Habibur Rahman blog

Habibur Rahman blog দুর্নীতি ও ভেজালমুক্ত বাংলাদেশ চাই

আরেকটি ভুল ধারণা : ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি শুধু মৃত্যু সংবাদ শুনলে?আল্লাহ তায়ালা কুরআন মাজিদে ধৈর্য্...
09/08/2021

আরেকটি ভুল ধারণা : ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি শুধু মৃত্যু সংবাদ শুনলে?
আল্লাহ তায়ালা কুরআন মাজিদে ধৈর্য্যশীল মুমিনের গুণাবলী বর্ণনা করে বলেন,
الذين اذا اصابتهم مصيبة قالوا انا لله وانا اليه راجعون.
(অর্থ) তারা কোনো মুসিবতে অক্রান্ত হলে বলে,
انا لله وانا اليه راجعون
আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহ্র কাছেই ফিরে যাব। -সূরা বাকারা : ১৫৬
এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে, একজন মুমিন যে কোন ধরনের মুসিবত সামনে আসলেই
انا لله وانا اليه راجعون
বলবে। আল্লাহর ফয়সালা সমর্পিত চিত্তে মেনে নিবে।
অথচ অনেক মানুষ মনে করেন যে,
انا لله وانا اليه راجعون
শুধু মৃত্যুসংবাদ শুনলে বলতে হয় । এ ধারণা ঠিক নয়। হাদীস শরীফে এসেছে হযরত উম্মে সালামা রা. বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, মুসলিম যখন কোনো মুসিবতে আক্রান্ত হয় এবং আল্লাহ তাকে যা বলতে বলেছেন তাই বলে, (অর্থাৎ)
اِنَّا ِللهِ وَاِنَّا اِلَيْهِ رَاجِعُوْنَ، اَللّهُمَّ اأْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَاخْلُفْ لِيْ خَيْرًا مِنْهَا.
তখন আল্লাহ তাকে ঐ মুসিবতের উত্তম বদলা এবং আগের চেয়ে উত্তম বিকল্প দান করেন। -সহীহ মুসলিম, হাদীস ৯১৮
[ মাসিক আলকাউসার » যিলহজ্ব ১৪৩৩ . নভেম্বর ২০১২ ]
#প্রচলিত_ভুল_মাসিক_আলকাউসার

09/08/2021

নামায পড়ানোর কিছু দৃশ্য ভালো লাগলে শেয়ার করুন।

09/08/2021

সারাক্ষণ তুমি

06/08/2021

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম।

03/08/2021

মানবজাতির বড় শত্রুদের মধ্যে ফার্মা-মাফিয়ারা শীর্ষকাতারে।
জনগণ গিনিপিগ।

15/04/2021

অসাধারণ একটি মোনাজাত হাফেজ মাওলানা ফিরুজ হুসাইন

এখন ট্রাম্প সমর্থক আর মুসলিম হলেই জঙ্গি?
19/01/2021

এখন ট্রাম্প সমর্থক আর মুসলিম হলেই জঙ্গি?

উদ্বেগ-উৎকণ্ঠায় মার্কিনিরা। বুধবার (২০ জানুয়ারি) বাইডেনের শপথ অনুষ্ঠান। আর...

আরেকটি জয় হলো বাংলাদেশেরকৃষক বাচাও দেশীয় পণ্য ক্রয় করুন।
19/01/2021

আরেকটি জয় হলো বাংলাদেশের
কৃষক বাচাও দেশীয় পণ্য ক্রয় করুন।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কৃষকদের পাশে দাঁড়িয়ে ভারতীয় পেঁয়াজ বয়কট করে দেখিয়ে দিলো বাংলাদেশের সাধারণ জনগণ। ভ.....

পরিপূর্ণ জীবন ব্যবস্থার নামই ইসলাম। এভাবে যদি জীনের সকল ক্ষেত্রে সকল প্রয়োজনে সকল ধাপে, আমরা ইসলামকে ফলো করি তাহলে জীবনে...
19/01/2021

পরিপূর্ণ জীবন ব্যবস্থার নামই ইসলাম। এভাবে যদি জীনের সকল ক্ষেত্রে সকল প্রয়োজনে সকল ধাপে, আমরা ইসলামকে ফলো করি তাহলে জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে পাবো

 #একেই_বল_দেশপ্রেম গতকাল সন্ধায় মুদি দোকানে  গেলাম পেঁয়াজ রসুন ইত্যাদি ক্রয় করার জন্য, দোকানী কে বললাম দু,লিটার তেল ১ কে...
19/01/2021

