্যা চলছিল, তখন সাকিব কানাডায় বেড়ানোর স্টোরি আপলোড করছিল।
কলকাতায় পূজার মণ্ডপ উদ্বোধন করতে গিয়েছিল।
দুবাইয়ের স্বর্ণ পাচার ব্যবসায়ী বাটপার আরাভ খানের শোরুম উদ্বোধন করতে গিয়েছিল। নিজেও চেয়েছিল স্বর্ণ ব্যবসার লাইসেন্স।
কতবার যে ক্রিকেট ফ্যানদের পিটিয়েছে, হিসাব নেই।
সাজানো নির্বাচনে স্বৈরাচারী শাসনের এমপি হয়ে জুলাই বিপ্লব বিরোধী ছিল। এখনো তার মধ্যে কোন অনুতাপ বা অনুশোচনা দেখা যায়নি৷
নাফিসা কামালের সাথে দুবাইয়ে পরকিয়ার ছবি ভাইরাল হয়েছিল।
গোল্ডফিশ জাতি তো তাই একটু স্মরণ করিয়ে দিলাম আরকি৷
এই পোস্ট দেয়ার আসল কারণ হল, সাকিব আল হাসান বহু মাস ধরে জুয়া কিংবা অনলাইন বেটিং এর বিজ্ঞাপন আর প্রচার, প্রসারে কাজ করছেন।
নতুন প্রজন্মের অনেকেই তার এই ফাঁদে পড়ে নি:স্ব হচ্ছেন। এই শীর্ষ স্থানীয় ক্রিমিনালের কাকতালীয়ভাবে এখনো ভক্তের অভাব নেই৷
বর্তমান আইনে জুয়ার বিজ্ঞাপন শাস্তিযোগ্য অপরাধ।
তামিম ইকবাল, তথ্যমন্ত্রী কিংবা সরকার, সাকিব আল হাসানের বিরুদ্ধে কোন শাস্তি কিংবা নিদেনপক্ষে তদন্তের নির্দেশ কেন দিচ্ছেন না?
একজন অপরাধীর খেলাধুলায় দক্ষতা এইক্ষেত্রে বিবেচ্য বিষয় নয়। যে কোন অপরাধী আইনের দৃষ্টিতে সবসময়ই অপরাধী।
Atique UA Khan