#একেই_বল_দেশপ্রেম

গতকাল সন্ধায় মুদি দোকানে গেলাম পেঁয়াজ রসুন ইত্যাদি ক্রয় করার জন্য,
দোকানী কে বললাম দু,লিটার তেল ১ কেজি রসুন ৫ কেজি দেশী পেঁয়াজ দেয়ার জন্য, দেশী পেঁয়াজের কথা বলতেই দোকানী বললো ভাই ইন্ডিয়ান পেঁয়াজ টা নেন, ১৫ টাকা কেজিতে কম রাখবো,
তখনই দোকানীকে বললাম যদি ফ্রীতে ও ইন্ডিয়ান পেঁয়াজ দেন তাও নিবো না,
আরো বললাম যখন পেঁয়াজের কেজি ৩০০ তিন,শ টাকা ছিলো তখন কোথায় ছিলো ইন্ডিয়ান পেঁয়াজ, এখন যখন আমাদের দেশের কৃষকেরা পেঁয়াজ চাষে মনোযোগী হয়ে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ চাষ করেছে, তখনই আবার ইন্ডিয়া পেঁয়াজ দেয়া শুরু করলো, যাতে করে আমাদের দেশের কৃষকেরা আবার পেঁয়াজ উৎপাদনে অমনোযোগী হয়, আবার সিন্ডিকেট করে আমার দেশ থেকে কোটি কোটি টাকা লুফিয় নিতে পারে, আরো অনেক কথা বলার পরে দোকানী বললো ভাই আমি এখন থেকে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করা ছেড়ে দিবো,
দেশের টাকা দেশেই রাখবো, দেশের কৃষকেরা ন্যায্য মূল্যে পায়,
দেশের প্রতি ওনার এই ভালোবাসা আমায় মুগ্ধ করেছে, দেশের প্রতি সবারই ভালোবাসা রয়েছে, শুধু সেটাকে জাগিয়ে তুলতে হবে.....!
আসুন ভালোবাসি দেশ কে দেশের কৃষক কে, বয়কট করি ইন্ডিয়ান পেঁয়াজ কে
সংগৃহীত

দুপুর পৌনে ৩ টা। কারওয়ানবাজার স্টার হোটেলে দুপুরের খাবার খাচ্ছি। আমার মুখোমুখি টেবিলেই একজন মানুষ বসলেন। চেহারা পরিচিত ম...
06/01/2021

দুপুর পৌনে ৩ টা। কারওয়ানবাজার স্টার হোটেলে দুপুরের খাবার খাচ্ছি। আমার মুখোমুখি টেবিলেই একজন মানুষ বসলেন। চেহারা পরিচিত মনে হচ্ছিল, কিন্তু অপ্রয়োজনীয় ভেবে জিজ্ঞাসা করা হয়নি।

খাওয়া শেষে কৌতুহল চেপে রাখতে না পেরে জানতে চাইলাম, ভাই আপনাকে পরিচিত মনে হচ্ছে !! কিছু মনে না করলে পরিচয়টা জানতে পারি ? তিনি হেসে ওঠলেন, বললেন আমার নাম জাহাঙ্গীর আলম। বললাম-গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। তিনি স্বভাবগতভাবেই হেসে বললেন-হ্যাঁ ।

আমি কেবল অবাক হইনি। বিষ্ময়-ঘোরলাগা কাটতেও সময় লেগেছে। সাথে অদ্ভুতরকমের ভালোলাগাও ছিল।

যেখানে রাজধানীর একজন ওয়ার্ড কাউন্সিলরও অস্ত্রধারী দেহরক্ষী নিয়ে চলাফেরা করেন। সেখানে গাজীপুরের মতো একটি গুরুত্বপূর্ণ সিটির মেয়র একদম একাকি মধ্যবিত্তের স্টার কাবাবে বসে দুপুরের খাবার খাচ্ছেন। মানুষের ভীর নেই। দেহরক্ষী নেই।
অবিশ্বাস্য মনে হলেও সত্যি, তিনি একদম একাকি খাবার খাচ্ছিলেন।

হোটেলের ওয়েটাররা তাকে চিনেনি। কোনো স্পেশাল মেন্যু বা স্পেশাল কদরও ছিল না।

টাকার অভাবে তিনি স্টারে খাচ্ছেন, নিশ্চয়ই বিষয়টি এমন নয়। এটা হয়তো তার দীর্ঘদিনের অভ্যাস। মানুষের সঙ্গে থাকার অভ্যাস রপ্ত করেছেন। যেটা দেশের পলিটিশিয়ানদের মধ্যে নেই। ওয়ার্ডের মেম্বার হলেও তার ভাবে আশেপাশে থাকা যায় না।

জনপ্রতিনিধিরা ওলি-আওলিয়া নয়। দোষ-ত্রুটি আছে। জাহাঙ্গীর আলমও এর ব্যতিক্রম নয়। তবে মানুষের সঙ্গে মিশে যাওয়ার অসম্ভব ক্ষমতা আছে জাহাঙ্গীর আলমের। মেয়র হওয়ার পরে করেছেন বেশ কিছু ব্যতিক্রম কাজও। প্রাণশক্তি আছে, উদ্যোগ আছে। হয়তো আরও পারবেন।

ভদ্রলোকের সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল না। এটাই প্রথম দেখা, তাও কাকতালীয়। অনুমতি নিয়ে ছবিটা তুলেছি।

#কালেক্টেড Sanaul Haque Sanny

Address

Cumilla

Telephone

+8801881329262

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habibur Rahman blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habibur Rahman blog:

Share

Category